নিউজ

হার্দিকের জামানা শেষ, ফের মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হবেন রোহিত শর্মা! তাহলে কী হবে হার্দিকের?

আগামী আইপিএল সিজন শুরু হওয়ার আগে, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে বড়সড় পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। হার্দিক পান্ডেয়ার জায়গায় অধিনায়ক করতে প্রত্যাবর্তন করতে পারেন রোহিত শর্মা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়কের কাঁধে আবারো নেতৃত্ব তুলে দেওয়ার জন্য ভাবনা চিন্তা শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Rohit Sharma could replace Hardik Pandya as Mumbai Indians captain
Rohit Sharma could replace Hardik Pandya as Mumbai Indians captain

আগামী আইপিএল সিজন শুরু হওয়ার আগে, মুম্বাই ইন্ডিয়ান্স-এর অধিনায়ক হতে বড়সড় পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। হার্দিক পান্ডেয়ার জায়গায় অধিনায়ক করতে প্রত্যাবর্তন করতে পারেন রোহিত শর্মা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়কের কাঁধে আবারো নেতৃত্ব তুলে দেওয়ার জন্য ভাবনা চিন্তা শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট। পাশাপাশি মুম্বাই ছাড়তে পারেন হার্দিক পান্ডেয়া,এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে এখনই এই বিষয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

হার্দিকের নেতৃত্বে ফাইনালে পৌঁছাতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স!

২০২৪ এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পূর্বে অধিনায়কের পর থেকে রোহিত শর্মা-কে সরিয়ে দিয়ে হার্দিককে জায়গা দেওয়া হয়। কিন্তু প্রথমবার মুম্বাইয়ের নেতৃত্ব পেয়ে হার্দিকের নেতৃত্বে দল একেবারে শেষ স্থানে এসে আইপিএল অভিযান শেষ করে। ২০২৫ সালের প্লে-অফে উঠতে পারলেও, আর ফাইনালে পৌঁছাতে পারেনি পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই। 0 রোহিত কে সরিয়ে দেওয়া নিয়ে দলের মধ্যেকার পরিবেশে প্রভাব পড়ে এবং সমর্থকদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়।

আরো পড়ুন: কীভাবে কপাল খুলে গেছিল রিঙ্কুর? এক লাফে রিঙ্কুর বেতন বেড়ে হয়েছিল ১৩ কোটি!  

রোহিতের অভিজ্ঞতাতেই ভরসা রাখতে পারে মুম্বাই!

হার্দিকের বদলে অধিনায়ক হিসেবে উঠে আসছে সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার নাম। সূর্যকুমারের নেতৃত্বে টি-২০, বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। এদিকে, তিলক বর্মা যেভাবে ভারতের টি-২০ দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাতে আগামী দিনে নেতৃত্বের যোগ্য দাবিদার হয়ে উঠছেন তিনি। সেই জন্যই এই দুই ক্রিকেটারের মধ্যে মুম্বাই যে কোন একজনকে বেছে নিতেই পারে। 

সবাইকে ছেড়ে রোহিতকে কি অগ্রহার অধিকার দেবে মুম্বাই?

কিন্তু সম্প্রতিক রিপোর্ট বলছে, ২০২৭ সালের আইপিএল সিজনের কথা চিন্তা করে, আপাতত মুম্বাই ম্যানেজমেন্ট চাইছে রোহিতের অভিজ্ঞতাকেই গুরুত্ব দিতে। ২০২৭ সালের আইপিএলের পর যদি রোহিত আইপিএল থেকে অব্যাহতি নেন তবে, তার আগে তিলক এবং সূর্যকুমারকে আগামী দিনের নেতৃত্বের জন্য রোহিতের নেতৃত্বে খেলিয়ে নিতে চাইছে মুম্বাই। তাতে নেতৃত্ব দুজনের মধ্যে একজন পেলে আগামী দিনে দলের ভারসাম্য বজায় থাকবে বলে মনে করছে মুম্বাই ফ্রাঞ্চাইজি।

আরো পড়ুন: জন্মদিনে রিঙ্কুর ব্যাটে এল শতরান, রঞ্জি ট্রফিতে শামি-জাদেজার দাপট দেখার মতো!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 453 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে