নিউজ

'কোনো মানেই হয় না...', শামিকে দলে জায়গা না দেওয়ার জন্য এবার আর্জি জানালেন এই 'ফিনিশার'!

ভারতীয় দলের বাইরে দীর্ঘদিন ধরে রয়েছেন মহম্মদ শামি। শেষ বার জাতীয় দলের জার্সিতে তিনি মাঠে নেমেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর চোট আর ফিটনেস নিয়ে নানান সমস্যার জন্য দলে ফেরার অপেক্ষা করছেন এই অভিজ্ঞ পেসার।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Dinesh Karthik and Mohammad Shami
Collected Image: Dinesh Karthik and Mohammad Shami

ভারতীয় দলের বাইরে দীর্ঘদিন ধরে রয়েছেন মহম্মদ শামি। শেষ বার জাতীয় দলের জার্সিতে তিনি মাঠে নেমেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর চোট আর ফিটনেস নিয়ে নানান সমস্যার জন্য দলে ফেরার অপেক্ষা করছেন এই অভিজ্ঞ পেসার। এরই মাঝে শামি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি করেছিলেন। তবে জাতীয় দলে তাঁর ফেরার সম্ভাবনা নিয়ে আলাদা মত প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক।  

শামি নয়, তরুণদের সুযোগ দেওয়ায় সওয়াল করলেন দীনেশ কার্তিক!

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ-কে লক্ষ্য করে ভারতীয় ক্রিকেট এখন থেকেই দল গুছিয়ে নেওয়ার কার্য শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে দলে শামির মত একজন দক্ষ পেশারের অভাব বোধ করলেও তাঁকে ফেরানোর আর প্রয়োজন আছে বলে মনে করেন না কার্তিক। তার পরিবর্তে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় বেশি সুযোগ দেওয়া প্রয়োজন তরুণ বোলারদের।   

সাক্ষাৎকারে শামির বলে ফিরে আসা নিয়ে নিজের মত জানালেন কার্তিক!

ক্রিকবাজকে এক সাক্ষাৎকারে কার্তিক শামির প্রত্যাবর্তন নিয়ে নিজের অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট শামিকে পেছনে ফেলে অনেক দূর এগিয়েছে। তাই এই মুহূর্তে পুরনো বিকল্পের দিকে ফিরে না গিয়ে বরং নতুন পেসারদের দলে নেওয়া উচিত।

আরও পড়ুন- অজিত আগরকরের নির্বাচক জমানায় ঠিক কোন-কোন প্রতিভাবান ভারতীয় ক্রিকেটাররা অবসর নিয়েছেন? এক ঝলকে দেখে নিন তালিকা

শামি ভালো বল করলেও , আর ফিরে তাকাব না, বলছেন কার্তিক:

কার্তিকের মতে, এখন ভারতীয় দলে একাধিক ফাস্ট বোলারের বিকল্প আছে। তাই ভালো বোলিং করলেও শামিকে ফেরানোর ব্যাপারে তিনি বিবেচনা করেন না। কার্তিকের মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হল ক্রিকেট মহলে। 

এদিকে, ঘরোয়া ক্রিকেটে নিজেকে বারবার প্রমাণ করে চলেছেন জাতীয় দলের বাইরে থাকা শামি। পরপর উইকেট নিয়ে দেখিয়ে দিচ্ছেন নিজের ফর্ম। তাই অনেকেই তাঁকে জাতীয় দলে ফিরিয়ে আনার পক্ষে কথা বলছেন।  

আরও পড়ুন- '... আমার কোচ আমায় তাড়াতে চেয়েছিল!' মহম্মদ শামির প্রসঙ্গ টেনে এ কী বলে ফেললেন উমেশ যাদব!

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের বোলিং দুর্বলতা প্রকাশ্যে:

ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ভারতের বোলিং দুর্বলতা খুব স্পষ্ট। মূলত শেষ ওয়ানডে ম্যাচে বড় রান আটকাতে ভারতীয় বোলাররা ব্যর্থ। তাই ভারতের বোলিং আক্রমণ নিয়ে উঠছে প্রশ্ন। নীতীশ কুমার রেড্ডি, অংশুল কম্বোজ, কুলদীপ যাদবদের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি রান তুলতে। জাতীয় দলে শামিকে ফেরানোর কথা শোনা যাচ্ছে।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 845 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে