নিউজ

2027 IPL-এ কেকেআরে এন্ট্রি নিচ্ছেন হার্দিক? তাহলে কি মুম্বই ইন্ডিয়ান্সকে বিদায় জানিয়ে দেবেন হার্দিক?

এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সে দ্বিতীয় ইনিংসেই সাফল্যের মুখ দেখেননি হার্দিক পান্ডেয়া। তেমনই অধিনায়ক হিসেবেও মুম্বইয়ের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ তিনি। কিন্তু তবুও আইপিএলের দলগুলির আগ্রহ যে অলরাউন্ডার হার্দিককে নিয়ে বিন্দুমাত্র কমেনি, সেটা স্পষ্ট হচ্ছে ট্রেডিং নিয়ে চলা নতুন জল্পনায়। কী তথ্য উঠে আসছে হার্দিককে নিয়ে?

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Collected Image: Hardik Pandya
Collected Image: Hardik Pandya

এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সে দ্বিতীয় ইনিংসেই সাফল্যের মুখ দেখেননি হার্দিক পান্ডেয়া। তেমনই অধিনায়ক হিসেবেও মুম্বইয়ের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ তিনি। কিন্তু তবুও আইপিএলের দলগুলির আগ্রহ যে অলরাউন্ডার হার্দিককে নিয়ে বিন্দুমাত্র কমেনি, সেটা স্পষ্ট হচ্ছে ট্রেডিং নিয়ে চলা নতুন জল্পনায়।

হার্দিককে নিয়ে আগ্রহী IPL ফ্র্যাঞ্চাইজিগুলি!

সূত্রে জানা গিয়েছে, ট্রেডিংয়ের মাধ্যমে হার্দিককে একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলে নিতে চেয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করছে। তবে শুধু একটি দল নয়, হার্দিককে নিয়ে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে বলে জানা যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কোন দলে জায়গা পাবেন তিনি সেটা অবশ্য সময় বলবে। 

এখনও বড় সম্পদ 'ফিট' হার্দিক!

ফিট থাকলে যে কোনও দলের জন্যই হার্দিক বড় সম্পদ হয়ে ওঠেন। ব্যাট হাতে ঝোড়ো রান করার সঙ্গে বল হাতেও তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আগামী ওয়ান ডে বিশ্বকাপের পূর্বে ভারতীয় দলের কাছেও খুবই গুরুত্বপূর্ণ ফিট হার্দিক। সম্প্রতি হার্দিক পাণ্ডেয়ার ব্যাটিং আর বোলিং দক্ষতার গুরুত্ব নিয়ে কথা বলেছেন জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরও।

আরও পড়ুন- ২০ বছর পূর্ণ হবে আইপিএলের! এবার মেগা সেলিব্রেশনের কথা ভাবছে বোর্ড, থাকতে পারেন এই বলি তারকারা!

অধিনায়ক হিসেবেও সফল হার্দিক। গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে প্রথম সিজনেই তিনি আইপিএল চ্যাম্পিয়ন করেন। পরের সিজনে ফাইনালেও তুলেছিলেন দলকে। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে হার্দিক সেই সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছেন।

হার্দিকের চোট আর ফিটনেস নিয়ে উঠছে একাধিক প্রশ্ন!

হার্দিকের ফিটনেস নিয়েই সবচেয়ে বড় সমস্যা। আইপিএলের পর থেকেই আর তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে মাঠে নামতে দেখা যায়নি। সম্প্রতি চোটের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ‘এ’, দলের ওয়ান ডে সিরিজ থেকেও তিনি বাদ পড়েছেন। তাই হার্দিককে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির আগ্রহ রয়েছে বটে, তবে সবটাই নির্ভর করছে তাঁর ফিটনেস পরিস্থিতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আলোচনা চলছে চেন্নাই ও কলকাতার অন্দরে:

হার্দিককে ট্রেড করার ব্যাপারে মুম্বই ইন্ডিয়ান্সের সাথে আলোচনা করছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। লিস্টে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এর নামও। জাহির খানওচেন্নাই সুপার কিংস এর দায়িত্ব গ্রহণ করার পর জোর জল্পনা চলছে হার্দিকের চেন্নাইয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে।

আরও পড়ুন- গৌতম গম্ভীরের বারবার দল বদলে ক্ষতি হচ্ছে ভারতেরই, এবার গম্ভীরকে সতর্ক করে দিলেন এই বিদেশি খেলোয়াড়!

দলগুলিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যেই রিটেনশন লিস্ট জমা করতে হবে। নিলামের এক সপ্তাহ আগে ট্রেডিং উইন্ডো বন্ধ হয়ে যাবে। তার মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিকের ভবিষ্যৎ কী হবে, কিংবা অন্য কোনও দলের জার্সিতে মাঠে নামবেন কিনা, সেটা জানা যাবে।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 845 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে