নিউজ

গৌতম গম্ভীরের বারবার দল বদলে ক্ষতি হচ্ছে ভারতেরই, এবার গম্ভীরকে সতর্ক করে দিলেন এই বিদেশি খেলোয়াড়!

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো এক বছর দেরি হয়েছে। তার আগে থেকেই কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে। কিন্তু চোট আঘাতের সমস্যা থেকে শুরু করে বারবার দল বদলানোর জন্য প্রথম একাদশে কারা থাকবে তা এখনো স্থির করতে পারা যায়নি।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Shane Watson on Gautam Gambhir
Collected Image: Shane Watson on Gautam Gambhir

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো এক বছর দেরি হয়েছে। তার আগে থেকেই কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে। কিন্তু চোট আঘাতের সমস্যা থেকে শুরু করে বারবার দল বদলানোর জন্য প্রথম একাদশে কারা থাকবে তা এখনো স্থির করতে পারা যায়নি। এই মুহূর্তে দল নির্বাচনে ধারাবাহিকতা রাখার কথা বললেন কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন। কী বললেন তিনি?

ওয়ানডে বিশ্বকাপের জন্য স্থিতিশীল ও ভারসম্পূর্ণ দল গঠন প্রয়োজনীয়!

সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার শক্তি নিয়ে সংশয় প্রকাশ করার কোন কারণ নেই। বিশেষত টি-২০ ফরমেটে টিম ইন্ডিয়া ধারাবাহিক সাফল্য পেয়ে বিশ্বে অন্যতম শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ এবং স্থিতিশীল দল গঠন প্রয়োজনীয় বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন। 

ক্রিকেটারদের বিশ্রাম এবং দল গঠনের ধারাবাহিকতার পক্ষে ওয়াটসন!

ওয়াটসনের মনে করেন, নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া প্রয়োজন। দল নির্বাচনের বিষয়ে ও ধারাবাহিকতা বজায় রাখা উচিত। সারা বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সঙ্গে ক্রিকেটাররা ব্যস্ত থাকেন আইপিএলে। তাই ক্রিকেটারদের শারীরিক এবং মানসিক ক্লান্তির বিষয়টি মাথায় রেখে বিশ্রামের প্রয়োজনীয়তা অপরিসীম। তবে যদি প্রথম একাদশে বারবার পরিবর্তন আনা হয় তা দলের জন্য ক্ষতিকর। এতে দলের ভারসাম্য নষ্ট হয়।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কেমন হল নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দল, ভারতের জন্য কতটা চাপের হবে?

বিশ্বকাপের মতো বড় মঞ্চে ধারাবাহিকতা আর সমন্বয় গুরুত্বপূর্ণ:

যদি ক্রিকেটার বারবার দল থেকে বাদ পড়ার আশঙ্কায় ভুগতে থাকেন তাহলে, তাঁদের আত্মবিশ্বাসে তার প্রভাব পড়ে। শুধু তাই নয় সতীর্থদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এমনকি সমন্বয়ে গড়ে তোলার বিষয়ে সমস্যা হতে পারে মাঠে। বিশ্বকাপের মত এত বড় একটি মঞ্চে সফলতা অর্জনের ক্ষেত্রে প্রতিভার পাশাপাশি দলের মধ্যে সমন্বয়ে আর ধারাবাহিকতারও প্রয়োজন রয়েছে। 

আরও পড়ুন- 'কোনো মানেই হয় না...', শামিকে দলে জায়গা না দেওয়ার জন্য এবার আর্জি জানালেন এই 'ফিনিশার'!

সেই জন্যই বিশ্বকাপের পূর্বে দল গঠনের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়া দরকার। একই সঙ্গে প্রথম একাদশ তৈরির দিকেও নজর দেওয়া প্রয়োজন গৌতম গম্ভীরের। ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার পাশাপাশি দল নির্বাচনের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভারত বিশ্বকাপের মাঝে আরও শক্তিশালী রূপে আত্মপ্রকাশ করতে পারে।

ট্যাগ:Kolkata Knight Riders
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 845 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে