নিউজ

২০ বছর পূর্ণ হবে আইপিএলের! এবার মেগা সেলিব্রেশনের কথা ভাবছে বোর্ড, থাকতে পারেন এই বলি তারকারা!

২০তম বর্ষে পদার্পণ করতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের দু’দশক পূর্তিকে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশেষ উদযাপনের পরিকল্পনা নিয়েছে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Sourav Ganguly and SRK
Collected Image: Sourav Ganguly and SRK

২০তম বর্ষে পদার্পণ করতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের দু’দশক পূর্তিকে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশেষ উদযাপনের পরিকল্পনা নিয়েছে। একইসাথে আগামী সিজনের প্রস্তুতি আর গত সিজনের ভুলত্রুটি পর্যালোচনা করতে মুম্বইয়ে আইপিএলের সাথে যুক্ত সমস্ত পক্ষকে নিয়ে বোর্ড বৈঠকের আয়োজন করতে চলেছে।

সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বৈঠকে থাকতে পারেন!

বিসিসিআই আর আইপিএলের কর্তাদের সঙ্গে সঙ্গে বৈঠকে হাজির থাকার কথা রয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার এবং সিইওদের। তাই স্বাভাবিক উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানের। বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে নানান রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধি সহ প্রতিযোগিতার সম্প্রচার সংস্থার প্রতিনিধিদের। বিসিসিআই চাইছে ম্যাচ আয়োজনের সাথে যুক্ত যেসব রাজ্য সংস্থাগুলি রয়েছে, তাদের মতামতকে বিশেষ ভাবে গুরুত্ব দিতে চাইছে বোর্ড। ফলস্বরূপ সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও বৈঠকে অংশ নিতে পারেন।

কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে?

গত সিজনে প্রতিযোগিতা পরিচালনার ব্যাপারে যে সকল সমস্যা কিংবা ভুল ত্রুটি প্রকাশ্যে এসেছিল, সেইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে বিসিসিআইয়ের এই বৈঠকে। আগামী মরশুমে যাতে এই সকল সমস্যাগুলির ফের পুনরাবৃত্তি না ঘটে সেদিকেই নজর দেওয়ার চেষ্টা করছে বোর্ড। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কুড়ি বছর পূর্তি উপলক্ষে আয়োজন কিভাবে করা হবে সে বিষয়ে রূপরেখা তৈরি হতে পারে বৈঠকে। বোর্ডে তরফ থেকে আইপিএলের দুই দশক পূর্তির উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয় গত বৈঠকে। 

আরও পড়ুন- গৌতম গম্ভীরের বারবার দল বদলে ক্ষতি হচ্ছে ভারতেরই, এবার গম্ভীরকে সতর্ক করে দিলেন এই বিদেশি খেলোয়াড়!

আইপিএল আয়োজনে রাজ্য ক্রিকেট সংস্থাগুলি ভূমিকা অতুলনীয়:

আইপিএল আয়োজনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজ্য ক্রিকেট সংস্থাগুলি। মাঠ প্রস্তুত করা সহ প্রথম থেকে ম্যাচ পরিচালনার নানান দায়িত্ব সামাল দিতে হয় তাদের। সেই জন্যই রাজ্য সংস্থা গুলির সমস্যার সঙ্গে সঙ্গে, ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে তাদের সমন্বয়কে আরো সুদৃঢ় করার বিষয় নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কেমন হল নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দল, ভারতের জন্য কতটা চাপের হবে?

বলাই বাহুল্য, আগামী সিজনের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে আরো সুষ্ঠু এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য সবরকম ব্যবস্থা নিতে চাইছে বিসিসিআই।

ট্যাগ:Kolkata Knight Riders
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 845 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে