নিউজ

২০২৭-এর বিশ্বকাপেই কি শেষ হয়ে যাবে 'কিং কোহলির অধ্যায়'? কী মনে করছেন কপিল দেব!

পরের বছর ওয়ান ডে বিশ্বকাপের পর বিরাট কোহলি কি এবার পাকাপাকিভাবে অবসর নেবেন ক্রিকেট থেকে? ২০২৭ সালের বিশ্বকাপে শেষবার মাঠে দেখা যাবে তাঁকে, এ কথা নিজেই জানিয়েছেন বিরাট। তবে তিনি ক্রিকেট থেকেও কি এবার বিদায় নেবেন?

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Virat Kohli and Kapil Dev
Collected Image: Virat Kohli and Kapil Dev

পরের বছর ওয়ান ডে বিশ্বকাপের পর বিরাট কোহলি কি এবার পাকাপাকিভাবে অবসর নেবেন ক্রিকেট থেকে? ২০২৭ সালের বিশ্বকাপে শেষবার মাঠে দেখা যাবে তাঁকে, এ কথা নিজেই জানিয়েছেন বিরাট। তবে তিনি ক্রিকেট থেকেও কি এবার বিদায় নেবেন? যদি বিরাট নিজের ফিটনেস ধরে রাখতে পারেন, তবে আরো দুই থেকে তিন বছর খেলা চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। এ কথাই বলছেন তিরাশির বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার অধিনায়ক কপিল দেব। আর কী বললেন তিনি? 

ফিটনেস ধরে রাখতে পারলে আরো দু-তিন বছর খেলবেন কোহলি: কপিল দেব

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে কপিল দেব জানান, 'এই বয়সে প্রত্যেকটা টুর্নামেন্ট, প্রত্যেকটি সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ। বিরাটকে ভীষণ আগ্রহী দেখাচ্ছে। যেভাবে সে খেলছে, আরো দুর্দান্ত লাগছে তাঁকে। তবে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোহলির ফিটনেস। যদি সে আগামী ২-৩ বছর ধরে নিজের ফিটনেস বজায় রাখতে সক্ষম হয়, তাহলে সে সমস্ত রেকর্ড ভাঙতে সক্ষম হবে। 

আরও পড়ুন- একদিনের ফরম্যাটে সর্বকালের সেরা ৭ জন ব্যাটারকে বেছে নিলেন বিরাট, কিন্তু এই তালিকায় রাখলেন না ধোনি, রোহিতদের! কেন?

বিরাটের অনুপস্থিতিতে মন খারাপ কপিল দেবের!

টেস্ট ক্রিকেটে জাতীয় দলের বিরাটের অনুপস্থিতি যেন কিছুতেই মানতে চাইছেন না কপিল দেব। তিরাশির বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার অধিনায়ক মনে করেন, সাদা পোশাকের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়া প্রয়োজন ছিল কোহলির। কপিল দেব জানান, 'বিরাটের জন্য সত্যি দুঃখ হয় আমার। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছে বিরাট। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিল সে,আমি জানি না। এই ফর্ম্যাটে সেরা ক্রিকেটার ছিল বিরাট কোহলি। কিন্তু একজন দর্শক এবং প্রাক্তন ক্রিকেটার হিসেবে আমি মনে করি, আরও টেস্ট ক্রিকেটে খেলা উচিত ছিল বিরাটের। সেই ক্ষমতা ওর মধ্যে আছে।'

আরও পড়ুন- 2027 IPL-এ কেকেআরে এন্ট্রি নিচ্ছেন হার্দিক? তাহলে কি মুম্বই ইন্ডিয়ান্সকে বিদায় জানিয়ে দেবেন হার্দিক?

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি:

কয়েকদিন আগে সংঘটিত তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। নিজের কেরিয়ারের ৫৫ তম ওয়ান ডে সেঞ্চুরি করেন। কিং কোহলি ভেঙে ফেলেছেন সচিনের আরও একটি রেকর্ড। ভারতের মাটিতে সচিন ১৬০ ইনিংসে ৬৯৭৬ রান করেছিলেন। ওটাই ছিল ওয়ান ডে ক্রিকেটে কোনও এক দেশের মাটিতে সর্বোচ্চ রান। এদিন সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। ১২৮ ইনিংসে তিনি ৭০০৬ রানও পূর্ণ করেছিলেন তিনি। পাশাপাশি লিস্ট এ ক্রিকেটে কোহলির ৬০টি সেঞ্চুরিও হলো।

ট্যাগ:Virat Kohli
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 828 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে