নিউজ

ট্রেডেই বড় চমক! নটরাজন ফিরলেন সানরাইজার্স হায়দরাবাদে, আর দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি!

আইপিএলের নতুন সিজনের আগে দলবদল নিয়ে শুরু চর্চা। ট্রেডিংয়ের মাধ্যমে বাঁহাতি পেসার টি নটরাজন তাঁর পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদে আসছেন। আবার, সানরাইজার্স ছেড়ে স্পিনার জিশান আনসারি দিল্লি ক্যাপিটালসে যাচ্ছেন। জল্পনা চলছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়েও।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: T. Natrajan and Zeeshan Ansari
Collected Image: T. Natrajan and Zeeshan Ansari

আইপিএলের নতুন সিজনের আগে দলবদল নিয়ে শুরু চর্চা। ট্রেডিংয়ের মাধ্যমে বাঁহাতি পেসার টিনটরাজন তাঁর পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদে আসছেন। আবার, সানরাইজার্স ছেড়ে স্পিনার জিশান আনসারি দিল্লি ক্যাপিটালসে যাচ্ছেন। জল্পনা চলছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়েও। হার্দিক পাণ্ডেয়ার বদলে আবার নেতৃত্বে ফেরানো হতে পারে রোহিত শর্মাকে, এমনই শোনা যাচ্ছে।

সানরাইজার্স হায়দরাবাদে আসছেন নটরাজন!

২০২০ থেকে ২০২৪, টি নটরাজন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামেন। ২০২৪-র আইপিএলে তিনি বল হাতে নজর কাড়েন। ওই সিজনে ১৯টি উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। তারপর ২০২৫ সালের মেগা নিলামে ১০.৭৫ কোটি টাকায় তাঁকে দলে টানে দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন- বিয়ে ভাঙতেই হয়েছিল প্যানিক অ্যাটাক, টানা ২৬ দিন ঠিক কী অবস্থায় ছিলেন চাহাল—পুরোটা জানলে চমকে উঠবেন!

দিল্লিতে পারফরম্যান্স তেমন হয়নি টি নটরাজনের:

যদিও দিল্লির জার্সিতে প্রত্যাশা পূরণে ব্যর্থ নটরাজন। গত দুটি সিজন দিল্লি ক্যাপিটালসে কাটিয়ে এবার ট্রেডিংয়ের মাধ্যমে তিনি আসছেন পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদে। রিপোর্ট বলছে, ৫ কোটি টাকায় হায়দরাবাদ তাঁকে দলে নিচ্ছে। ২০২৭-র আইপিএলে ৩৬ বছরে পদার্পণ করতে চলা নটরাজনের অভিজ্ঞতা শক্তিশালী করতে পারে নয়া সিজনে সানরাইজার্সের বোলিং বিভাগকে।

জিশান আনসারি দিল্লিতে যোগ দিচ্ছেন!

নটরাজনের কামব্যাকের সঙ্গে সানরাইজার্স ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যাচ্ছেন জিশান আনসারি। ৪০ লাখের বদলে দিল্লিতে জায়গা পাচ্ছেন তাঁর। তাই এই ট্রেডে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে সম্পন্ন হচ্ছে দুই ক্রিকেটারের দলবদল। নতুন দলে এসে কতটা প্রভাব ফেলতে পারেন আনসারি, সেটাই এখন দেখার।

মুম্বইয়ের অধিনায়কত্বে কি ফিরবেন রোহিত?

এদিকে, জল্পনা বাড়ছে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়ে। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এআরবং ২০২০ সালে অর্থাৎ মোট পাঁচবার রোহিত শর্মার নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই। তবে ২০২৪ সালে রোহিতকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয় হার্দিক পাণ্ডেয়ার হাতে। কিন্তু তাতে সফলতা আসেনি। তারপর থেকেই হার্দিকের ভবিষ্যৎ নিয়ে চলছে জল্পনা। নতুন সিজনে মুম্বইয়ের নেতৃত্বের দায়িত্বে এগিয়ে রোহিত শর্মা। রয়েছেন সূর্যকুমার যাদব আর তিলক বর্মাও।

আরও পড়ুন- ধোনির শিবিরে এবার বোলিং কোচের দায়িত্বে এন্ট্রি নিচ্ছেন আইপিএলের 'পার্পল ক্যাপ' জয়ী এই খেলোয়াড়!

বলাই বাহুল্য, সানরাইজার্সে নটরাজনের প্রত্যাবর্তন আর দিল্লিতে জিশান আনসারির যোগদান নতুন মাত্রা যোগ করেছে আইপিএলের দলবদলের বাজারে। এদিকে, জল্পনার শেষ নেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়ে। আবারো কি রোহিত শর্মা দায়িত্ব পাবেন? তার উত্তর অবশ্য ফ্র্যাঞ্চাইজির আনুষ্ঠানিক সিদ্ধান্তেই সামনে আসবে।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 828 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে