নিউজ

বিয়ে ভাঙতেই হয়েছিল প্যানিক অ্যাটাক, টানা ২৬ দিন ঠিক কী অবস্থায় ছিলেন চাহাল—পুরোটা জানলে চমকে উঠবেন!

ধনশ্রী বর্মার সাথে বিবাহবিচ্ছেদের পর যুজবেন্দ্র চাহাল জীবনের কঠিন সময় পার করেছেন। মানসিক অস্থিরতা, প্যানিক অ্যাটাকেও ভুগেছেন। ২০২৪-২৫ সিজনে এই তারকা স্পিনার ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত ছিলেন না।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Yuzvendra Chahal anxiety attack after divorce
Yuzvendra Chahal anxiety attack after divorce

ধনশ্রী বর্মার সাথে বিবাহবিচ্ছেদের পর যুজবেন্দ্র চাহাল জীবনের কঠিন সময় পার করেছেন। মানসিক অস্থিরতা, প্যানিক অ্যাটাকেও ভুগেছেন। ২০২৪-২৫ সিজনে এই তারকা স্পিনার ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত ছিলেন না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের কঠিন সময় নিয়ে কথা বলেছেন। 

বিয়ে ভাঙতেই মানসিকভাবে বিদ্ধস্থ চাহাল বিরতি নেন ক্রিকেট থেকে!

২০২৫-র মার্চ মাসে বিবাহবিচ্ছেদ হয় চাহাল-ধনশ্রীর। যদিও ব্যক্তিগত জীবনে আগে থেকেই নানা টানাপোড়েনের প্রভাব ক্রিকেটেও দেখা গেছে। চাহাল বলেন, ২০২৪-২৫ সিজনে মাত্র দু’টি ম্যাচ হরিয়ানার খেলেন তিনি। তখন তাঁর মানসিক অবস্থা ভালো না থাকায় সাময়িক ভাবে বিরতি নেমে ক্রিকেট থেকে। এমন পরিস্থিতিতে খেললে ভারতীয় দলের ক্ষতি হবে বলে আশঙ্কা করেছিলেন তিনি।

বিয়ে ভাঙার পর উদ্বেগ আর প্যানিক অ্যাটাকে ভুগেছেন চাহাল!

চাহাল বলেন, বোর্ডের সাথে কথা বলেই বিরতি নেন তিনি। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা করেছিল। তবে তাঁর মানসিক চাপ বাড়তেই থাকে। উদ্বেগের সঙ্গে সঙ্গে প্যানিক অ্যাটাকও শুরু হয়। তাঁর সেই অভিজ্ঞতা ভয়ানক ছিল বলে জানান টিম ইন্ডিয়া-র এই লেগ স্পিনার।

আইপিএলে পাঞ্জাবের হয়ে মাঠে নামেন চাহাল:

যদিও পরিস্থিতি পরিবর্তন হয় তখনই, যখন তিনি আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলেন। চাহাল বলেন, ১৮ কোটি টাকায় তাঁকে দলে নেয় পাঞ্জাব। তখনই নিজের দায়িত্ব নিয়ে নতুন করে ভাবেন তিনি। ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা পূরণে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন।

আরো পড়ুন: ধোনির শিবিরে এবার বোলিং কোচের দায়িত্বে এন্ট্রি নিচ্ছেন আইপিএলের 'পার্পল ক্যাপ' জয়ী এই খেলোয়াড়!

ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা থেকে ঘুরে দাঁড়ালেন চাহাল:

কেকেআরের বিপক্ষে ১১১ রান রক্ষা করার ম্যাচের কথা বলেছেন চাহাল। তাঁর কথায়, দলের জন্য সেই ম্যাচে বাড়তি দায়িত্ব গৃহিণের প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি। ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা আর নিজের ভবিষ্যৎ চিন্তাই তাঁকে আবারও ঘুরে দাঁড়াতে অনুপ্রেরণা দিয়েছে।

এবি ডিভিলিয়ার্সের সহযোগিতা পেয়েছেন চাহাল:

তারপরেই জীবনযাপনে বিরত পরিবর্তন করেন চাহাল। মদ্যপান ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। রিহ্যাবে ২৬ দিন কাটান। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স কঠিন সময়ে তাঁকে সহায়তা করেন। 

মদ্যপান ছেড়ে দেন চাহাল:

চাহাল উপলব্ধি করেন, জীবনে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। যখন তাঁর জীবনযাপনে ব্যক্তিগত জীবনের সমস্যার প্রভাব বাড়তে থাকে, তখন তিনি বোঝেন যে এভাবে চললে তিনি হারাতে পারেন সবচেয়ে প্রিয় ক্রিকেটকে। সেই উপলব্ধি থেকেই তিনি মদ্যপান ত্যাগ করে জীবনকে নতুন করে গুছিয়ে নিতে সিদ্ধান্ত নেন। আগের তুলনায় এখন তিনি ভালো আছেন বলে জানান চাহাল।

আরো পড়ুন: ২০২৭-এর বিশ্বকাপেই কি শেষ হয়ে যাবে 'কিং কোহলির অধ্যায়'? কী মনে করছেন কপিল দেব!

ট্যাগ:Yuzvendra Chahal
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 828 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে