নিউজ

ধোনির শিবিরে এবার বোলিং কোচের দায়িত্বে এন্ট্রি নিচ্ছেন আইপিএলের 'পার্পল ক্যাপ' জয়ী এই খেলোয়াড়!

দীর্ঘ টালবাহানার পর শেষমেষ সিএসকের কোচিং বিভাগে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। জাহির খানের নাম দলের প্রধান কোচ হিসেবে ঘোষণা করার পর এবার প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার মোহিত শর্মা পেতে চলেছেন বোলিং কোচের দায়িত্ব। কিন্তু কে এই খেলোয়াড়?

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Collected Image: Mohit Sharma
Collected Image: Mohit Sharma

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সিএসকের কোচিং বিভাগে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। জাহির খানের নাম দলের প্রধান কোচ হিসেবে ঘোষণা করার পর এবার প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার মোহিত শর্মা পেতে চলেছেন বোলিং কোচের দায়িত্ব। এই খবর প্রকাশ্যে এনেছেন ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথন। তাই আগামী সিজনের পূর্বে আরও এক ধাপ কোচিং স্টাফ সাজানোর কাজে এগিয়ে গেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে।

সিএসকের বোলিং বিভাগের কোচ হচ্ছেন 'পার্পল ক্যাপ' জয়ী মোহিত শর্মা!

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সিএসকের সিইও কাশী বিশ্বনাথন বলেন, দলের নতুন বোলিং কোচ হিসেবে মোহিত শর্মা যোগদান করতে চলেছেন। এই পদটির জন্য জাহির খানই প্রস্তাব রেখেছেন মোহিতের নাম। সিএসকের হয়ে খেলোয়াড় থাকাকালীন মোহিতের পারফরম্যান্সের প্রশংসা করে বিশ্বনাথন তাঁর কোচিং করানোর ব্যাপারে আশা প্রকাশ করেছেন। জাহির খানের পরামর্শ মেনেই দলের বাকি কোচিং স্টাফদেরও বেছে নেওয়া হবে বলে তিনি জানান।

আইপিএলে গুরুত্বপূর্ণ মোহিতের অভিজ্ঞতা!

আইপিএলে ৩৮ বছর বয়সী মোহিত শর্মা নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন দীর্ঘদিন ধরে। দুই দফায় চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি খেলা চালিয়ে গিয়েছেন মোট চার বছর। আইপিএলে ১২০টি ম্যাচে তিনিনিয়েছেন ১৩৪টি উইকেট। তবে শুধু সিএসকে নয়, এই ভারতীয় পেসার নজর কেড়েছিলেন পাঞ্জাব কিংসের হয়েও।

আরও পড়ুন- ২০২৭-এর বিশ্বকাপেই কি শেষ হয়ে যাবে 'কিং কোহলির অধ্যায়'? কী মনে করছেন কপিল দেব!

পরবর্তীকালে গুজরাত টাইটান্সের জার্সিতে প্রত্যাবর্তন করে ফের নিজের জাত চিনিয়েছেন মোহিত। কেরিয়ারের শেষ পর্যায়ে তিনি দারুন পারফরম্যান্স করেন গুজরাতের জার্সিতে। দুই সিজনে তাঁর ঝুলিতে মোট ৪১টি উইকেট আসে। শেষবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি খেলেছিলেন।

অবসর গ্রহণের পরই নতুন ইনিংসের হাতছানি মোহিতের সামনে:

 পেশাদার ক্রিকেট থেকে গত বছরের ডিসেম্বরেই অবসর গ্রহণ করেন মোহিত শর্মা। কিন্তু ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্কে এসেছে এখন নতুন মোড়। আইপিএলে খেলোয়াড় হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামার সৌজন্যে অর্জিত জ্ঞান এবার কাজে লাগবে বোলারদের প্রশিক্ষণে, এমনটাই আশা করছে চেন্নাই শিবির।

আরও পড়ুন- একদিনের ফরম্যাটে সর্বকালের সেরা ৭ জন ব্যাটারকে বেছে নিলেন বিরাট, কিন্তু এই তালিকায় রাখলেন না ধোনি, রোহিতদের! কেন?

ফ্লেমিং-পরবর্তী যুগে নতুন চ্যালেঞ্জের মুখে সিএসকে:

দীর্ঘ স্টিফেন ফ্লেমিং-যুগের পর পর চেন্নাই শিবিরের কোচিং কাঠামোয় নতুন পরিবর্তন বেশ তাৎপর্যপূর্ণ। এখন সবথেকে বড় চ্যালেঞ্জ, নতুন প্রধান কোচ জাহির খানের কোচিংয়ে দলকে সাফল্য এনে দেওয়া। সিএসকের মতো সফল ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব গ্রহণ করে উচ্ছ্বসিত জাহির স্বয়ং। চেন্নাইয়ের বিপক্ষে ক্রিকেটার হিসেবে খেলার অভিজ্ঞতা আর চিপকের দর্শকদের আবহ খুবই বিশেষ তাঁর কাছে। দুটি সিজনের হতশ্রী পারফরম্যান্স করে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া সিএসকে শিবির।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 828 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে