নিউজ

পৃথিবীতে এরকম রেকর্ড নেই কোনো ক্রিকেটারের! বিরাটও যা পারেননি তাই করতে চলেছেন স্মৃতি মান্ধানা!

আন্তর্জাতিক ক্রিকেটের টি-২০ ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার তারকা ওপেনার স্মৃতি মান্ধানা এখন ইতিহাস গড়ার অপেক্ষায়।তাঁর সামনে এখন প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০-তে পুরুষ আর মহিলা ক্রিকেট মিলিয়ে ৫ হাজার রানের মাইলফলক জয় করার হাতছানি।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Collected Image: Virat Kohli and Smriti Mandhana
Collected Image: Virat Kohli and Smriti Mandhana

আন্তর্জাতিক ক্রিকেটের টি-২০ ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার তারকা ওপেনার স্মৃতি মান্ধানা এখন ইতিহাস গড়ার অপেক্ষায়।তাঁর সামনে এখন প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০-তে পুরুষ আর মহিলা ক্রিকেট মিলিয়ে ৫ হাজার রানের মাইলফলক জয় করার হাতছানি। এখনও পর্যন্ত এই নজির গড়তে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো টিম ইন্ডিয়ার দুই মহাতারকাও।

পৃথিবীর প্রথম এই নজিরবিহীন ইতিহাস গড়ার লক্ষ্যে স্মৃতি মন্ধানা!

বর্তমানে আন্তর্জাতিক টি-২০-তে ৪৮৬৭ রান সংগ্রহ করেছেন স্মৃতি মান্ধানা। অর্থাৎ,আর মাত্র ১৩৩ রান করলেই পাঁচ হাজার রানের সেই ঐতিহাসিক মাইলফলক ছুঁতে করতে পারবেন তিনি। এই রান করলেই বিশ্ব ক্রিকেটে ভারতীয় দলের বাঁহাতি ওপেনার অনন্য নজির তৈরি করবেন।

স্মৃতির সামনে ইতিহাসের পাতায় নাম লেখার বড় সুযোগ!

 আন্তর্জাতিক টি-২০-তে পুরুষ আর মহিলা ক্রিকেটারদের সম্মিলিত তালিকায় নিউজিল্যান্ডের সুজি বেটস স্মৃতির পরেই আছেন। ৪৭০০ রান রয়েছে তাঁর সংগ্রহে। এদিকে, পুরুষ ক্রিকেটে আন্তর্জাতিক টি-২০-তে রোহিত শর্মা করেছেন ৪২৩১ রান। ৪১৮৮ রান রয়েছে বিরাট কোহলির সংগ্রহে। ফলে বিশ্ব ক্রিকেটে স্মৃতির সামনে এখন রয়েছে নিজের নাম ইতিহাসের পাতায় লেখার বড় সুযোগ।

আরও পড়ুন- ট্রেডেই বড় চমক! নটরাজন ফিরলেন সানরাইজার্স হায়দরাবাদে, আর দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি!

বিরাট কোহলির রেকর্ডও ভেঙেছেন স্মৃতি!

ইতিপূর্বে বহু নজির রেখেছেন স্মৃতি। মহিলাদের ওডিআই ক্রিকেটে দ্রুততম ৫ হাজার রান পূর্ণ করে কৃতিত্ব অর্জন করেছেন তিনি। মাত্র ১১২ ইনিংসে তিনি এই মাইলফলক ছুঁয়ে ভেঙে দেন কোহলির ১১৪ ইনিংসে ৫ হাজার রান করার রেকর্ড। এবার টি-২০-তেও নতুন ইতিহাস গড়তে চলেছেন স্মৃতি। 

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা:

এদিকে, বড় পরিবর্তন ঘটে গিয়েছে টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেট দলের নেতৃত্বে। হরমনপ্রীত কৌরের বদলে নতুন অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছেন স্মৃতি মান্ধানা। দায়িত্ব পেয়ে তিনি বিদায়ী অধিনায়ককে আবেগঘন বার্তায় শুভেচ্ছা জানান।

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় হরমনপ্রীতকে ভরিয়ে দিলেন স্মৃতি:

হরমনপ্রীতের নেতৃত্বে দীর্ঘ দশটা বছর খেলার অভিজ্ঞতাকে স্মৃতি নিজের পরম সৌভাগ্য বলে উল্লেখ জানান। আগামী দিনেও ভারতীয় দলকে দু’জনে কাঁধে কাঁধ মিলিয়ে সাফল্য এনে দেওয়ার জন্য লড়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। লর্ডসে হরমনপ্রীতের এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁদের দীর্ঘদিনের ক্রিকেটীয় সম্পর্কের কথা বলেছেন স্মৃতি।

আরও পড়ুন- "এটা করা উচিত হয়নি", আর্শদীপ সিংকে টার্গেট করায় চরম রেগে গেলেন গাভাস্কার!

প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার হয়ে পাঁচটি টেস্ট, ৫১টি ওডিআই ম্যাচ সহ রেকর্ড ১৫৫টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে হরমনপ্রীত কৌর অধিনায়কত্ব করেছেন। যদিও সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার জন্যই নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে বিভিন্ন রিপোর্টে।

দুটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন স্মৃতি:

এবার সবার নজর এখন স্মৃতি মান্ধানার দিকে। নতুন অধিনায়ক হিসেবে তিনি ভারতীয় দলকে কতটা সাফল্য এনে দিতে পারেন, সেই অপেক্ষায় সকলে। আবার আন্তর্জাতিক টি-২০তে পাঁচ হাজার রানের রেকর্ড পূর্ণ করে কি বিশ্বরেকর্ড করবেন স্মৃতি? আপাতত দুটি অধ্যায় স্মৃতির সামনে।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 836 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে