নিউজ

আগরকরের বিদায়ের পর নির্বাচক কমিটির সর্বোচ্চ দায়িত্ব পেলেন প্রজ্ঞান ওঝা! এবার কি তবে বদলে যাবে ভারতীয় দলের ভাগ্য?

ভারতীয় ক্রিকেটে আবারও এক বড়সড় রদবদল হয়ে গেল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) পুরুষ দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্ৰহন করলেন প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা। কে এই প্রজ্ঞান ওঝা?

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 3 মিনিট পড়া
Pragyan Ojha replaces Ajit Agarkar as BCCI Chief Selector
Pragyan Ojha replaces Ajit Agarkar as BCCI Chief Selector

ভারতীয় ক্রিকেটে আবারও এক বড়সড় রদবদল হয়ে গেল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) পুরুষ দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্ৰহন করলেন প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা। পাশাপাশি, প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার রমেশ পোওয়ারকে নির্বাচক কমিটির নতুন সদস্য হিসেবে নিযুক্ত করল বিসিসিআই। অজিত আগরকরের বিদায়ের পর নির্বাচক কমিটির নেতৃত্ব নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, এই ঘোষণার মাধ্যমে শেষমেষ তার অবসান হল। প্রজ্ঞান ওঝার সামনে এখন ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ সিরিজগুলির জন্য সঠিক দল বেছে নেওয়ার বড় চ্যালেঞ্জ।

প্রজ্ঞান ওঝার হাতেই এখন নির্বাচক কমিটির দায়িত্ব!

অজিত আগরকর নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ ছেড়ে দেওয়ার পর কে এই দায়িত্ব সামলাবেন, তা নিয়ে ক্রিকেটমহলে বেশ জল্পনা-কল্পনা চলছিল। কিন্তু এর মধ্যেই প্রজ্ঞান ওঝার নাম ঘোষণা করে দিল বিসিসিআই। 

কে এই প্রজ্ঞান ওঝা?

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ২৪টি টেস্ট, ১৮টি একদিনের ম্যাচ এবং ৬টি টি-২০ ম্যাচ খেলেছেন প্রজ্ঞান ওঝা। এমনকি টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ১১৩টি উইকেট। দীর্ঘদিন এই বাঁহাতি স্পিনার ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এবার ক্রিকেটার হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার পর নির্বাচক হিসেবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই প্রাক্তন ক্রিকেটার।

ওয়াসিম জাফরও নির্বাচক পদের জন্য আবেদন করেছিলেন:

তবে এর আগে প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরও নির্বাচক পদের জন্য আবেদন করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। জাফর ভারতীয় দলের হয়ে ৩১টি টেস্ট খেলেছেন, যা ওঝার খেলা টেস্টের সংখ্যার চেয়ে বেশি। ফলত, নির্বাচক কমিটির চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে অভিজ্ঞতার মাপকাঠি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত ওঝাকেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানিয়ে দিল বিসিসিআই।

নির্বাচক কমিটির নতুন সদস্য হলেন রমেশ পোওয়ার:

এদিকে, নির্বাচক কমিটির পাঁচ সদস্যের প্যানেলে জায়গা করে নিয়েছেন রমেশ পোওয়ার। ক্রিকেট উপদেষ্টা কমিটি বা সিএসি-র সদস্য অশোক মালহোত্র ও যতীন পরাঞ্জপে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার পর সর্বসম্মতিক্রমে পোওয়ারের নাম সুপারিশ করেন। আর তারপরেই তাঁর নিয়োগের কথা ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরো পড়ুন: জাসপ্রীত বুমরা বাদ! নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজে নামই নেই জাসপ্রীত বুমরার!

ভারতীয় দলের হয়ে দুটি টেস্ট এবং ৩১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রমেশ পোওয়ার। পাশাপাশি, ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর কোচিংয়ের দুনিয়াতেও যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। ভারতীয় মহিলা দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি মুম্বই ও গুজরাট দলের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। তাঁর কোচিংয়ে ভারতীয় মহিলা দল এশিয়া কাপ জেতে ও কমনওয়েলথ গেমসে রুপোর পদক অর্জন করে। ফলে তাঁর অভিজ্ঞতা নতুন নির্বাচক কমিটির কাজে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আগরকরের অবদানের প্রশংসা করল বিসিসিআই:

প্রাক্তন চেয়ারম্যান অজিত আগরকরের অবদানেরও প্রশংসাও করেছে বিসিসিআই। ২০২৩ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর তাঁর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সময়ে ভারত তিনটি আইসিসি ট্রফি, দুটি এশিয়া কাপ ও এশিয়ান গেমসে পরপর দু'বার সোনা জিতেছে বলে বোর্ডের বিবৃতিতে উল্লেখও করা হয়েছে।

নতুন নির্বাচক কমিটিতে আর কারা রয়েছেন?

নতুন নির্বাচক কমিটিতে চেয়ারম্যান প্রজ্ঞান ওঝার পাশাপাশি  আরও যাঁরা রয়েছেন তাঁরা হলেন—শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাত্রা এবং রমেশ পোওয়ার। এবার এই পাঁচ সদস্যের কমিটির হাতেই থাকবে বিভিন্ন ফরম্যাটে ভারতীয় দলের খেলোয়াড় নির্বাচনের গুরুত্বপূর্ণ সব দায়িত্ব।

আরো পড়ুন: ২০২৩ সালের বিশ্বকাপে রোহিত শর্মার জন্য দল থেকে বাদ গেছিলেন চাহাল!

ট্যাগ:India
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 448 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে