নিউজ

টিম ইন্ডিয়ার নতুন 'অস্ত্র' কি তবে নমন ধীর? নিউজিল্যান্ডকে কীভাবে ধরাশায়ী করলেন নমন ধীর?

নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৬ রানের বিরাট লক্ষ্য তাড়া করে টি-২০-তে নয় ইতিহাস লিখল ভারত। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল আর নমন ধীরের ঝোড়ো ব্যাটিংয়ে টিম ইন্ডিয়া ৪ উইকেটে জয় আদায় করেছে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Collected Image: Naman Dhir
Collected Image: Naman Dhir

নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৬ রানের বিরাট লক্ষ্য তাড়া করে টি-২০-তে নয় ইতিহাস লিখল ভারত। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল আর নমন ধীরের ঝোড়ো ব্যাটিংয়ে টিম ইন্ডিয়া ৪ উইকেটে জয় আদায় করেছে। আর এদিনের ম্যাচে সবচেয়ে বেশি চর্চা যাকে নিয়ে চলছে তিনি হলেন নমন ধীর। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট জয় পেল ভারত!

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে বড় জয় পেল ভারত। কিউয়িদের গড়ে দেওয়া ২২৬ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৯.৪ ওভারে ৬ উইকেট খুইয়ে ২৩০ রান তোলে টিম ইন্ডিয়া। এই জয়ের সৌজন্যে আন্তর্জাতিক টি-২০-তে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে টিম ইন্ডিয়া জয় পেয়েছে। ইতিপূর্বে ২০০৯-তে শ্রীলঙ্কার বিপক্ষে ২১১ রান তাড়া করে জয় পায় ভারত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেললেন সঞ্জু স্যামসন!

বড় রান তাড়া করতে গিয়ে প্রথম থেকেই সঞ্জু স্যামসন আক্রমণাত্মকভাবে ব্যাটিং করেন। ৩৩ বলে ৬৭ রান করেছেন তিনি। ৮টি চার আর ৪টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। ভারতকে প্রথম দিক থেকেই প্রয়োজনীয় গতি এনে দিয়েছে সঞ্জুর বিধ্বংসী ব্যাটিং। মাত্র ১২ বলে ২৯ রান করে নিউজিল্যান্ডের বোলারদের উপর চাপ বাড়িয়ে দিয়েছেন অভিষেক শর্মা।  

আরও পড়ুন- দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নমন ধীর, কিন্তু বাবার এই এক পরামর্শেই জীবন বদলে গেল এই তারকার!

দায়িত্বশীল ব্যাটিং করেন শ্রেয়স আর অক্ষর প্যাটেল:

অধিনায়ক শ্রেয়স আইয়ার এদিন খেলার হাল ধরেন। ২৮ বলে ৪২ রান করে ভারতকে লক্ষ্যের দিকে এগিয়ে যান তিনি। মাত্র ১৪ বলে ২৪ রান করে বড় অবদান রেখেছেন অক্ষর প্যাটেলও। 

ভারতীয় দলের নতুন 'অস্ত্র' নমন ধীর!

ম্যাচের শেষ লগ্নে নমন ধীর দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। মাত্র ১৫ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি। ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। নিউজিল্যান্ডের হাত থেকে ভারত জয় ছিনিয়ে নেপথ্যে নমনের ইনিংস সত্যি কার্যকর। আর এর পরেই ক্রিকেট ভক্তরা বলাবলি শুরু করেছেন নমন ধীর ভারতীয় দলের নয়া 'অস্ত্র'। এই অস্ত্রকে ঠিক কতটা কাজে লাগাতে পারবেন গম্ভীর এখন সেটাই দেখার।

আরও পড়ুন- ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজে চালু হয়ে গেল নয়া প্রযুক্তি 'সনিক'!

প্রথমে ব্যাট করে বড় রান করে নিউজিল্যান্ড:

নিউজিল্যান্ড প্রথম ব্যাট করতে গিয়ে ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২২৫ রান করে। ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপ্স। ফিন অ্যালেন ৪৫ রানকরেন। এছাড়াও গুরুত্বপূর্ণ রান করেছেন বেভান জ্যাকবস। তবুও ভারতের আক্রমণত ব্যাটিংয়ের সামনে ধরাশায়ী হতে হল কিউয়িদের। এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক টি-২০-তে সর্বোচ্চ রানের রেকর্ড করেছে ভারত। পাঁচ ব্যাটার অর্থাৎ সঞ্জু অভিষেক শ্রেয়স, অক্ষর সহ নমন এই ম্যাচে বড় ভূমিকা গ্রহণ করেছেন।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 845 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে