নিউজ

দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নমন ধীর, কিন্তু বাবার এই এক পরামর্শেই জীবন বদলে গেল এই তারকার!

নমন ধীর, ভারতের তরুণ অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে এবার নিজের স্বপ্নপূরণের কাহিনি লিখলেন তিনি। বছর চারেক আগে তিনি ভেবেছিলেন, ক্রিকেট ছেড়ে কানাডায় গিয়ে নতুন জীবন যাপন করবেন। তবে বাবার কথায় আরো একটা বছর ক্রিকেটে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তারপরে সেই ক্রিকেট বদলে দিল তাঁর ভাগ্য।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Naman Dhir and his Father
Collected Image: Naman Dhir and his Father

নমন ধীর, ভারতের তরুণ অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে এবার নিজের স্বপ্নপূরণের কাহিনি লিখলেন তিনি। বছর চারেক আগে তিনি ভেবেছিলেন, ক্রিকেট ছেড়ে কানাডায় গিয়ে নতুন জীবন যাপন করবেন। তবে বাবার কথায় আরো একটা বছর ক্রিকেটে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তারপরে সেই ক্রিকেট বদলে দিল তাঁর ভাগ্য। নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলে ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার ভারতকে জয় এনে দিয়েছেন।

নমন ধীরের হাত ধরে জয়ের নজির স্থাপন করল ভারত!

 নিউজিল্যান্ডের ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে টি-২০ ক্রিকেটে ভারত নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার নজির গড়ল তৈরি করেছে। জয়ের নেপথ্যে বড় ভূমিকা আছে নমনের। তিনি মাত্র ১৫ বলে ৪২ রান করে অপরাজিত থেকে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

ক্যানাডায় যাওয়ার চিন্তাভাবনা করেছিলেন নমন!

নমন পাঞ্জাবের ফরিদকোটের বাসিন্দা। অনূর্ধ্ব ১৬ ক্রিকেটের পর তিনি বড় মঞ্চে দীর্ঘদিন ধরেই সুযোগ পাচ্ছিলেন না। সেই হতাশার জন্য ২০২২ সালের প্রথম দিকে ক্রিকেট ছেড়ে ক্যানাডার এডমন্টনে দিদির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানেই ক্যারিয়ার গড়ে স্থায়ী ভাবে থাকার চিন্তাভাবনাও করেছিলেন। 

আরও পড়ুন- ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজে চালু হয়ে গেল নয়া প্রযুক্তি 'সনিক'!

বাবার কথাতেই ক্রিকেটে থেকে গেলেন নমন:

তবে ছেলেকে আরও একটা বছর ক্রিকেটে চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন নমনের বাবা নরেশ ধীর। বাবার কথায় ভরসা করে তিনি ক্রিকেট চালিয়ে যেতে সিদ্ধান্ত নেন।

ছেলের জন্য বহু অপমান সহ্য করতে হয়েছে বাবাকে:

 পেশায় এক ওষুধের দোকানের কর্মী নমনের বাবা। ক্রিকেটের অনুশীলনের ছেলেকে নিয়ে যাওয়ার সময় অনেকেই কটুক্তি আর উপহাস করত তাঁকে। যে সময় দাঁড়িয়ে ফরিদকোটের কোনও ছেলে পাঞ্জাব দলে জায়গা পায়নি, সেই সময় ভারতীয় দলে নমনের খেলার স্বপ্নকে অবাস্তব বলে মনে করতেন অনেকে। তবে ছেলের প্রতি ভরসা হারাননি বাবা নরেশ। একদিন যে ছেলের সাফল্য সবার মুখের উপরে জবাব দেবে, একথা জানতেন তিনি।

আরও পড়ুন- সঞ্জু-নমনের কেরামতিতে নতুন 'শক্তি' পেল ভারতীয় দল!

রঞ্জি থেকে আইপিএলে এবং পরে নমন জায়গা পান জাতীয় দলে:

২০২২-র ডিসেম্বরে নমন সুযোগ পান পাঞ্জাবের রঞ্জি দলে। তারপর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ২০২৪-এ দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। এক ইনিংসে অপরাজিত ৬২ রান করে এই অলরাউন্ডার নির্বাচকদের নজরে আসেন। আগের মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অভিষেক করে, নিজের দক্ষতা প্রমাণ করলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে। মাত্র পনেরো বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের দোরগোড়ায় এগিয়ে দিলেন ভারতকে।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 845 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে