নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে 'এন্ট্রি' হতে পারে বৈভব সূর্যবংশীর, ইশানের চোটই কি এই সুযোগ করে দিল?

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচেই চোট। তার জন্যই দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার বাঁহাতি ব্যাটার ইশান কিষান। ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে শনিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে নামার পূর্বে এই খবরে উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় শিবিরে।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Vaibhav Suryavansho could replace Ishan Kishan after his injury
Vaibhav Suryavansho could replace Ishan Kishan after his injury

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচেই চোট। তার জন্যই দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার বাঁহাতি ব্যাটার ইশান কিষান। ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে শনিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে নামার পূর্বে এই খবরে উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় শিবিরে। যদিও ইশানের চোটই প্রথম একাদশে সুযোগ মেলার দরজা খুলে দিতে পারে বিহারের বিষ্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী-র সামনে। দীর্ঘদিন ধরে বেঞ্চে বসে রয়েছেন বৈভব। তবে এবার কি তিনি মাঠে নামার সুযোগ পাবেন ? সেটাই দেখার

ইশান কিষানের চোট কি ভীষণ গুরুতর?

বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইশানের ডান দিকে কুঁচকির কাছে বা অ্যাডাক্টর পেশিতে একটু চোট লেগেছে। প্রথম টি-২০ ম্যাচ চলাকালীনই তিনি চোট পান। এই মুহূর্তে তিনি বোর্ডের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছেন। তবে কবে এই বাঁহাতি ব্যাটার তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠে মাঠে ফিরবেন, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার উপর খেয়াল রাখছেন।

বৈভবের সামনে এখন বড় সুযোগ মাঠে নামার!

প্রথম একাদশে ইশানের অনুপস্থিতিতে জায়গা পেতে এখন দৌড়ে এগিয়ে আছেন বৈভব সূর্যবংশী। ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক ম্যাচের পূর্বে সাংবাদিক বৈঠকে জানান, ইশানের কুঁচকিতে টান রয়েছে, তাই তিনি প্রথম ম্যাচে তিন নম্বরে তিলক বর্মাকে ব্যাট করতে পাঠানো হয়। ইশান দ্বিতীয় ম্যাচে যদি খেলতে না পারেন, তাহলে তাঁর বদলি হিসেবে বৈভবের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে বলেও তিনি ইঙ্গিত দেন।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে বসে কাটিয়েছেন তরুণ প্রতিভা বৈভব।  তাই যদি তিনি দ্বিতীয় ম্যাচে সুযোগ পান, তবে নিজের প্রতিভা প্রমাণ করার জন্য বড় মঞ্চ পাবেন তিনি।

আরো পড়ুন: বিগত ১২ মাসে নির্বাচকদের সাথে কথা হয়নি— আন্তর্জাতিক ক্রিকেটে কী হবে মহম্মদ শামির ভবিষ্যৎ?

টিম ম্যানেজমেন্টের অবস্থানের পরিবর্তন আসতে পারে:

ইতিপূর্বে অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার ধারাবাহিক ফর্মের জন্য আপাতত বৈভবকে অপেক্ষা করতে হবে। বিদেশের মাটিতে দলের সাথে থেকে সেই জায়গার পরিবেশ আর উইকেটের ব্যাপারে অভিজ্ঞতা গ্রহণ করাও খুবই গুরুত্বপূর্ণ তাঁর পক্ষে বলে মনে করেন অধিনায়ক।

কিন্তু ইশানের চোটের জন্য বদলে গেছে পরিস্থিতি। তাই বৈভবের সামনে এই মুহূর্তে প্রথম একাদশে প্রবেশের সম্ভাবনা আরও বেড়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে টিম ম্যানেজমেন্ট। এবার দেখার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে এই তরুণ প্রতিভা সত্যিই সুযোগ পান কি না।

আরো পড়ুন:টিম ইন্ডিয়ার নতুন 'অস্ত্র' কি তবে নমন ধীর? নিউজিল্যান্ডকে কীভাবে ধরাশায়ী করলেন নমন ধীর? 

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 453 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে