নিউজ

বিগত ৪ বছরে ফিটনেসের দৌড়ে বিরাট কোহলিকেও টেক্কা দিচ্ছেন রোহিত শর্মা!

ভারতীয় ক্রিকেটে বিরাট মানেই ফিটনেস কিং। তবে গত চার বছরে চোটির জন্য ম্যাচ মিস করার ব্যাপারে রোহিত শর্মা এগিয়ে গিয়েছেন কোহলির থেকেও। রোহিত শর্মার ফিটনেস নিয়ে অনেকদিন আগে থেকেই বহু প্রশ্ন উঠত।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Virat Kohli and Rohit Sharma fitness
Virat Kohli and Rohit Sharma fitness

ভারতীয় ক্রিকেটে বিরাট মানেই ফিটনেস কিং। তবে গত চার বছরে চোটির জন্য ম্যাচ মিস করার ব্যাপারে রোহিত শর্মা এগিয়ে গিয়েছেন কোহলির থেকেও। রোহিত শর্মার ফিটনেস নিয়ে অনেকদিন আগে থেকেই বহু প্রশ্ন উঠত। তবে এখন নিজের পারফরম্যান্স দিয়ে তিনি জবাব দিয়েছেন সমালোচকদের। 

ফিটনেসে হিটম্যান চমকে দিলেন সবাইকে!

বর্তমানে বিরাট কোহলি আর রোহিত শর্মা টিম ইন্ডিয়ার হয়ে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটেই মাঠে নামেন। পরের ওয়ানডে বিশ্বকাপে এই দুই তারকা ক্রিকেটার অংশগ্রহণ করবেন কিনা সেই নিয়ে বিশেষজ্ঞদের সংশয় ছিল। বিশেষত বছরের শুরুর দিকে প্রত্যাশা মত পারফরম্যান্স করতে না পারার জন্য সমালোচনার শিকার হতে হয়েছিল রোহিতকে। কিন্তু ব্যাট হাতে দারুন কামব্যাক করে তিনি মুখের ওপর জবাব দিয়েছেন। 

ফিটনেসের বিরাটের থেকে এগিয়ে রোহিত!

এরই মধ্যে উঠে এলো দুই তারকা ক্রিকেটারের সংক্রান্ত চমকে দেবার মত সংবাদ। গত বছরের জোটের জন্য জাতীয় দলের হয়ে রোহিত চার চারটি ম্যাচ মিস করেছেন। এদিকে বিরাট কোহলিও চোটের কারণেই খেলতে পারেননি। সে দিক দিয়ে দেখতে গেলে রোহিতের রেকর্ড বিরাটের থেকে ভালো 

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

বিসিসিআই সভাপতির বার্তায় আশার আলো:

রোহিতের ফিটনেস আর পারফরম্যান্স সংক্রান্ত আলোচনার মাঝে বড় বার্তা দিলেন বিসিসিআই সভাপতি মিথুন মানহাস। তাঁর কথায়, ক্রিকেটার নির্বাচনের ব্যাপারে বয়সের বদলে ফিটনেস আর পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আরো পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে 'এন্ট্রি' হতে পারে বৈভব সূর্যবংশীর, ইশানের চোটই কি এই সুযোগ করে দিল?

ব্যাট হাতেও দারুন ছন্দে রোহিত:

শুধু ফিটনেসের দিক থেকেই নয়, রোহিত শর্মা ব্যাট হাতেও প্রমাণ করেছেন নিজেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে ২২৫ রান করেছেন তিনি। ৭৫ গড়ে ও ১১৫.৩৮ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। সিরিজে একটি সেঞ্চুরি, সঙ্গে ৯২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন হিটম্যান। তাই রোহিতের ফর্ম নিয়ে এই প্রশ্ন নেই।

২০২৭ বিশ্বকাপে রোহিত-বিরাট জুটি সত্যিই মাঠে নামবেন কি?

গত চার বছরের চোটের জন্য অনুপস্থিতির পরিসংখ্যান আর সাম্প্রতিক পারফরম্যান্স আরও জোরালো করছে রোহিত শর্মার বিশ্বকাপের দাবিকে। এদিকে, দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলিও। তাই ২০২৭ বিশ্বকাপে এই দুইজন অভিজ্ঞ তারকা ক্রিকেটারকে একসাথে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এবার দেখার, নিজেদের ফিটনেস আর পারফরম্যান্স ধারাবাহিকতা বজায় টিম ইন্ডিয়ার দুই মহাতারকা দলে জায়গা পান কিনা।

আরো পড়ুন: মহাদেবের ত্রিশূল আর ডমরুর আদলে তৈরি হচ্ছে বিরাট স্টেডিয়াম, বারাণসীর এই স্টেডিয়ামে আর কোন চমক থাকছে?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 850 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে