২০২৮ মহিলা টি-২০ বিশ্বকাপ হবে পাকিস্তানের মাটিতে, তাহলে এবার ভারত কী করবে?
দু'বছর পরে পাকিস্তানের হাতে যাচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে শুক্রবার প্রতিযোগিতার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। ২০১৮-এর এটা ৭ই সেপ্টেম্বর থেকে এই প্রতিযোগিতা চলবে ১লা অক্টোবর পর্যন্ত।

দু'বছর পরে পাকিস্তানের হাতে যাচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে শুক্রবার প্রতিযোগিতার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। ২০১৮-এর এটা ৭ই সেপ্টেম্বর থেকে এই প্রতিযোগিতা চলবে ১লা অক্টোবর পর্যন্ত। যদিও হাইব্রিড মডেলের চুক্তি অনুসারে, ভারত পাকিস্তানের গিয়ে খেলায় অংশ নেবে না। তাই ভারতের ম্যাচগুলির নিরপেক্ষ কেন্দ্র হিসেবে আয়োজিত হওয়ার কথা সংযুক্ত আরব আমিরশাহিতে।
হাইব্রিড মডেলেই আয়োজিত হচ্ছে ভারতের ম্যাচ!
ভারত-পাকিস্তান-এর মধ্যে হওয়া চুক্তি অনুসারে, দুটি দেশের মধ্যে একটিতে আইসিসি-র প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে অপর দেশটিকে খেলতে হবে নিরপেক্ষ মাঠে। সেই নিয়ম অনুসারে গত বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আয়োজিত হলেও সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল ভারতের ম্যাচগুলি। একইভাবে ভারতের ম্যাচগুলি ২০২৮ সালের মহিলা টি-২০ বিশ্বকাপে আয়োজনের সম্ভাবনা রয়েছে দুবাইয়ে। তবে বিকল্প কেন্দ্রের ব্যাপারে এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা আসেনি আইসিসির তরফে।
পাকিস্তান চায় বিশ্বকাপের প্রতিটি ম্যাচ আয়োজন করতে ইচ্ছুক!
পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে খবর, ভারতের ম্যাচগুলি ব্যতীত গ্রুপ পর্ব থেকে নকআউট পর্ব পর্যন্ত সমস্ত ম্যাচ তারা আয়োজন করতে চায়। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহিকে নিরপেক্ষ কেন্দ্র হিসেবে স্থির করার সম্ভাবনা রয়েছে। পাক বোর্ডের মতে,পাকিস্তান ও দুবাইয়ের মধ্যে দূরত্ব তুলনামূলক কম। তাই নিয়ন্ত্রণে রাখা যাবে যাতায়াতের খরচও।
আরো পড়ুন: ভারত-বাংলাদেশ যৌথভাবে ২০৩১ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক!
ভারত ফাইনালে উঠলে কোথায় হবে ফাইনাল ম্যাচ?
এই প্রতিযোগিতায় পর্বে ভারতে জায়গা করে নেওয়ার অনেকটাই রয়েছে। তাই ফাইনাল ভেন্যু কোথায় হবে সে ক্ষেত্রে ভারতের পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদি ভারত ফাইনালে না উঠে, তাহলে খেতাবি লড়াই আয়োজনের পরিকল্পনা লাহৌরে হতে পারে। যদি ভারত ফাইনালে ওঠে তাহলে ম্যাচটি দুবাইতে আয়োজনের চিন্তা ভাবনা করা হতে পারে।
মহিলা ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে নজর দিচ্ছে পাকিস্তান:
মহিলাদের টি-১০ বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে মহিলা ক্রিকেটের পরিকাঠামোকে শক্তপোক্ত করার জন্য চিন্তা ভাবনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, আন্তর্জাতিক স্তরে এই প্রতিযোগিতার আয়োজন এর মধ্য দিয়ে পাকিস্তানের মহিলা ক্রিকেটের প্রসার এবং পরিকাঠামগত উন্নয়ন নতুন মাত্রা পেতে পারে।
আরো পড়ুন: বিগত ৪ বছরে ফিটনেসের দৌড়ে বিরাট কোহলিকেও টেক্কা দিচ্ছেন রোহিত শর্মা!