ভারত-বাংলাদেশ যৌথভাবে ২০৩১ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক!
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেটের পরবর্তী পাঁচ বছরের বড় টুর্নামেন্টগুলির চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। একাধিক বিশ্বকাপসহ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হবে আগামী ২০২৭ থেকে ২০৩১ সালের মধ্যে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেটের পরবর্তী পাঁচ বছরের বড় টুর্নামেন্টগুলির চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। একাধিক বিশ্বকাপসহ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হবে আগামী ২০২৭ থেকে ২০৩১ সালের মধ্যে। এই সুচির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে, ২০২১ সালে পুরুষদের ওডিআই বিশ্বকাপের আয়োজনের দায়িত্বে যৌথভাবে থাকছে ভারত এবং বাংলাদেশ। ২০২৮ সালে মহিলা টি-২০ বিশ্বকাপের আয়োজক হিসেবে পাকিস্তানের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে।
দুবাইয়ে আয়োজিত বৈঠকের পর আগামী কয়েকটি বছরের আন্তর্জাতিক টুর্নামেন্টের নির্ঘণ্ট সদস্য দেশগুলির ক্রিকেট বোর্ডকে নিশ্চিত করল আইসিসি। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৭ সাল থেকে ২০৩১ সালের মধ্যে আয়োজিত হবে ১২টি পুরুষ, ৭টি মহিলা এবং পাঁচটি অনূর্ধ্ব-১৯-র টুর্নামেন্ট। একইসঙ্গে এই সূচিতেই অন্তর্ভুক্ত প্রতিযোগিতাগুলির যোগ্যতা অর্জন পর্ব।
২০২৮ সালে আয়োজিত হবে পরপর দুই টি-২০ বিশ্বকাপ!
২০২৮ সালে পরপর অনুষ্ঠিত হবে মহিলা ও পুরুষদের টি-২০ বিশ্বকাপ। ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পাকিস্তানে ১২ দলের মহিলা টি-২০ বিশ্বকাপ চলবে। তারপর অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত আয়োজন করা হবে ২০ দলের পুরুষদের টি-২০ বিশ্বকাপ। দুটি প্রতিযোগিতার মধ্যে মাত্র ১১ দিনের ব্যবধান থাকবে।
২০২৮ সালের অলিম্পিকে থাকছে ক্রিকেট!
২০২৮ সালে আয়োজিত হতে চলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও ক্রিকেট থাকছে। ১৯০৪-র পর প্রথমবার এই খেলা ফিরবে অলিম্পিকের মঞ্চে। ২০২৮-র জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আয়োজিত হবে পুরুষ ও মহিলা ক্রিকেটের বাছাই পর্ব। আটটি করে দল দুই বিভাগেই অংশ নেবে। যদিও আইসিসি এখনও চূড়ান্ত বাছাই পর্বের ভেন্যু স্থির আইসিসি।
আরো পড়ুন: বিগত ৪ বছরে ফিটনেসের দৌড়ে বিরাট কোহলিকেও টেক্কা দিচ্ছেন রোহিত শর্মা!
২০২৯-র ইংল্যান্ডে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল:
২০২৯-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ড আয়োজন করবে। এই ম্যাচ আগামী ৮ থেকে ১২ জুন ২০২৯-র মধ্যেই অনুষ্ঠিত হবে। আবার, আইসিসি পরিবর্তন এনেছে ২০৩০-র পুরুষদের টি-২০ বিশ্বকাপের সূচিতেও। আগে জুন মাসে ইংল্যান্ড, আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুসারে জুলাই আর আগস্ট মাসে তা অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডার আগামী পাঁচ বছরে পেঙ্কটাই ব্যস্ত হতে যাচ্ছে। একটার পর একটা বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অলিম্পিকে ক্রিকেটের কামব্যাক নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহও বাড়বে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন: Ranji Trophy: দীর্ঘ ৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে একা ৪০০ রান করে বিরাট রেকর্ড করলেন চিন্ময় সুতার!