নিউজ

বিসিসিআইয়ের জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান নিয়োগ হয়ে গেল, এবার কি তবে নির্বাচনে গতি আসবে?

বিসিসিআইয়ের জুনিয়র নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন প্রাক্তন ভারতীয় পেসার পারভিন্দর আওয়ানা। তাঁর নিয়োগের কথা এদিন ঘোষণা করেছে বিসিসিআই। তিনি এই দায়িত্ব পেয়েছেন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সুপারিশে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Parvinder Awana appointed as Junior Selector
Parvinder Awana appointed as Junior Selector

বিসিসিআইয়ের জুনিয়র নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন প্রাক্তন ভারতীয় পেসার পারভিন্দর আওয়ানা। তাঁর নিয়োগের কথা এদিন ঘোষণা করেছে বিসিসিআই। তিনি এই দায়িত্ব পেয়েছেন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সুপারিশে। কমিটির আরও তিনজন সদস্য হিসেবে হলেন কৃষ্ণ দাস, রাকেশ প্যাটেল আর এন অর্জুন যাদব। বোর্ড সূত্রে খবর, পরে পঞ্চম সদস্যের নাম জানানো হবে।

কোন কোন দায়িত্ব পালন করবে নতুন কমিটি?

আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণের পর অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপের নেতৃত্বাধীন সিএসি চেয়ারম্যান হিসেবে আওয়ানাকে বেছে নেয়। ভারতের জুনিয়র দলগুলির জন্য যে সকল ক্রিকেটাররা যোগ্য তাদের বেছে নেওয়ায় হবে নতুন কমিটির আসল দায়িত্ব।

ভারতের হয়ে আওয়ানা দু’টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬২টি ম্যাচ খেলে তিনি ১৯১ টি উইকেট সংগ্রহ করেছেন। ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলার পাশাপাশি তিনি প্রতিনিধিত্ব করেছেন ভারত ‘এ’ আর রেস্ট অব ইন্ডিয়ার হয়। এছাড়াও এই প্রাক্তন পেসার আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েও মাঠে নেমেছেন।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আওয়ানা কোচিং-এর সঙ্গে যুক্ত ছিলেন!

ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে অবশেষে কোচ হিসেবে যোগদান করেন আওয়ানা। তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছেদিল্লির অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ আর অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে। এছাড়াও তিনি যুক্ত ছিলেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল আর বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের হাই পারফরম্যান্স প্রোগ্রামে।

নতুন কমিটির সদস্য কৃষ্ণ দাসের অভিজ্ঞতা:

অসম এবং গোয়ার হয়ে নতুন কমিটির সদস্য কৃষ্ণ দাস মাঠে নেমেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৪৯টি ম্যাচে ১৬৬ উইকেট শিকার করেছেন। এছাড়াও তিনি খেলেছেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলের হয়ে। তাঁর রয়েছে কোচিংয়েও অভিজ্ঞতা। ভারতীয়ভারতের অনূর্ধ্ব-১৯ দল আর উত্তরাখণ্ডের রঞ্জি দলের সাথে তিনি কাজও করেছেন।

আরো পড়ুন: পরপর হার, ভারতের কাছে হারের দুঃখ সহ্য করতে না পেরে নিউজিল্যান্ড দল এবার একাধিক পরিবর্তন করল! 

রাকেশ প্যাটেলের অভিজ্ঞতা:

এদিকে, গুজরাট ও বরোদার হয়ে রাকেশ প্যাটেল  ঘরোয়া ক্রিকেটে মাঠে নেমেছেন। ভারত ‘এ’ দল সহ দলীপ, দেওধর আর ইরানি ট্রফিতেও তিনি অংশ নিয়েছেন। কোচ হিসেবে গুজরাট আর বরোদার নানান বয়সভিত্তিক ও সিনিয়র দলের দায়িত্ব সামাল দিয়েছেন তিনি। ২০২৫-২৬ সিজনে বরোদার অনূর্ধ্ব-২৩ দলে কোচ হিসেবে নিযুক্ত। হলেন তিনি।

এন অর্জুন যাদবের অভিজ্ঞতা:

৮৩টি প্রথম শ্রেণির ম্যাচ এন অর্জুন যাদব খেলেছেন। ভারত ‘এ’ দলের হয়েও তিনি প্রতিনিধিত্ব করেছেন। ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা ভারতীয় দলে তিনিও ছিলেন  পরে তিনি হায়দরাবাদের হয়ে খেলার খেলেন। এমনকি রাজ্যের সিনিয়র সহ অনূর্ধ্ব-২৩ দলকে কোচিংও করিয়েছেন।  বিসিসিআইয়ের ম্যাচ রেফারি হিসেবে ২০২২ সালেও দায়িত্ব পালন করেন তিনি।

আশা করা হচ্ছে, নতুন কমিটিতে থাকা অভিজ্ঞ সদস্যদের দ্বারা জুনিয়র ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্র আরও গতি আসবে। এই মুহূর্তে পঞ্চম সদস্য কে হবেন, সেই নিয়ে চিন্তায় বিসিসিআই।

আরো পড়ুন: ২০২৮ মহিলা টি-২০ বিশ্বকাপ হবে পাকিস্তানের মাটিতে, তাহলে এবার ভারত কী করবে?

ট্যাগ:India
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 852 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে