নিউজ

আইপিএলের আগেই বড় ধাক্কা খেয়ে গেল চেন্নাই, এই 'খতরনাক' খেলোয়াড়কে আসন্ন আইপিএলে আর পাবে না সিংহবাহিনী!

আগামী সিজনে আইপিএল শুরু হওয়ার আগেই বিরাট ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে বড় চোট পেয়ে করিয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকছেন টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার আয়ুশ মাত্রে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Ayush Mhatre ruled out of IPL 2027 due to injury
Ayush Mhatre ruled out of IPL 2027 due to injury

আগামী সিজনে আইপিএল শুরু হওয়ার আগেই বিরাট ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে বড় চোট পেয়ে করিয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকছেন টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার আয়ুশ মাত্রে। জানা গিয়েছে, ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের কামব্যাক করতে এখনো দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।

সফল হয়েছে অস্ত্রোপচার, শুরু হল পুনর্বাসন!

ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে খবর, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে বৃহস্পতিবার আয়ুশের অস্ত্রোপচার হয়েছে। তাঁর অস্ত্রোপচার করেন বিখ্যাত চিকিৎসক দিনেশ পারদিওয়ালা। সফল হয়েছে অস্ত্রোপচার। ক্রাচে ভর দিয়ে ১৯ বছর বয়সী এই ব্যাটার শুক্রবার থেকে একটু করে হাঁটতে শুরু করেছেন। যদিও একেবারে সুস্থ হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাঠে নামতে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সময় লাগতে পেরে। 

রঞ্জি ট্রফিতে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন আয়ুশ!

রঞ্জি ট্রফিতে গত ১১ অক্টোবর চণ্ডীগড়ের বিপক্ষে মুম্বইয়ের হয়ে মাঠে নেমে চোট পেয়েছেন আয়ুশ। রান নিতে গিয়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ধরা পরে গ্রেড-৪ টিয়ার। চোট গুরুতর হওয়ায় অস্ত্র পাচার করেন চিকিৎসকরা। এই মুহূর্তে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে আর খেলতে পারছেন না তিনি।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: বিসিসিআইয়ের জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান নিয়োগ হয়ে গেল, এবার কি তবে নির্বাচনে গতি আসবে?

বারবার চোট সমস্যায় পড়ছেন তরুণ ব্যাটার:

এবছর একটার পর একটা চোট সমস্যায় জর্জরিত হচ্ছেন আয়ুশ। আইপিএলে গত এপ্রিলে সানরাইজার্স হায়দরাবাদ-এর বিপক্ষে মাঠে নেমে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। সেই চোট কাটিয়ে মাঠে কামব্যাক দীর্ঘ তিন মাস পুনর্বাসনে ছিলেন তিনি। ফিট হয়ে মাঠে ফিরতেই কয়েক মাসের মধ্যেই আবার বড় চোট পেলেন। তাই নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে তাঁর ফিটনেস নিয়ে। 

আয়ুশের চোটে মুম্বইয়ের ওপেনিং জুটিতেও পরিবর্তন:

আয়ুশের চোটের জন্য রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে চণ্ডীগড়ের বিপক্ষে প্রথম ম্যাচে যশস্বী জয়সওয়ালের সাথে ওপেন করেন তিনি। তবে পরবর্তী হিমাচল প্রদেশের বিপক্ষে পরিবর্তন করতে হয় মুম্বইকে। জয়সওয়াল জাতীয় দলে থাকায় তাঁকে পাওয়া যায়নি। চোটের জন্য আয়ুশও ছিটকে গিয়েছেন। তাই নতুন ওপেনিং জুটি হিসেবে মুম্বই মাঠে নামায় অঙ্গকৃষ রঘুবংশী আর দিব্যাংশ সাক্সেনাকে।

এই মুহূর্তে সকলের লক্ষ্য একটাই যে, কবে সুস্থ হয়ে মাঠে ফিরে আসেন আয়ুশ। যত দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া এগোবে ততই তাঁর ক্রিকেটের প্রত্যাবর্তনের পথ সুগম হবে।

আরো পড়ুন: পরপর হার, ভারতের কাছে হারের দুঃখ সহ্য করতে না পেরে নিউজিল্যান্ড দল এবার একাধিক পরিবর্তন করল!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 852 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে