পোলার্ড 'হেডমাস্টার' হতেই মুম্বই ইন্ডিয়ান্সে বদল শুরু, সচিনের সঙ্গেও ১৯ বছরের সম্পর্কে ইতি টানছেন আম্বানিরা?
আইপিএলের জন্মলগ্ন থেকেই সচিন তেণ্ডুলকর মুম্বই ইন্ডিয়ান্সের সাথে যুক্ত ছিলেন। ব্যাট হাতে ২০১৩ সাল পর্যন্ত খেলে গিয়েছেন তিনি। অবসর গ্রহণ করে ও দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি।

আইপিএলের জন্মলগ্ন থেকেই সচিন তেণ্ডুলকর মুম্বই ইন্ডিয়ান্সের সাথে যুক্ত ছিলেন। ব্যাট হাতে ২০১৩ সাল পর্যন্ত খেলে গিয়েছেন তিনি। অবসর গ্রহণ করে ও দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। কিন্তু এবার নতুন কোচ হিসেবে কাইরন পোলার্ড-কে দায়িত্ব দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর থেকে এই প্রশ্ন উঠছে সচিনের ভবিষ্যৎ নিয়ে।
মুম্বাই ইন্ডিয়ান্সের কি তাহলে সচিনের জায়গা আর থাকছে না?
কিন্তু এখনো পর্যন্ত সচিনকে নিয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি মুম্বাই ইন্ডিয়ান্সের তরফে। মূলত সাম্মানিক "আইকন" হিসেবে দলের সঙ্গে রয়েছেন সচিন। কিন্তু এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিতে বিভিন্ন ধরনের পরিবর্তন আসার কারণে সচিনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
হার্দিক পান্ডেয়ার ভবিষ্যত নিয়ে আলোচনা চলছে!
বিগত কয়েকটা সিজনের প্রত্যাশা অনুযায়ী তেমন পারফরম্যান্স করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্। মাহেলা জয়বর্ধনেকে সরিয়ে পোলার্ডকে কোচ করা হয়েছে। একই সঙ্গে রাজস্থান রয়্যালসে ২০১৮ বছর ধরে কাজ করা জুবিন ভারুচাকে দায়িত্ব দেওয়া হয়েছে পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে। এরই মধ্যে সামনে এসেছে নতুন বোলিং কোচ নিয়োগের খবর। তাছাড়া আলোচনা চলছে অধিনায়ক হার্দিক পান্ডেয়ার ভবিষ্যৎ নিয়ে।
আরো পড়ুন: ২০২৮ মহিলা টি-২০ বিশ্বকাপ হবে পাকিস্তানের মাটিতে, তাহলে এবার ভারত কী করবে?
দিনের পর দিন সচিনের ভুমিকা কমছে মুম্বাই ইন্ডিয়ান্সে:
বিগত কয়েক বছরে সচিনের ভূমিকা আগের থেকে কমই দেখা গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সে। আগের সিজনে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁর পুত্র অর্জুন তেণ্ডুলকরকেও। সবদিক বিবেচনা করে মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ ১৯ বছরের সম্পর্ক সচিনের। এই সম্পর্কের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে বাড়ছে জল্পনা।
প্রসঙ্গত, ২০১০ থেকে ২০২২ পর্যন্ত পোলার্ড আইপিএলে মাঠে নেমেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। নতুন দায়িত্ব গ্রহণ করে তিনি জানান, তাঁর জীবন এবং ক্যারিয়ারে বড় অংশ হচ্ছে এই দল। কিন্তু সচিনকে নিয়ে কোন সিদ্ধান্তের কথাই এখনো জানা যায়নি ফ্র্যাঞ্চাইজি। তাই এবার তাঁর ভবিষ্যৎ নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
আরো পড়ুন: পরপর হার, ভারতের কাছে হারের দুঃখ সহ্য করতে না পেরে নিউজিল্যান্ড দল এবার একাধিক পরিবর্তন করল!