নিউজ

৯ বছর আগে ধোনিকে আইপিএলের দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় 'থ' হয়ে গেছিলেন ধোনির বন্ধু!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নেতৃত্ব থেকে মহেন্দ্র সিংহ ধোনির মতো একজন সফল অধিনায়ককে সরিয়ে দেওয়া মেনে নিতে পারেননি ফাফ দু’প্লেসি। ২০১৭ সালে ধোনিকে সরিয়ে রাইজিং পুণে সুপারজায়ান্টসের স্টিভ স্মিথকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়াতে বেশ অবাক হন তিনি।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Collected Image: MS Dhoni
Collected Image: MS Dhoni

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নেতৃত্ব থেকে মহেন্দ্র সিংহ ধোনির মতো একজন সফল অধিনায়ককে সরিয়ে দেওয়া মেনে নিতে পারেননি ফাফ দু’প্লেসি। ২০১৭ সালে ধোনিকে সরিয়ে রাইজিং পুণে সুপারজায়ান্টসের স্টিভ স্মিথকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়াতে বেশ অবাক হন তিনি। দীর্ঘ ৯ বছর কেটে যাওয়ার পর সেই পুরনো স্মৃতি যেন ফিরিয়ে আনলেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন অধিনায়ক। 

ধোনির হাত থেকে অধিনায়কত্ব চলে যাওয়ায় খুশি ছিলেন না দু’প্লেসি!

 সিএসকে এবং এবং রাইজিং পুণে সুপারজায়ান্টসেও দু’প্লেসি ধোনির সাথে খেলেছেন। ২০১৬-র আইপিএলে পুণে দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু পরের মরশুমে নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে দিয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে মোটেই খুশি ছিলেন না একাধিক ক্রিকেটাররা সহ দু’প্লেসি।

সাক্ষাৎকারে বড় মন্তব্য করলেন দু’প্লেসি!

‘ইএসপিএনক্রিকইনফো’-কে একটু সাক্ষাৎকারে দু’প্লেসি বলেন, বেশ কয়েকটা ম্যাচে ফলাফল ভালো না হলে তার জন্য ধোনির মতো একজন অভিজ্ঞ অধিনায়ক কে যে সরিয়ে দেওয়া হতে পারে, এ কথা ভাবতেও পারিনি তিনি। তিনি মনে করেন, নেতৃত্ব থেকে ধোনির মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে সরিয়ে দেওয়া যথেষ্ট অপমানজনক ছিল। 

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরও পড়ুন- Yuvraj Singh Biopic: ক্যান্সারকে হার মানিয়েছেন, ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন! এবার যুবরাজ সিংয়ের বায়োপিক আসছে পর্দায়! 

স্মিথের নেতৃত্বের প্রশংসা করেছেন দু’প্লেসি:

যদিও দু’প্লেসি ধোনির বদলে নেতৃত্ব গ্রহণ করা স্টিভ স্মিথের নেতৃত্বের প্রশংসা করেছেন। তাঁর কথায়, ওই সময় খুব বিশেষ নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা স্মিথের না থাকলেও, দলকে ভালোভাবেই পরিচালনা করেন তিনি। ২০১৭ সালের আইপিএলে পুণে ফাইনালে জায়গা পেয়েছিল তাঁর নেতৃত্বেই। র যদিও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়ে স্বপ্নভঙ্গ হয় দলের।

নেতৃত্বে ধোনি থাকলে ফলাফল কেমন হত?

নেতৃত্বে যদি ধোনি থাকতেন তবে কি ফলাফল অন্যরকম হতে পারতো? এমন প্রশ্নের উত্তরে নিজের মতামত জানিয়ে দু’প্লেসি বলেন, জয়ের সুযোগ ছিল পুণের সামনে। এমনকি খুব কঠিন লক্ষ্যও ছিল না। কিন্তু অবশেষে জয় পায়নি পুণে। অধিনায়ক করতে ধোনি থাকলে হয়তো ফলাফল অন্যরকম হতে পারতো বলে মনে করেন তিনি।

আরও পড়ুন- IPL 2027 KKR Captain: কেকেআরে অধিনায়কের চেয়ারে বসার জন্য প্রস্তুত এই ৪ ক্রিকেটার! নাম জানিয়ে দিলেন অশ্বিন!

এদিন ধোনির নেতৃত্বের গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে সাক্ষাৎকারে সিএসকের সফলতার কথাও বলেছেন দু’প্লেসি। তিনি মনে করেন, যে কোনও দলের কাছেই ধোনির মতো অধিনায়ক বড় সম্পদ। তাঁর নেতৃত্বের গুরুত্ব আরোও প্রকট হয়, চেন্নাইকে পাঁচ পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করার জন্য। তাই ধোনিকে ২০১৭ সালে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে তিনি যে খুব বিস্মিত হয়েছিলেন, সে কথা আরো একবার জানালেন দু’প্লেসি।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 866 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে