WPL: মহিলাদের প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি ক্রিকেটার কে হলেন? ৩.৫০ কোটির ডিল ফাইনাল!
আর্থিক চুক্তির নিরিখে মহিলাদের প্রিমিয়ার লিগে নজির স্থাপন করলেন তিনজন তারকা ক্রিকেটার। সব থেকে দামি ক্রিকেটারদের তালিকার এক্কেবারে প্রথমে রয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। এছাড়াও রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার আর ইংল্যান্ডের ন্যাট স্কিভার-ব্রান্ট।

আর্থিক চুক্তির নিরিখে মহিলাদের প্রিমিয়ার লিগে নজির স্থাপন করলেন তিনজন তারকা ক্রিকেটার। সব থেকে দামি ক্রিকেটারদের তালিকার এক্কেবারে প্রথমে রয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। এছাড়াও রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার আর ইংল্যান্ডের ন্যাট স্কিভার-ব্রান্ট। এই তিন ক্রিকেটারের প্রত্যেকেরই চুক্তির অংক সাড়ে তিন কোটি টাকা।। তাই উইমেন্স প্রিমিয়ার লিগে রিটেনশন চুক্তির ব্যাপারে এই তিনজন ক্রিকেটার একত্রে শীর্ষস্থান অধিকার করেছেন।
স্মৃতিকে ধরে রাখল আরসিবি!
স্মৃতি মান্ধানাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধরে রেখেছে। আবার, গুজরাট জায়ান্টসে রয়েছেন অ্যাশলে গার্ডনার। আবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন ন্যাট স্কিভার-ব্রান্ট। তিনজন তারকার যুক্তির আর্থিক মূল্য হল সাড়ে তিন কোটি টাকা। স্বাভাবিক ভাবেই উইমেন্স প্রিমিয়ার লিগে তাঁদের গুরুত্ব আরো স্পষ্ট করে দিয়েছে এই দাম।
নিলামে ক্রিকেটারদের দাম কে ছাপিয়ে গেল রিটেনশনের অঙ্ক!
কিন্তু নিলামে ক্রিকেটারদের সর্বোচ্চ দর আর রিটেনশন চুক্তির দর পুরোপুরি আলাদা। উইমেন্স প্রিমিয়ার লিগে নিলামের ইতিহাসের এখনো পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছিল ৩ কোটি ৪০ লক্ষ টাকা। ২০২৩ সালে এই দামে একজন ক্রিকেটারকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরবর্তীকালে সেই রেকর্ডকে ছাপিয়ে গেল রিটেনশনের অঙ্ক।
তালিকার পরবর্তী ক্রিকেটারদের দাম!
লিস্টে এরপরে যে ক্রিকেটাররা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা। তাঁকে ৩.২০ কোটি টাকায় দলে রেখেছে ইউপি ওয়ারিয়র্জ। একই দামে চুক্তিতে রয়েছেন অ্যাশলে গার্ডনার আর ন্যাট স্কিভার-ব্রান্ট। তাই এই দুই তারকা ক্রিকেটারের নিলামের আর্থিক মূল্য দেশীয় ক্রিকেটারের সমান হওয়ার কারণে বেশ উল্লেখযোগ্য।
২ কোটি ৭৫ লক্ষ টাকায় বেঙ্গালুরুতে রিচা ঘোষ!
আবার মুম্বাই ইন্ডিয়ান্স তিন কোটি টাকায় দলে নিয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কারকে। ২ কোটি ৭৫ লক্ষ টাকায় ভারতের উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ রয়েছেন রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে। তাঁর প্রাপ্ত নিলামের মূল্য তাঁকে উইমেন্স প্রিমিয়ার লিগের দামি ক্রিকেটারদের তালিকায় রেখেছে।
এরপর আছেন হরমনপ্রীত কৌর আর অস্ট্রেলিয়ার বেথ মুনি:
লিস্টে তার পরেই জায়গা করে নিয়েছেন প্রাক্তন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর আর অস্ট্রেলিয়ার বেথ মুনি। হরমনপ্রীত ২.৫০ কোটি টাকা চুক্তির অঙ্কে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। আর একই অঙ্কে বেথ মুনি খেলছেন গুজরাট জায়ান্টসে।
আনক্যাপড ক্রিকেটারদের তালিকায় রইলেন কারা?
উইমেন্স প্রিমিয়ার লিগে চুক্তির নজির দেখা যাচ্ছে আনক্যাপড ক্রিকেটারদের মধ্যেও। ভারতের পেসার কাশভি গৌতমকে ২০২৪ সালে ২ কোটিতে নেয় গুজরাট জায়ান্টস। ওই সময় আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে তিনি সর্বোচ্চ মূল্য পেয়ে নজির গড়েন। কিন্তু চোট সমস্যায় জন্য ওই সিজনে তিনি মাঠে নামতে পারেননি।
আইপিএল এর মতই উইমেন্স প্রিমিয়ার লিগেও ক্রিকেটারদের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র নিলামের দাম নয়, ক্রিকেটারদের চুক্তির মূল্য নির্ধারণে বড় ভূমিকা নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলির রিটেনশন নীতি। সাড়ে তিন কোটি টাকার চুক্তিতে স্মৃতি, গার্ডনার আর ন্যাটের যৌথভাবে শীর্ষস্থান দখল করে তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।




