Vaibhav sooryavanshi's House Price: ১৫-তেই কোটি টাকার মালিক বৈভব! বৈভবের পৈতৃক বাড়ির দাম কত জানেন?
ক্রিকেটের ময়দানে দুর্দান্ত সাফল্য, আইপিএলে অসাধারণ পারফরম্যান্স—বলাই বাহুল্য, মাত্র ১৫ বছর বয়সে সফলতার শীর্ষে পৌঁছে গিয়েছেন বৈভব সূর্যবংশী। এরই মধ্যে চর্চায় উঠে এলো বৈভবের বিহারের পৈতৃক বাড়ি। সেখানেই কেটেছে তাঁর ক্রিকেটজীবনের প্রাথমিক দিনগুলো।

ক্রিকেটের ময়দানে দুর্দান্ত সাফল্য, আইপিএলে অসাধারণ পারফরম্যান্স—বলাই বাহুল্য, মাত্র ১৫ বছর বয়সে সফলতার শীর্ষে পৌঁছে গিয়েছেন বৈভব সূর্যবংশী। এরই মধ্যে চর্চায় উঠে এলো বৈভবের বিহারের পৈতৃক বাড়ি। সেখানেই কেটেছে তাঁর ক্রিকেটজীবনের প্রাথমিক দিনগুলো। এই তরুণ ক্রিকেটার এখন কোটি কোটি টাকার মালিক। তাঁর পারিবারিক বাড়ির মূল্য কত হতে পারে জানেন?
বৈভবের গ্রামের বাড়ির দাম কত জানেন?
বৈভবের পৈতৃক বাড়িটি রয়েছে বিহারের তাজপুরের কাছে মতিপুর গ্রামে। দোতলা এই বাড়িতে আছে ছোট বারান্দা আর চারপাশে রয়েছে খোলা জায়গা। খুবই বিলাসবহুল বাড়ি না হলেও বৈভবের ক্রিকেটজীবনের সূচনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত বাড়ি। সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, বৈভবের সম্পত্তিটির আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা। যদিও এই মূল্য শুধুই সম্ভাব্য হিসেব।
পৈতৃক বাড়ির পাশেই তৈরি করা হয়েছে অনুশীলনের মাঠ!
আজ বৈভবের ক্রিকেট জগতে এমন সফলতার পেছনে তার পরিবারের অবদান অলস্বীকার্য। ছেলের ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্নকে বাস্তবায়িত করতে, ছেলেবেলা থেকেই তাঁর অনুশীলনের ব্যবস্থা করে দেন বাবা সঞ্জীব সূর্যবংশী। বাড়ির ঠিক পাশেই ক্রিকেট অনুশীলনের জন্য কংক্রিট ও টার্ফ পিচের সঙ্গে নেটের ব্যবস্থাও ছিল। তাই বাড়িতে থেকেই নানান ধরনের বলের বিপক্ষে ব্যাটিং অনুশীলনের সুযোগ মিলত বৈভবের।
আরো পড়ুন: বৈভবের জন্যই জায়গা ছেড়ে দিয়েছিলেন! ড্রেসিংরুমের অজানা কথা ফাঁস করে দিলেন অভিষেক!
ছেলের ক্রিকেট অনুশীলনে বোলারদের ডাকতেন বৈভবের বাবা:
একটি প্রতিবেদন অনুসারে, স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের বোলারদের বৈভবের বাবা অনুশীলনের জন্য আমন্ত্রণ করতেন। পরিবারের পক্ষ থেকেই কখনো কখনো তাদের যাতায়াতের ব্যবস্থা সহ খাবার-দাবারের ব্যবস্থাও করা হতো। তারপর পাটনায় একটি ক্রিকেট একাডেমিতে বৈভবকে ভর্তি করে দেন তাঁর বাবা।
বিহারের গ্রাম থেকে উঠে এসে আজ মুম্বইয়ের বিলাসবহুল বাড়ি:
আইপিএলে সফলতা অর্জনের পর বড় পরিবর্তন এসেছে বৈভবের জীবনযাত্রায়। একটি প্রতিবেদন অনুসারে, মুম্বাইতে প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন বৈভব। যদিও এই অঙ্ক আনুমানিক।
কিন্তু ক্রিকেটার হিসেবে বৈভবের সাফল্যের শিখরে পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখে বিহারের পাটনার মতিপুরের তাঁর সেই পৈতৃক বাড়ি। যে বাড়িটির কাছেই বাবার তৈরি করা মাঠে ক্রিকেট অনুশীলন করেছিলেন বৈভব। বর্তমানে মুম্বাইতে আবাসন কিনলেও, বৈভবের শিকড় জড়িয়ে রয়েছে বিহারের পৈতৃক ভিটেতে।
আরো পড়ুন: কেবলমাত্র রোহিত-কোহলি খেলবেন বলে ৪০২৪ কোটি টাকার রেকর্ড লাভ হল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের!