বৈভবের জন্যই জায়গা ছেড়ে দিয়েছিলেন! ড্রেসিংরুমের অজানা কথা ফাঁস করে দিলেন অভিষেক!
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী ব্যাট হাতে তুফান তুলেছেন। যদিও দলের স্বার্থে বৈভবের জন্য নিজের পছন্দের ব্যাটিং পজিশন ছাড়ার সিদ্ধান্ত নিলেন সঞ্জু স্যামসন। তাই সঞ্জুর প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ওপেনার অভিষেক শর্মা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী ব্যাট হাতে তুফান তুলেছেন। যদিও দলের স্বার্থে বৈভবের জন্য নিজের পছন্দের ব্যাটিং পজিশন ছাড়ার সিদ্ধান্ত নিলেন সঞ্জু স্যামসন। তাই সঞ্জুর প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। তাঁর মতে, একটি দলের সবচেয়ে বড় পরিচয় হলো একে অপরের কথা ভাবতে পারা।
নিজের পছন্দের পজিশনে দুর্দান্ত ছন্দে সঞ্জু!
ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করেন সঞ্জু স্যামসন। মাত্র ৩৩ বলে ৬৭ রান করে তিনি ম্যাচের সেরা ক্রিকেটার হন। সঞ্জু তাঁর নিজের পছন্দের ওপেনিং পজিশনে খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় শিবিরের প্রত্যাশা বাড়িয়ে দেন।
ইশান কিষানের জায়গায় মাঠে নেমে সফল হননি বৈভব!
তবে অন্য ছবি চোখে পড়েছে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে। ওপেন করতে অভিষেক শর্মা-র সঙ্গে মাঠে নামেন বৈভব সূর্যবংশী। যদিও সিরিজের দ্বিতীয় ম্যাচে বৈভব ইশান কিষানের বদলে সুযোগ পেয়ে তিন নম্বরে ব্যাট করেন। কিন্তু তাতে সফলতা আসেনি। তিনি মাত্র ৮ বলে চার রান করেই সাজঘরে ফেরেন।
পছন্দের পজিশনে সুযোগ পেতেই আক্রমণাত্মক ব্যাটিং করলেন বৈভব:
তৃতীয় ম্যাচে বৈভব নিজের পছন্দ অনুযায়ী ওপেনিং পজিশনে সুযোগ পেয়েই আক্রমনাত্মক হয়ে ওঠেন। ১৯ বলে ৪৫ রান করেন তিনি। তাঁর ব্যাটিংয়ে চাপে পড়ে নিউজিল্যান্ডের বোলাররা। অন্যদিকে দুর্দান্ত সেঞ্চুরি করে অভিষেক শর্মা দলকে জয়ের পথে এগিয়ে দেন। অসাধারণ ইনিংসের জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কারও অর্জন করেন।
আরো পড়ুন: কেবলমাত্র রোহিত-কোহলি খেলবেন বলে ৪০২৪ কোটি টাকার রেকর্ড লাভ হল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের!
সঞ্জুর সিদ্ধান্ত নিয়ে কী বললেন অভিষেক?
ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের জন্য অভিষেক বৈভবের সাথে আলোচনায় সঞ্জু স্যামসনের এমন সিদ্ধান্তের কথা বলেন। তিনি বলেন, আগের ম্যাচে সঞ্জু নিজের পছন্দের পজিশনে ব্যাট করে সাফল্য পেয়ে, সেই জায়গা তিনি অন্য ক্রিকেটারের জন্য ছেড়ে দিয়েছেন। এটা মোটেই সহজ কাজ নয়। দলের প্রাধান্যকে মাথায় রেখে সেই কাজটাই করলেন সঞ্জু।
নিজের জায়গা সঞ্জু ছেড়ে দিলেন বৈভবের জন্য:
অভিষেকের কথায়, যেভাবে আগের ম্যাচে সঞ্জু ব্যাটিং করেছেন, তারপর নিজের পছন্দের ব্যাটিং পজিশন ছেড়ে দেওয়া একেবারেই সহজ সিদ্ধান্ত নয়। এই ঘটনাই প্রমাণ করে সঞ্জুর চরিত্র আর মানসিকতা। নিজের পছন্দের জায়গায় অন্য কাউকে ব্যাটিং করার জন্য সুযোগ করে দিতে যে উদার মানসিকতা প্রয়োজন, তা রয়েছেসঞ্জুর মধ্যে।
টিম ইন্ডিয়ার মধ্যে পারস্পরিক বোঝাপড়া আর নিঃস্বার্থ মনোভাবের বিষয়ে কথা বলেছেন অভিষেক। তিনি মনে করেন, দলের সমস্ত ক্রিকেটার যদি ব্যক্তিগত সফলতার সঙ্গে সঙ্গে সতীর্থদের সাফল্য দেখে খুশি হন, তবে সেই দল আরো শক্তিশালী হয়। সঞ্জুর এই সিদ্ধান্ত শুধুমাত্র ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনেনি, বরং দলের প্রতি নিজের দায়বদ্ধতা প্রমাণ করেছেন তিনি।
আরো পড়ুন: গৌতম গম্ভীরের কোন মন্ত্রে বদলে গিয়েছে দলের মানসিকতা, প্রথম বলে ছক্কা মারা নিয়ে কী বললেন তিলক বর্মা?




