নিউজ

আইপিএল ২০২৭-এর আগেই ৩ তাবড় তারকাদের সরিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স!

ইণ্ডিয়ান প্রিমিয়ার লিগে পুরনো ছন্দ ফিরে পাওয়ার আশায় এবার দলে কিছু পরিবর্তন আনার পথে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২৭ আইপিএল সিজনের আগে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের দলে বড়সড় বদল কোচিং বিভাগে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Munbai Indians is getting prepare for IPL 2027
Collected Image: Munbai Indians is getting prepare for IPL 2027

ইণ্ডিয়ান প্রিমিয়ার লিগে পুরনো ছন্দ ফিরে পাওয়ার আশায় এবার দলে কিছু পরিবর্তন আনার পথে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২৭ আইপিএল সিজনের আগে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের দলে বড়সড় বদল কোচিং বিভাগে। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা, পরশ মামব্রে আর ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনকে কোচিং প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ২৯ শে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এই সিদ্ধান্তের কথা। কেন হঠাৎ এমন কঠিন সিদ্ধান্ত নিল মুম্বাই?

পরবর্তী সিজনে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় রয়েছে মুম্বাই!

সম্প্রতি প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ডকে নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাহেলা জয়বর্ধনের বদলে। তাঁর দায়িত্ব পাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং বিভাগের এই বড়সড় পরিবর্তন হলে মনে করছে ক্রিকেট মহল। ২০২৬ আইপিএলে নয় নম্বরে অভিযান শেষ করে পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে-অফে জায়গা করে নিতে না পাওয়ার জন্য পরবর্তী সিজনে ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বাই শিবির। তাই, নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে দলের পরিচালন আর প্রশিক্ষণ কাঠামোকে।

মুম্বাইয়ের চারটি ট্রফি জেতার নেপথ্যে লাসিথ মালিঙ্গার!

লাসিথ মালিঙ্গার অবদান মুম্বাই ইন্ডিয়ান্সের ইতিহাসে ভীষণ গুরুত্বপূর্ণ। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই শ্রীলঙ্কান পেসার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১১২ টি ম্যাচ খেলেছেন। শিকার করেছেন ১৭০ টি উইকেট। মুম্বাইয়ের ঘরে যার চারটি আইপিএল ট্রফি আসার নেপথ্যে তাঁর ভূমিকা অপরিসীম। 

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরও পড়ুন- ৯ বছর আগে ধোনিকে আইপিএলের দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় 'থ' হয়ে গেছিলেন ধোনির বন্ধু!

মালিঙ্গাকে সরিয়ে দেওয়া নিয়ে চলছে জোর চর্চা:

 ২০১১-র চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জয়ের ব্যাপারেও বড় অবদান রাখেন তিনি। খেলোয়াড়জীবন শেষ করার পরেও মুম্বাইয়ের সঙ্গে মেন্টর ও কোচ হিসেবে মালিঙ্গা যুক্ত ছিলেন। তাই বহুদিনের সম্পর্কের হঠাৎ সমাপ্তিতে ক্রিকেট মহলে জোর চর্চা চলছে। 

আরও পড়ুন- Yuvraj Singh Biopic: ক্যান্সারকে হার মানিয়েছেন, ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন! এবার যুবরাজ সিংয়ের বায়োপিক আসছে পর্দায়!

কিন্তু এবার দেখার পালা, নতুন কোচিং কাঠামোয় পোলার্ডের নেতৃত্বে ২০২৭-এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন কতটা সত্যি হয়। নিজেদের হারিয়ে যাওয়া আধিপথ আবারো ফিরিয়ে আনার জন্য মরিয়া প্রচেষ্টা পাঁচবারের চ্যাম্পিয়নদের।

ট্যাগ:Mumbai Indians
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 866 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে