নিউজ

Yuvraj Singh Biopic: ক্যান্সারকে হার মানিয়েছেন, ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন! এবার যুবরাজ সিংয়ের বায়োপিক আসছে পর্দায়!

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে যুবরাজ সিংয়ের নাম। ডারবানের ময়দানে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মারা হোক অথবা মারণ রোগ ক্যান্সারকে হারিয়ে দিয়ে কামব্যাক ক্রিকেটের বাইশ গজে—সবকটা অধ্যায়েই অনন্য তিনি।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 3 মিনিট পড়া
Yuvraj Singh Biopic
Yuvraj Singh Biopic

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে যুবরাজ সিং-এর নাম। ডারবানের ময়দানে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মারা হোক অথবা মারণ রোগ ক্যান্সারকে হারিয়ে দিয়ে কামব্যাক ক্রিকেটের বাইশ গজে—সবকটা অধ্যায়েই অনন্য তিনি। এবার রূপোলি পর্দায় দেখা যাবে সেই তারকা ক্রিকেটারের জীবনকাহিনী নিয়ে নানান ওঠাপড়ার গল্প। যুবরাজ সিংয়ের বহু প্রতীক্ষিত বায়োপিক তৈরি হচ্ছে।

২০২৭ সালে শুটিং শুরুর সম্ভাবনা রয়েছে!

প্রথমবার ২০২৪ সালে যুবরাজ সিংয়ের বায়োপিক তৈরির কথা ঘোষিত হয়। সেই থেকেই সিনেমাটি নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদসংস্থার অনুষ্ঠানে যুবরাজ যোগ দেন। সেখানে তিনি জানান, এই ছবির শুটিং ২০২৭ সালে শুরু হওয়ার সম্ভাবনা আছে। তাঁর এমন ঘোষণার পর ক্রিকেট মহলে নতুন করে চর্চা চলছে।

ক্যান্সারকে হারানো যুবরাজের বায়োপিকে থাকছে একের পর এক চমক!

ক্রিকেট জীবনের বহু স্মরণীয় মুহূর্ত যুবরাজের বায়োপিকে থাকছে। এছাড়াও থাকবে তাঁর ব্যক্তিগত জীবনে কঠিন লড়াইয়ের গল্প। ২০০৭-র টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা মারার ঐতিহাসিক মুহূর্ত উঠে আসবে যুবরাজের বায়োপিকে। এছাড়াও ক্যান্সারকে হারিয়ে সুস্থ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তনের গল্প উঠে আসবে। 

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

ক্রিকেট কেরিয়ার শেষ হওয়ার ভয়ে ভুগছিলেন যুবরাজ:

ক্যান্সার ধরা পড়তে নিজের ক্রিকেট ক্যারিয়ার চিরতরে শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন যুবরাজ। তিনি বলেন, রোগের সাথে লড়াইয়ের সঙ্গে ক্রিকেট থেকে হারিয়ে যাওয়ার ভয় তাড়া করছিল যুবরাজকে। একসময় নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনতে চাননি তিনি। ক্যান্সারের কথা জানলে হয়তো মানুষ ভাববে, কোনও দিন আর ক্রিকেটে ফিরবেন না এ8নি, ভেবেছিলেন যুবরাজ।

আরো পড়ুন: IPL 2027 KKR Captain: কেকেআরে অধিনায়কের চেয়ারে বসার জন্য প্রস্তুত এই ৪ ক্রিকেটার! নাম জানিয়ে দিলেন অশ্বিন!

কেমোথেরাপির পর ফিরে আসেন যুবরাজ!

আমেরিকায় যুবরাজ দীর্ঘদিন কেমোথেরাপির পর সুস্থ হয়ে যুবরাজ ফিরে আসেন জাতীয় দলে। সেঞ্চুরি করে তিনি দেশকে ম্যাচ জিতিয়ে জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় তৈরি করেন। আজও অসংখ্য মানুষকে তাঁর এই লড়াই কঠিন পরিস্থিতির রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়।

ক্রিকেট ক্যারিয়ার শেষ নতুন ইনিংস যুবরাজের!

পেশাদার ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে যুবরাজ ক্রিকেটের সঙ্গে জুড়ে রয়েছেন আজও। নতুন প্রজন্মের ক্রিকেটার গড়ে ওঠায় সহায়তা করছেন তিনি। অভিষেক শর্মা আর শুভমান গিলের মতো ক্রিকেটারদের উত্থানে তাঁর প্রশিক্ষণ আর পরামর্শের ভূমিকা বহুল আলোচিত। পরিবারের সঙ্গেও অনেকটা সময় কাটান যুবরাজ। 

একদিকে ক্রিকেটের মাঠে রোমাঞ্চ, অন্যদিকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে আবারও প্রত্যাবর্তন, ব্যক্তিগত জীবনের অধ্যায়—সবদিক দিয়ে দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হবে যুবরাজ সিংয়ের বায়োপিক।

আরো পড়ুন: WPL: মহিলাদের প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি ক্রিকেটার কে হলেন? ৩.৫০ কোটির ডিল ফাইনাল!

ট্যাগ:IndiaEngland
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 466 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে