নিউজ

পোলার্ড আসতেই আ্যাকশন শুরু! হার্দিকের মুম্বাই ছাড়া এখন ৯০ শতাংশ নিশ্চিত!

বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মুম্বাই ইন্ডিয়ান্সের অন্দরে। আগের কয়েকটি সিজনে পরপর ব্যর্থতা কাটিয়ে নতুন করে দলকে ঢেলে সাজাতে কোচিং স্টাফে বড় বদল করেছে ফ্র্যাঞ্চাইজি। মুম্বাইয়ের দীর্ঘদিনের সদস্য কায়রন পোলার্ডের দায়িত্ব পেতেই দল পরিচালনা আর দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কড়া বার্তা দিলেন। এবার কী হবে হার্দিকের ভবিষ্যৎ?

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Hardik Pandya set to leave Mumbai Indians
Hardik Pandya set to leave Mumbai Indians

বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মুম্বাই ইন্ডিয়ান্স-এর অন্দরে। আগের কয়েকটি সিজনে পরপর ব্যর্থতা কাটিয়ে নতুন করে দলকে ঢেলে সাজাতে কোচিং স্টাফে বড় বদল করেছে ফ্র্যাঞ্চাইজি। মুম্বাইয়ের দীর্ঘদিনের সদস্য কায়রন পোলার্ড-এর দায়িত্ব পেতেই দল পরিচালনা আর দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কড়া বার্তা দিলেন। এবার মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডেয়ার ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাচ্ছেন তিনি। মুম্বাই দলেই কি থাকবেন তিনি, নাকি যোগ দেবেন অন্য ফ্র্যাঞ্চাইজ়িতে তাঁকে ট্রেড করা হবে, সেই নিয়ে আলোচনা চলছে।

হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া এখন ৯০ শতাংশ নিশ্চিত!

রিপোর্ট বলছে, হার্দিককে ট্রেড করতে আলোচনা চলছে মুম্বাই ইন্ডিয়ান্সের অন্দরে। পরিস্থিতি যে পথে এগোচ্ছে, তাতে অন্য ফ্র্যাঞ্চাইজ়িতে যেতে পারেন হার্দিক। তবে উপযুক্ত ট্রেড প্রস্তাব না আসলে আরও একটা সিজন মুম্বাইতেই থাকতে পারেন এই ভারতীয় অলরাউন্ডার।

মুম্বাইতেও থাকতে পারেন হার্দিক, তবে অধিনায়ক কে?

আইপিএলের এক সূত্রের খবর, উপযুক্ত ট্রেড প্রস্তাব না পেলে মুম্বইয়েই থাকবেন হার্দিক। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন দলের জন্য। এক্ষেত্রে তিনি অধিনায়ক থাকবেন কিনা তা গুরুত্বপূর্ণ নয়। যদিও ট্রেড সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ। তবে হার্দিক দলে থাকলেও, অধিনায়ক কে হবেন সেই নিয়ে জল্পনা চলছে। পরবর্তী আইপিএল সিজেনে মুম্বাইয়ের নেতৃত্ব উঠবে কার হাতে?

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আবারও কি মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে ফিরছেন রোহিত শর্মা?

হার্দিকের বদলে অধিনায়ক হিসেবে তিনটি নাম উঠে এসেছে। তাঁরা হলেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব আর তিলক বর্মা। যদিও অভিজ্ঞতার ভিত্তিতে রোহিত শর্মা এগিয়ে রয়েছেন।

মুম্বাইয়ের জার্সিতে পরবর্তী সিজন কি হবে রোহিতের জন্য শেষ আইপিএল?

২০২৭-র আইপিএলের মাঝামাঝি করে ৪০ বছরে পদার্পণ করবেন 'হিটম্যান'। ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপের কথা বিবেচনা করে নিজের ফিটনেস আর প্রস্তুতির দিকে বিশেষ নজর দিচ্ছেন তিনি। তাই মুম্বইয়ের জার্সিতে আগামী আইপিএল তাঁর ক্রিকেট জীবনের শেষ অধ্যায় হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন: IPL 2027 Auction: দিনক্ষণ সব ঘোষণা হয়ে গেল আইপিএল ২০২৭-এর! রিটেনশন জমা দেওয়ার শেষ তারিখ কবে?

কায়রন পোলার্ডের হাত ধরে কি ফের অধিনায়ক হবেন রোহিত?

গত দুই সিজনে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেই রোহিতকে মাঠে নামিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার যদি তাঁর হাতের অধিনায়কত্ব তুলে দেওয়া হয় তাতে বাড়বে দলের কৌশলগতা সুবিধা। মুম্বাইয়ের নতুন হেড কোচ কায়রন পোলার্ডের সাথে রোহিতের সম্পর্ক আর বোঝাপড়াও বেশ ভালো। তাই এই অভিজ্ঞ ওপেনারের হাতেই আবারও নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। 

মুম্বাইয়েরদীর্ঘমেয়াদি পরিকল্পনায় রয়েছেন তিলক বর্মা?

এদিকে, ভবিষ্যতের অধিনায়ক হিসেবে মুম্বাইয়ের চিন্তাভাবনায় রয়েছেন তিলক বর্মা। ফ্র্যাঞ্চাইজির নিজস্ব স্কাউটিং ব্যবস্থায় এই তরুণ বাঁহাতি ব্যাটার উঠে এসেছেন।  ইতিমধ্যেই আন্তর্জাতিক টি-২০-তে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তবে এই মুহূর্তে তিলক এর উপরে অধিনায়কত্বের অতিরিক্ত চাপ দিতে চাইছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আপাতত রোহিতের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়ে, তাঁর অভিজ্ঞতার মধ্য দিয়ে তিলক বর্মাকে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। এই মুহূর্তে হার্দিকের ভবিষ্যৎ সহ মুম্বাইয়ের অধিনায়ক নির্বাচন নিয়ে আলোচনা অব্যাহত।

আরো পড়ুন: Vaibhav sooryavanshi's House Price: ১৫-তেই কোটি টাকার মালিক বৈভব! বৈভবের পৈতৃক বাড়ির দাম কত জানেন?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 863 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে