নিউজ

গৌতম গম্ভীরের কোন মন্ত্রে বদলে গিয়েছে দলের মানসিকতা, প্রথম বলে ছক্কা মারা নিয়ে কী বললেন তিলক বর্মা?

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হতেই নিউজিল্যান্ড সফরে ভারতীয় দল। একেবারে আলাদা পরিবেশ আর পিছের সাথে মানিয়ে নিয়ে প্রথম তিন টি-২০ ম্যাচে জয় পেয়ে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। সিরিজ জেতার পর এবার নিউজিল্যান্ডকে পরাজিত করার লক্ষ্য। ভারতীয় দলের এই সাফল্যের পেছনে রয়েছেন গৌতম গম্ভীর আর তার মন্ত্র।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Tilak Varma on India's win vs New Zealand
Tilak Varma on India's win vs New Zealand

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হতেই নিউজিল্যান্ড সফরে ভারতীয় দল। একেবারে আলাদা পরিবেশ আর পিছের সাথে মানিয়ে নিয়ে প্রথম তিন টি-২০ ম্যাচে জয় পেয়ে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। সিরিজ জেতার পর এবার নিউজিল্যান্ডকে পরাজিত করার লক্ষ্য। ভারতীয় দলের এই সাফল্যের পেছনে রয়েছেন গৌতম গম্ভীর আর তার মন্ত্র। সত্যি কথা জানালেন দলের সহ অধিনায়ক তিলক বর্মা।

অজুহাত নয়, বরং সেরাটা দেওয়াই মূল লক্ষ্য!

চতুর্থ টি-২০ ম্যাচের পূর্বে সাংবাদিকদের সামনে তিলক জানান, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলতে গিয়ে অজুহাতের কোনও জায়গা নেই। যেকোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে ক্রিকেটারদের। নিজেদের এমন ভাবে তুলে ধরতে হবে যাতে আগামী প্রজন্ম তাঁদের দেখে অনুপ্রাণিত হন।

গম্ভীরের মন্ত্রে তৈরি হয়েছে দলের এমন মানসিকতা:

নিউজিল্যান্ডে পৌঁছানোর পরেই দলের লক্ষ্য স্পষ্ট করে ক্রিকেটারদের জানিয়ে দেন কোচ গৌতম গম্ভীর। তিলক বলেন, দীর্ঘ যাত্রার প্রথমেই টি-২০ সিরিজে দাপটের সঙ্গে খেলার বিষয়ে জোর দেন কোচ। কারণ গম্ভীর মনে করেন, এই সিরিজে ভালো পারফমেন্স করলে পরে ওয়ানডে এবং টেস্ট সিরিজে দলের আত্মবিশ্বাস বাড়াবে। ক্রিকেটারদের মানসিকতা পরিবর্তনে গম্ভীরের এই ভোকাল টনিক কাজে লেগেছে বলে জানান তিলক।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

সিরিজ জিতেছে ভারত, এবার লক্ষ্য নিউজিল্যান্ড!

প্রথম তিন ম্যাচে জয় পেয়ে ভারত সিরিজ জেতার লক্ষ্য পূরণ করেছে। আর বাকি দুই ম্যাচ জিততে পারলেই হোয়াইটওয়াশ করা যাবে নিউজিল্যান্ডকে।  ভারতের পরবর্তী লক্ষ্যও তাই। তিলক বলেন, নিউজিল্যান্ডের ঘরের মাঠে তাদেরকেই চুনকাম করতে পারলে আরো আনন্দ বাড়বে ভারতীয় সমর্থকদের। তাই সিরিজের শেষ দুই ম্যাচে জেতাই লক্ষ্য ভারতের। 

আরো পড়ুন: 'এখন আমাকে গিল-শ্রেয়সকে খুশি রেখে চলতে হয়,' নিজের কেরিয়ার বাঁচাতে কঠিন অবস্থা হিটম্যানের!

এবার ফিনিশারের ভূমিকায় নতুন তিলক!

আগে তিলক বর্মা তিন নম্বরে ব্যাট করতেন। তবে এবার তিনি  দলের ফিনিশার হয়ে দায়িত্ব সামলাচ্ছেন। সেই অনুসারে, তিনি নিজের ব্যাটিংয়ের ধরনেও পরিবর্তন আনেন।

তিলক বলেন, বর্তমানে তিনি ব্যাটিং করার মানসিকতা নিয়ে মাঠে নামেন প্রথম বল থেকেই। তবে এখন প্রথম বল থেকেই   মারার মতো বল পেলে প্রথম বলেই বড় শট খেলতে দ্বিধা করেন না তিনি। ফিনিশার হিসেবে দায়িত্ব ভালই উপভোগ করছেন বলে জানান তিনি। এবার দেখা আর সিরিজের শেষ দুটি ম্যাচে শ্রেয়স ওয়ের নেতৃত্ব শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল কিভাবে দাপটের সঙ্গে খেলে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে

আরো পড়ুন: সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না ভুবি, তাই ভুবিকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন গম্ভীররা!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 857 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে