Vaibhav sooryavanshi's Brother: বৈভব নয়, এবার ২২ গজের মাঠে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ!
ইতিমধ্যেই বিহারের বিস্ময় বালক ক্রিকেট জগতের খ্যাতি অর্জন করেছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের পদার্পণ করেন তিনি। একের পর এক সেঞ্চুরি করার পাশাপাশি মাত্র পনেরো বছর বয়সে ভারতের সিনিয়র দলেও জায়গা করে নিয়েছেন বিহারের এই বিষ্ময় ক্রিকেটার।

ইতিমধ্যেই বিহারের বিস্ময় বালক ক্রিকেট জগতের খ্যাতি অর্জন করেছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের পদার্পণ করেন তিনি। একের পর এক সেঞ্চুরি করার পাশাপাশি মাত্র পনেরো বছর বয়সে ভারতের সিনিয়র দলেও জায়গা করে নিয়েছেন বিহারের এই বিষ্ময় ক্রিকেটার। কিন্তু এবার আর বৈভব নয়, ব্যাট হাতে কামাল করলেন তাঁরই ভাই আশীর্বাদ সূর্যবংশী। ৮৭ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিতা রইলেন তিনি। নিজের দলকে ২ উইকেটে জেতাতেও সহায়তা করেছেন আশীর্বাদ। কেমন ছিল এদিনের ম্যাচ?
সোশ্যাল মিডিয়ায় আশীর্বাদের ভিডিও পোস্ট করলেন বাবা সঞ্জীব সূর্যবংশী!
ইতিমধ্যেই আশীর্বাদের এই দারুণ পারফরম্যান্সের পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছেন তাঁর বাবা সঞ্জীব সূর্যবংশী। ছেলের ব্যাটিং আর সেঞ্চুরি সেলিব্রেশানের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।
দুর্দান্ত ব্যাটিং করে দলকে জেতার সুযোগ করে দিলেন আশীর্বাদ!
১৪টি চার সহ ৪টি ছক্কা ছিল আশীর্বাদের ইনিংসে। তবে সবচেয়ে বড় বিষয় হলো, থাকা বাকি ৯ জন ব্যাটারের একজনও কিন্তু ২০ রানের গন্ডি পার করতেই নাভির অবস্থা হয়েছে, এই মুহূর্তে একা হাতে ব্যাট চালিয়ে আশীর্বাদ দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন।
ইশানের বদলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে পারলেন না বৈভব:
এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই অভিষেক করে ফেলেছেন বৈভব সূর্যবংশী। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে চোট পান ইশান কিষাণ। তাঁর বদলের টিম ইন্ডিয়া প্রথম একাদশে সুযোগ দেওয়া হয় বৈভবকে। কিন্তু নিজের পারফরমেন্স দিয়ে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তিনি। মাত্র চার রান করে ডাগআউটে ফিরে যেতে হয় এই তরুণ ব্যাটারকে।
আরো পড়ুন: সচিনের প্রিয় খাবার মায়ের হাতের 'কোলম্বি ভাজা', কীভাবে রান্না করতে হয় এই খাবার?
দুই ভাইয়ের খেলায় রয়েছে বিশাল পার্থক্য:
বৈভব এবং আশীর্বাদ দুজন ভাই হলেও তাদের খেলার মধ্যে ধরন একদম আলাদা। বাঁহাতি ব্যাটার ও স্পিন বোলিংও করে থাকেন বৈভব। আর আশীর্বাদ ডানহাতি ব্যাটার হওয়ার পাশাপাশি মিডিয়াম পেস বোলিং করে থাকেন। অনেকেই আশীর্বাদের সাম্প্রতিক পারফরম্যান্স তাঁকে অনেকেই বৈভবের পরবর্তী সংস্করণ বলেন।
কুমার কুশাগ্রর প্রতিদ্বন্দ্বী বৈভব:
চোটের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-২০ ম্যাচে মাঠে নামবেনা না ইশান কিষাণ। তাই পরের ম্যাচেও একাদশে জায়গা পেতে পারেন বৈভব।এক্ষেত্রে তাঁর প্রতিদ্বন্দ্বী কুমার কুশাগ্র। আন্তর্জাতিক মন্ত্রী যখন নিজেকে প্রমাণ করতে ব্যস্ত বৈভব, সেই সময় দাড়িয়ে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে চলেছে তার ভাই আশীর্বাদ। এবার দেখা যাক ভারতীয় ক্রিকেটে দুই ভাইয়ের প্রভাব কতটা ইতিবাচক হয়।
আরো পড়ুন: Abhishek Sharma: ৩৫ বলেই দুর্ধর্ষ সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে ধরাশায়ী করে সিরিজ জয় করে নিল ভারত!