নিউজ

IPL 2027: মুম্বাই নয়, শেষমেষ প্রীতি জিন্টার পঞ্জাব কিংসেই 'এন্ট্রি' নেবেন হার্দিক—হার্দিককে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন এই তারকা!

আইপিএল ২০২৭ শুরু হওয়ার আগে মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। দলের কোচের ভূমিকায় কায়রন পোলার্ড এসেছেন। তারই মাঝে দলবদলের বাজারে অধিনায়ক হার্দিক পান্ডেয়ার ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Hardik Pandya trade to PBKS
Hardik Pandya trade to PBKS

আইপিএল ২০২৭ শুরু হওয়ার আগে মুম্বাই ইন্ডিয়ান্স-কে নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। দলের কোচের ভূমিকায় কায়রন পোলার্ড এসেছেন। তারই মাঝে দলবদলের বাজারে অধিনায়ক হার্দিক পান্ডেয়ার ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দাবি করেছেন, আগামী সিজনে মুম্বাই হার্দিককে ট্রেড করে পাঞ্জাব কিংসে পাঠাতেই পারে বলে মনে করা হচ্ছে। তবে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোন অনুষ্ঠানিক ঘোষণা আসেনি দুই ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে। 

পাঞ্জাব কিংসে নাম লেখাতে পারেন হার্দিক?

রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ট্রেড বিষয়ে আলোচনা করতে গিয়ে জানান, পরবর্তী সিজনে মুম্বাই ইন্ডিয়ান্সে আদৌ হার্দিক থাকবেন কি না, সেই নিয়ে তিনি সন্দেহ আছে। এবার হার্দিককে হয়তো ট্রেড করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, বলে মনে করেন তিনি। 

হার্দিকের পরিবর্তে কোন বাঁ হাতি পেশারকে নিতে পারে পাঞ্জাব?

হার্দিকের বদলে কোন বাঁ হাতি পেশারকে পাঞ্জাব কিংস দলে নেওয়ার জন্য ঝুঁকতে পারে। শুধু তাই নয়, পাঞ্জাবের ভালো লেগ স্পিনারকেও পছন্দ করতে পারে তারা। কিন্তু এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পুরোটা জল্পনার স্তরেই রয়েছে।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: Vaibhav sooryavanshi's Brother: বৈভব নয়, এবার ২২ গজের মাঠে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ!

কী হবে রোহিত শর্মার ভবিষ্যৎ?

হার্দিক ছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার রোহিত শর্মা-কে নিয়েও আলোচনা করেছেন অশ্বিন। পরবর্তী সিজনে রোহিত মাঠে নামবেন কিনা, সেই নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানান অশ্বিন।

এই ব্যাপারে মহেন্দ্র সিং ধোনি-র উদাহরণ তুলে ধরেছেন অশ্বিন। কোন আইপিএল ধোনির শেষ আইপিএল হবে, সে নিয়ে প্রতিবারই আলোচনা হয়। তার মধ্যে খেলা থামাননি ধোনি। আগামী সিজনের আগে রোহিতের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো কঠিন 

মুম্বাইয়ের পরবর্তী অধিনায়ক কি নমন ধীর?

হার্দিক আর রোহিতকে নিয়ে জল্পনার পাশাপাশি, মুম্বাইয়ের অধিনায়ক কে হবেন, সেই নিয়ে চলছে আলোচনা। এক্ষেত্রে নমন ধীরের নাম বলেন অশ্বিন। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজেও নজর কেড়েছেন। মাত্র ১৭ বলে ৩১ রান করে দ্বিতীয় ম্যাচে ভারতের জয়লাভে বড় ভূমিকা নেন। 

বলাই বাহুল্য, আইপিএল ২০২৭ শুরু হওয়ার পূর্বে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক, তারকা ক্রিকেটারদের ভবিষ্যৎ আর ট্রেড নিয়ে জল্পনা চলছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলি কি সিদ্ধান্ত নেয়, সে দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

আরো পড়ুন: সচিনের প্রিয় খাবার মায়ের হাতের 'কোলম্বি ভাজা', কীভাবে রান্না করতে হয় এই খাবার?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 466 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে