নিউজ

বিয়ে ভাঙা থেকে আনফিট—সব বিতর্ককে পিছনে ফেলে শেষমেষ ইডেনে নামছেন পৃথ্বী শ!

ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক নয়, এবার ক্রিকেটের ময়দানে পৃথ্বী শ-র সেরা পারফরম্যান্স দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে মহারাষ্ট্র শিবির। বাংলার বিপক্ষে ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচের পূর্বে একথা জানালেন সেই দলের বোলিং কোচ সামাদ ফালা। তিনি বলেন, মানসিকভাবে পৃথ্বী এখন ভাল জায়গায় রয়েছেন।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Prithvi Shaw in Ranji Trophy at Eden Gardens
Prithvi Shaw in Ranji Trophy at Eden Gardens

ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক নয়, এবার ক্রিকেটের ময়দানে পৃথ্বী শ-র সেরা পারফরম্যান্স দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে মহারাষ্ট্র শিবির। বাংলার বিপক্ষে ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচের পূর্বে একথা জানালেন সেই দলের বোলিং কোচ সামাদ ফালা। তিনি বলেন, মানসিকভাবে পৃথ্বী এখন ভাল জায়গায় রয়েছেন। তাঁর ব্যাট হাতে বড় রান করার দক্ষতাও আছে। আর সেই ইনিংস দেখার অপেক্ষায় পুরো দল।

ব্যক্তিগত জীবন নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী শ!

পৃথ্বী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে অধিনায়ক ছিলেন। ক্রিকেট মাঠের বাইরে নানান বিষয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবনে অভিনেত্রী তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকৃতি আগারওয়ালেরর সঙ্গে বহুদিনের সম্পর্কের পর মার্চ মাসে বাগদান হয় তাঁর। তারপরে পৃথ্বীর বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে সেপ্টেম্বরে শোনা যায় বিচ্ছেদের খবর। অক্টোবরে পৃথ্বীর সম্পর্কে ভুল বোঝানো হয়েছিল বলে আবারো সম্পর্কে ফিরে আসেন আকৃতি আর পৃথ্বী। 

২২ গজে এবার নতুন ইনিংস পৃথ্বীর!

ক্রিকেটের মাঠে এবার নতুন ইনিংস শুরু করলেন পৃথ্বী। মুম্বাই শিবির ছেড়ে তিনি খেলছেন মহারাষ্ট্রের হয়ে। তিনি দলের অধিনায়ক। কিন্তু ব্যথাতে ধারাবাহিকতা তেমন দেখা যায়নি। গুজরাটের বিপক্ষে আগের ম্যাচে দুটি ইনিংসে শুন্য এবং ১৭ রান সংগ্রহ করেছেন তিনি। তবুও পৃথ্বীর উপরেই ভরসা রাখছে মহারাষ্ট্র শিবির।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

পৃথ্বীকে নিয়ে কি জানালেন সামাদ ফালা?

সামাদ ফালা জানান, বর্তমানে পৃথ্বী মানসিকভাবে ভালো জায়গাতেই রয়েছেন। একটি ইনিংসে তিনি ৭০ রান করে ফেলেছেন। প্রতিদিন পরিশ্রম করছে এবং ছন্দেও রয়েছেন তিনি। খুব দ্রুত বড় রান করবেন পৃথ্বী, আশা করেন তিনি। 

আরো পড়ুন: আইপিএল ২০২৭-এর আগেই ৩ তাবড় তারকাদের সরিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স!

অনুশীলনে অবশ্য মাঠে দেখা গেল না পৃথ্বীকে:

সোমবার থেকে বাংলার বিপক্ষে ইডেনে রঞ্জি ট্রফি-র ম্যাচে মাঠে নামবে মহারাষ্ট্র। তার আগে রবিবারের অনুশীলনে আসে দুই দল। যদিও মাঠে দেখা যায়নি পৃথ্বীকে। কলকাতায় পৌঁছানো মাত্রই বিমানবন্দর থেকে ইডেনে আসেন তিনি। মহম্মদ শামির সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন।

কেন অনুশীলন করলেন না পৃথ্বী?

পৃথ্বীর অনুশীলনে না যোগ দেওয়ার প্রসঙ্গে ফালা জানান, টানা ম্যাচ খেলার জন্য ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজন আছে। ম্যাচের আগের দিন পৃথ্বী খুব বেশি অনুশীলন করেন না। গুজরাটের বিপক্ষে আগের ম্যাচের পর বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে ক্রিকেটারদের সতেজ রাখতে। এবার দেখার ব্যক্তিগত জীবনের ঝড় ঝঞ্ঝা কাটিয়ে ক্রিকেট মাঠে ফিরে এসে কিভাবে নিজেকে প্রমান করেন পৃথ্বী।

আরো পড়ুন: ক্রিকেট ছেড়ে বেসবলে মজেছেন 'অলরাউন্ডার' হার্দিক! জিতে গেলেন ১ কোটি টাকাও!

ট্যাগ:Prithvi Shaw
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 466 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে