নিউজ

সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না ভুবি, তাই ভুবিকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন গম্ভীররা!

দীর্ঘ চার বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। আইপিএলে ভালো পারফরম্যান্স করার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছেন ভুবনেশ্বর কুমার। তবে এখনো পর্যন্ত তাঁর প্রত্যাবর্তন কিন্তু সুখকর হলো না তারকা পেসারের জন্য।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Bhuvneshwar Kumar
Collected Image: Bhuvneshwar Kumar

দীর্ঘ চার বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। আইপিএলে ভালো পারফরম্যান্স করার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছেন ভুবনেশ্বর কুমার। তবে এখনো পর্যন্ত তাঁর প্রত্যাবর্তন কিন্তু সুখকর হলো না তারকা পেসারের জন্য। প্রথম দুটি ম্যাচে ৮ ওভার ধরে বল করে তিনি ৯৯ রান খরচ করেছেন। কিন্তু পেয়েছেন মাত্র একটি উইকেট। এমনকি তৃতীয় টি-২০ ম্যাচে ৪ ওভারে ৪০ রান দিয়েছেন। আর এদিন কোনো উইকেট পাননি।

জাতীয় দলে ফিরে তেমন পারফরম্যান্স করতে পারেননি ভুবনেশ্বর কুমার!

জাতীয় দলে ফিরে এসেও পর প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় বেশ চাপের মধ্য দিয়েই যাচ্ছেন ভুবি। যদি এই সিরিজেও ব্যর্থ হন তাহলে আগামী দিনে জাতীয় দলে তাঁর ফিরে আসার পথ আরও কঠিন হয়ে যেতে পারে। তাই তৃতীয় ম্যাচে নিজের সর্বশক্তি দিয়ে খেলে ছন্দে ফিরতে মরিয়া ভূবি।

ভুবনেশ্বরকে কী‌ পরামর্শ দিলেন গৌতম গম্ভীর?

এরই মধ্যে টিম ইন্ডিয়ার কোচিং প্যানেল ভুবনেশ্বরের পাশে এসে দাঁড়িয়েছে। টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁকে পরামর্শ দিয়েছেন, এ কথা জানিয়েছেন বোলিং কোচ মর্নি মর্কেল। তাঁর মতে প্রত্যাশার চাপে বেশি কিছু করতে যাওয়ার কোন প্রয়োজন নেই ভুবনেশ্বরের। তার পরিবর্তে এতদিন ধরে তিনি যেভাবে ক্রিকেট খেলা চালিয়ে গিয়েছেন, সেই ভাবেই স্বাভাবিকভাবে নিজের খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন গৌতম গম্ভীর। প্রত্যাশার চাপ নিয়ে অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই ভুবনেশ্বরের। বরং এত দিন যেভাবে ক্রিকেট খেলেছেন, সেভাবেই নিজের স্বাভাবিক খেলাটা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন গম্ভীর। বাইরের সমালোচনায় কার না দিয়ে, নিজের খেলা নিজের মতো করে খেলে যাওয়ার কথা বলেছেন গম্ভীর।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরও পড়ুন- IPL 2027: মুম্বাই নয়, শেষমেষ প্রীতি জিন্টার পঞ্জাব কিংসেই 'এন্ট্রি' নেবেন হার্দিক—হার্দিককে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন এই তারকা!

ভুবনেশ্বরকে নিয়ে আশাবাদী মর্নি মর্কেল:

ভুবনেশ্বরের দক্ষতা আর অভিজ্ঞতা নিয়েও মর্নি মর্কেল আশাবাদী। তিনি বলেন, ধারাবাহিকভাবে আইপিএলে ভালো পারফরম্যান্স করার কারণে জাতীয় দলে ফিরতে পেরেছেন ভুবনেশ্বর। তবে অনুশীলনের জন্য খুব বিশেষ সময় পাননি তিনি। তবে তিনি খুব তাড়াতাড়ি ফর্মে ফিরবেন বলে আশাবাদী কোচিং প্যানেল।

আরও পড়ুন- Vaibhav sooryavanshi's Brother: বৈভব নয়, এবার ২২ গজের মাঠে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ!

ভুবিকে নিয়ে মর্কেলের মন্তব্য:

মর্কেল বলেন, ভুবনেশ্বরের মধ্যে দক্ষতার বিন্দুমাত্র অভাব নেই। নিজের জায়গা পাকা করতে যথেষ্ট পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি। নতুন পরিস্থিতির সঙ্গে তাড়াতাড়ি মানিয়ে নিতে কিছুটা সময় দেওয়া উচিত তাঁকে। এবার ভুবনেশ্বর আদৌ ঘুরে দাঁড়াতে পারেন কিনা সে দিকেই লক্ষ্য থাকবে ক্রিকেটপ্রেমীদের।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 857 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে