IPL 2027 Auction: দিনক্ষণ সব ঘোষণা হয়ে গেল আইপিএল ২০২৭-এর! রিটেনশন জমা দেওয়ার শেষ তারিখ কবে?
ইণ্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৭-র নিলামের দিন ঘোষণাকে কেন্দ্র করে জোর চর্চা চলছে ক্রিকেটমহলে। গোয়ায় আগামী ১৬ ডিসেম্বর নিলামের আসর বসতে চলেছে। কিন্তু তার আগে ১৫ ই নভেম্বরের মধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করতে হবে নিজেদের রিটেনশন লিস্ট বা ধরে রাখা ক্রিকেটারদের তালিকা।

ইণ্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৭-র নিলামের দিন ঘোষণাকে কেন্দ্র করে জোর চর্চা চলছে ক্রিকেটমহলে। গোয়ায় আগামী ১৬ ডিসেম্বর নিলামের আসর বসতে চলেছে। কিন্তু তার আগে ১৫ ই নভেম্বরের মধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করতে হবে নিজেদের রিটেনশন লিস্ট বা ধরে রাখা ক্রিকেটারদের তালিকা। নিলামের প্রস্তুতিতে আইপিএল দলগুলির মধ্যে ব্যস্ততা বাড়ছে এখন থেকে।
১৫ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে রিটেনশন তালিকা!
নিলামের পূর্বে দল গঠনের পরিকল্পনা চূড়ান্ত করার জন্য ইতিমধ্যেই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। তাই আগামী ১৫ই নভেম্বরের মধ্যে যেসব ক্রিকেটারদের দলগুলি ধরে রেখেছে, তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং জমা দিতে হবে। রিটেনশন পর্ব শেষে দলগুলিকে আইপিএল কর্তৃপক্ষের তরফে ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা পাঠানো হবে। সেই তালিকা থেকেই ফ্র্যাঞ্চাইজি গুলি নিজেদের প্রয়োজন অনুসারে বেছে নেবে খেলোয়াড়দের। নিলাম হওয়ার আগের সপ্তাহে কোন ক্রমে বা ব্যাচে কোন ক্রিকেটার নিলামে উঠবেন, এই ব্যাপারেও জানানো হবে।
এখনও পর্যন্ত ট্রেড উইন্ডোতে দুটি ক্রিকেটার বদল হয়েছে!
নিলামের পূর্বে ক্রিকেটপ্রেমীদের নজর রয়েছে ট্রেড উইন্ডোতেও। প্রতিবেদন অনুসারে, গত সিজন শেষ হওয়ার পর থেকে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে এখনও পর্যন্ত মাত্র দুটি ক্রিকেটার পরিবর্তনের খবর প্রকাশ্যে এসেছে বলে। যদিও ঋষভ পন্থ, টি নটরাজন, কুলদীপ যাদব ও জিশান আনসারিকে কেন্দ্র করে ট্রেড সংক্রান্ত তথ্যগুলি আনুষ্ঠানিক ভাবে যাচাই করা জরুরি।
আরো পড়ুন: Vaibhav sooryavanshi's House Price: ১৫-তেই কোটি টাকার মালিক বৈভব! বৈভবের পৈতৃক বাড়ির দাম কত জানেন?
আইপিএল ২০২৭ শুরু হতে পারে মার্চের শেষেই:
নিলামের দিন ঘোষণার সাথে নতুন আইপিএল সিজন কবে থেকে শুরু হবে, সেই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ইতিপূর্বে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, আগামী বছরের মার্চের শেষের দিকে আইপিএল ২০২৭ শুরু হতে পারে। কিন্তু প্রতিযোগিতার পুরো সময়সূচী এখনো পর্যন্ত সামনে আসেনি।
নিলামের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে, ফ্র্যাঞ্চাইজিগুলির রিটেনশন, ক্রিকেটারদের সম্ভাব্য দাম আর দল পরিবর্তন নিয়ে জল্পনা অব্যাহত থাকবে। এবার আগামী ১৫ ই নভেম্বরে রিটেনশন তালিকা আর আগামী ১৬ ই ডিসেম্বরে নিলামের দিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
আরো পড়ুন: বৈভবের জন্যই জায়গা ছেড়ে দিয়েছিলেন! ড্রেসিংরুমের অজানা কথা ফাঁস করে দিলেন অভিষেক!