আন্তর্জাতিক ক্রিকেটকে 'আলবিদা' জানালেন গ্লেন ম্যাক্সওয়েল! কিন্তু হঠাৎ কেন অবসর নিলেন?
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ওডিআই ক্রিকেট থেকে তিনি আগেই অবসর নিয়েছেন। এ বার টি-২০ আন্তর্জাতিকের সঙ্গে সঙ্গে লিস্ট এ আর প্রথম শ্রেণির ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণের সিদ্ধান্ত নিলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ওডিআই ক্রিকেট থেকে তিনি আগেই অবসর নিয়েছেন। এ বার টি-২০ আন্তর্জাতিকের সঙ্গে সঙ্গে লিস্ট এ আর প্রথম শ্রেণির ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণের সিদ্ধান্ত নিলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। যদিও ক্রিকেটকে একেবারেই বিদায় জানাননি ম্যাক্সওয়েল। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলবেন তিনি। ২০২৭-২৮ সিজনের শেষ পর্যন্ত ওই দলের সাথেই চুক্তি রয়েছে তাঁর।
আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাক্সওয়েলের বর্ণময় কেরিয়ার!
১৩০টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়ার জার্সিতে ম্যাক্সওয়েল ২৮৯৭ রান সংগ্রহ করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে এই ফরম্যাটে ম্যাক্সওয়েল সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর স্ট্রাইক রেট ১৫৪-এরও বেশি। আন্তর্জাতিক টি-২০তে পাঁচটি সেঞ্চুরি রয়েছে তাঁর নামে। রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে এই বিশ্ব রেকর্ডের অধিকারী ম্যাক্সওয়েল।
২০২৫-র জুনে ওডিআই ক্রিকেট থেকে ম্যাক্সওয়েল অবসর নেন। এ বার আন্তর্জাতিক টি-২০ থেকেও অস্ট্রেলিয়ার এই তারকা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন- পরিবার নিয়ে বিমানবন্দরে যেতেই চরম হেনস্থার শিকার হলেন এই ক্রিকেটার! তারপর যা হল...!
তরুণদের সুযোগ দিতেই ম্যাক্সওয়েল সরে দাঁড়ালেন!
অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে বলে জানান ম্যাক্সওয়েল। টি-২০ বিশ্বকাপের পূর্বে ও পরে এই বিষয়ে একাধিক বার কথা হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটাররা যাতে সুযোগ পায় এবং ভালো পারফরম্যান্স করতে পারে ভাল তাই এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল।
ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলা হলো না:
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রয়েছে একটি টি-২০ ম্যাচ। নিজের ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে অস্ট্রেলিয়ার তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্তে সম্মান জানান তিনি।
২০২৮-র অলিম্পিকের কথা ভেবে আগামী এক-দু’বছরে অস্ট্রেলিয়ার দলে বিরাট পরিবর্তন হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তরুণ ক্রিকেটারদের পরিচয় হওয়ার গুরুত্ব বুঝেছেন ম্যাক্সওয়েল।
আরও পড়ুন- বিয়ে ভাঙা থেকে আনফিট—সব বিতর্ককে পিছনে ফেলে শেষমেষ ইডেনে নামছেন পৃথ্বী শ!
হাঁটুর চোট সামলে ম্যাক্সওয়েল ফিরবেন বিগ ব্যাশে:
অবসরের সিদ্ধান্তের নেপথ্যে তাঁর শারীরিক সমস্যাও রয়েছে। হাঁটুর চোট কাটিয়ে নিজেকে বিগ ব্যাশের জন্য প্রস্তুত করছেন ম্যাক্সওয়েল। হাঁটুতে ইঞ্জেকশন নেওয়া এবং আট সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে শক্তিশালী করে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। এই বছরের ফেব্রুয়ারিতে আয়োজিত ওমানের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের ম্যাচই হল রইল ম্যাক্সওয়েলের খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে বিগ ব্যাশে আবারও ব্যাট হাতে তাঁকে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।