নিউজ

পরিবার নিয়ে বিমানবন্দরে যেতেই চরম হেনস্থার শিকার হলেন এই ক্রিকেটার! তারপর যা হল...!

ডাবলিনে পরিবারের সাথে বৈষম্যমূলক আচরণের শিকার হলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি তথা শ্রীলঙ্কার সর্বকালের সেরা ক্রিকেটার কুমার সঙ্গকারা। তিনি মূলক আচরণের অভিযোগ এনেছেন বিমান সংস্থা Ryanair-এর গেট কর্মীদের বিরুদ্ধে। তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি, হুমকির সুরে বাক্যালাপ সহ নিয়মের অপব্যবহারের অভিযোগ করলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। তিনি পুরো বিষয়টি নিজের 'এক্স' হ্যান্ডলের মাধ্যমে সামনে এনেছেন তিনি। ঠিক কী ঘটনা ঘটেছে?

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Misbehaviour with Sangakkara family
Misbehaviour with Sangakkara family

ডাবলিনে পরিবারের সাথে বৈষম্যমূলক আচরণের শিকার হলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি তথা শ্রীলঙ্কার সর্বকালের সেরা ক্রিকেটার কুমার সঙ্গকারা। তিনি মূলক আচরণের অভিযোগ এনেছেন বিমান সংস্থা Ryanair-এর গেট কর্মীদের বিরুদ্ধে। তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি, হুমকির সুরে বাক্যালাপ সহ নিয়মের অপব্যবহারের অভিযোগ করলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। তিনি পুরো বিষয়টি নিজের 'এক্স' হ্যান্ডলের মাধ্যমে সামনে এনেছেন তিনি। ঠিক কী ঘটনা ঘটেছে?

কী অভিযোগ জানালেন কুমার সঙ্গকারা?

কুমার সঙ্গকারা অভিযোগে জানান, তিনি ও তাঁর সদস্যরা ডাবলিন বিমানবন্দরে Ryanair-এর গেট কর্মীদের অভব্য আচরণের কারণে ভীষণ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন। এমনভাবে তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছিল যেন হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সংস্থার নিয়ম-কানুন এবং প্রক্রিয়া, ভুল ভাবে প্রয়োগ করার চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছেন ওই কিংবদন্তি ক্রিকেটার। কোন যাত্রীর সঙ্গে এই ধরনের অনৈতিক আচরণ করা উচিত নয় বলে জানান তিনি। প্রথমবার ডাবলিন বিমানবন্দরে এই ধরনের তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন বলেও জানান সঙ্গকারা।

আন্তর্জাতিক ক্রিকেটে সঙ্গকারার উজ্জ্বল কেরিয়ার!

প্রসঙ্গত, সঙ্গকারার কৃতিত্ব আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ। শ্রীলঙ্কা-র হয়ে তিনি ১৩৪টি টেস্ট, ৪০৪টি ওডিআই, সহ ৫৬টি টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন। টেস্ট ক্রিকেটে তিনি ১২ হাজার ৪০০ রান করেছেন। আবার ওয়ানডে ক্রিকেটে করেছেন ১৪ হাজার ২৩৪ রান। কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার  টি-২০ আন্তর্জাতিকেও ১ হাজার ৩৮২ রান করেছেন। টেস্টে ৩৮টি ও ওয়ানডে ক্রিকেটে ২৫টি সেঞ্চুরিও করেছেন সঙ্গকারা।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: বিয়ে ভাঙা থেকে আনফিট—সব বিতর্ককে পিছনে ফেলে শেষমেষ ইডেনে নামছেন পৃথ্বী শ!

আইপিএলেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একাধিক দলের সঙ্গে খেলেছেন সঙ্গকারা। আইপিএল প্রথম শুরু হওয়া থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠে নেমেছিলেন। পরে অবশ্য ডেকান চার্জার্সে যোগ দেন। সেই দলের হয়ে ২০১১ আর ২০১২ সালে খেলার পর সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন ২০১৩ সালে। ওটাই ছিল তাঁর শেষ আইপিএল।

ক্রিকেটকে বিদায় জানানোর পর কুমার সঙ্গকারা কোচিং কেই পেশা হিসেবে গ্রহণ করেছেন। বর্তমানে রাজস্থান রয়্যালসের হেড কোচ হিসেবে আইপিএলে যুক্ত রয়েছেন তিনি। ওই তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর উত্থানের নেপথ্যে তাঁর অবদান অনস্বীকার্য। দীর্ঘদিন ক্রিকেট মাঠে দাপট দেখানো  কিংবদন্তি ক্রিকেটারের পরিবারকে নিয়ে ডাবলিন বিমানবন্দরে অনৈতিক আচরণের শিকার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরো পড়ুন: আইপিএল ২০২৭-এর আগেই ৩ তাবড় তারকাদের সরিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স!

ট্যাগ:Sri Lanka
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 466 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে