বিসিসিআইয়ের কর্তাদের এত বড় ভুল কীভাবে হয়? চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা, কিন্তু জায়গা পেলেন শুভমান গিল!

রোহিতের বদলে দেখিয়ে দেওয়া হল যে, শুভমান গিল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন কাণ্ডে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু কেন এমনটা হল?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Rohit Sharma Shubman Gill
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

এবার যা ঘটল তা দেখে রীতিমতো অবাক ক্রিকেট বিশ্ব। এমনি এমনিই বদলে গেল অধিনায়কের নাম! গত বছর রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। কিন্তু, অবাক করা বিষয় হল, রোহিতের বদলে দেখিয়ে দেওয়া হল যে, শুভমান গিল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন কাণ্ডে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু কেন এমনটা হল?

শুভমান গিলকে পেয়ে বিসিসিআই ভুলে গেল রোহিত শর্মাকে!

বিসিসিআইয়ের কর্মকাণ্ডে শুরু হয়ে গেল বিতর্ক।

বিসিসিআইয়ের পুরষ্কার বিতরণী ও বিতর্ক:

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে ২০২৫ ও ২০২৬ সালে আইসিসি ট্রফিজয়ী দলগুলিকে পুরস্কার দেওয়া হয়। ভালো খেলার জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারেরাও এতে পুরস্কার পান। আর সেই অনুষ্ঠানেই শুভমন যখন মঞ্চে ছিলেন তখন টেলিভিশনের পর্দায় বড় বড় করে লেখা ছিল, “জয়ী অধিনায়ক, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫।”

আরো পড়ুন: বিরাটের চোখে সেরা ওপেনার নয় রোহিত শর্মা! তাহলে কে সেরা ওপেনার কিং কোহলির কাছে?

ভারতের অধিনায়কত্বে বদল:

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর ভারতের এক দিনের দলের অধিনায়কত্বে বদল এসেছে। রোহিত শর্মার বদলে দায়িত্ব পেয়েছেন শুভমন গিল। কিন্তু গত বছর ভারত যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে, তখন রোহিতই ছিলেন অধিনায়ক। যদিও পুরস্কার অনুষ্ঠানে রোহিত ছিলেন না। কিন্তু তাই বলে অধিনায়কের নামই বদলে দেওয়া হবে!

ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর ক্ষুব্ধ রোহিত ভক্তরা!

হ্যাঁ, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এমন একটা কাজে মহা ক্ষুব্ধ রোহিতের ভক্তেরা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে নিশানা করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এ বিষয়ে কেউ লিখেছেন, শুভমনকে সব কৃতিত্ব দিতে গিয়ে ভারতীয় বোর্ড ভুলে গিয়েছে যে, রোহিত দু’টি আইসিসি ট্রফি জিতিয়েছেন। কেউ তো আবার মজা করে বলেছেন, সকলে জানত রোহিত অধিনায়ক ছিলেন। ভারতীয় বোর্ড সকলের ভুল ভেঙে দিয়েছে। কেউ কেউ দাবি করেছেন যে, দয়া করে ইতিহাস বদলে দেবেন না। রোহিতের কৃতিত্ব রোহিতের কাছেই থাকতে দিন।

আরো পড়ুন: পরবর্তী টি-২০ বিশ্বকাপে কি ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরই থাকবেন? এবার সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন জয় শাহ...

ক্ষমা চাইতে হবে বিসিসিআই কর্তাদের! :

ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের ক্ষমা চাওয়ারও দাবি করা হয়েছে সোস্যাল মিডিয়ায়।
বোর্ডের অনুষ্ঠানে শুভমনকে বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু রোহিত এদিন উপস্থিত ছিলেন না। সূত্র মারফত জানা গিয়েছে, পরিবারের সঙ্গে তিনি ছুটি কাটাতে গিয়েছেন। এমনকি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিরাট কোহলিও। তবে মঞ্চে যে বড় ভুলটা হয়েছে তা নিয়ে মহা বিতর্ক শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে