আর অপেক্ষা করতে পারল না বোর্ড, এত সফল একজন অধিনায়ককে শেষ পর্যন্ত ছেঁটেই ফেলল!
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন বাঁ-হাতি পেসার ফজলহক ফারুকি, গুলবদিন নইব ও মহম্মদ ইশাক। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই স্কোয়াড থেকেই বাদ পড়ে গিয়েছেন তাঁরা।

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে। আর ভারত বিশ্বকাপের ফাইনালে এন্ট্রিও করে গেছে। এদিকে এরই মাঝে এক অন্য সমস্যায় জড়িয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
কোন সমস্যায় জড়িয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড?
একের পর এক বড় সিদ্ধান্তেই আমূল বদল চাইছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড । চলতি টি-২০ বিশ্বকাপে রশিদ খানের টিম সুপার এইটেই কোয়ালিফাই করতে পারেনি। আর তারপরেই এসিবির চিফ এক্সিকিউটিভ নাসিব খান জানিয়ে ছিলেন যে, দলের সম্ভাব্য কাঠামোগত এবং নেতৃত্বের পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। আর তাই এবার এসিবি ছেঁটে ফেলল দলের টি-২০আই নেতা রশিদকে। আফগানিস্তান বোর্ড ইব্রাহিম জাদরানকে নতুন নেতা হিসেবে নিয়োগ করল। জাদরানের নেতৃত্বেই আফগানিস্তান, আগামী সপ্তাহে সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণের সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে যাবে।
আর অধিনায়ক নন রশিদ খান!
সূত্রের খবর, রশিদের জায়গায় ইব্রাহিমকে টি-টোয়েন্টিআই অধিনায়ক করার পর, এসিবির নির্বাচক কমিটির প্রধান আহমেদ শাহ সুলিমানখিল বলেন, 'রশিদ খানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা ইব্রাহিম এবার টি-২০আই ফরম্যাটে আফগানিস্তানের নিয়মিত অধিনায়কের ভূমিকা পালন করবে। দলে রশিদের মূল্যবান অবদানের জন্য আমরা তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং এই গুরুত্বপূর্ণ নতুন ভূমিকায় জাদরানের সাফল্য কামনা করি।'
আর কী কী বদল হল দলে?
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন বাঁ-হাতি পেসার ফজলহক ফারুকি, গুলবদিন নইব ও মহম্মদ ইশাক। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই স্কোয়াড থেকেই বাদ পড়ে গিয়েছেন তাঁরা। ওদিকে বাঁহাতি স্পিন-বোলিং অলরাউন্ডার শরাফুদ্দিন আশরাফ, বাঁ-হাতি ফাস্ট বোলার ফরিদ আহমেদ এবং টপ অর্ডার উইকেটরক্ষক-ব্যাটার নূর রহমানকে টি-টোয়েন্টিআই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত অক্টোবরে বিলাল সামি, আবুধাবিতে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর শেষ ওডিআই-তে পাঁচ উইকেট নিয়েছিলেন এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন, তিনি ওডিআই দলে তাঁর জায়গা ধরে রেখেছেন এবং টি-টোয়েন্টিআই স্কোয়াডের রিজার্ভেও আছেন। নানগিয়াল খরোটি এবং ইজাজ আহমেদজাই টি-টোয়েন্টি রিজার্ভে সামির সঙ্গে যোগ দিয়েছেন, যেখানে বশির আহমেদ, মহাম্মদ সালিম সফি এবং কায়েস আহমেদকে ওডিআই রিজার্ভে রাখা হয়েছে। আাগামী ১৩ মার্চ শারজায় শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টিআই সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে তারা। ওদিকে দুবাইয়ে ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওডিআই সিরিজ। শারজায় হবে টি-২০আই সিরিজ ও দুবাইয়ে হবে ওডিআই সিরিজ।
কারা রয়েছেন দলে?
ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নূর রহমান (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ অটল, দরউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান, নূর আহমেদ, মুজিব উর রহমান, জিয়া উর রহমান শরিফী, ফরিদ আহমদ মালিক এবং আব্দুল্লাহ আহমদজাই।
ট্যাগ:
Souvik Das
editor


