<![CDATA[ইডেনের মাঠে খেলা‌ হলেই কালোবাজারি শুরু, ৯০০-র টিকিট বিক্রি হচ্ছে ৩০০০ টাকায়?]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 13:05:20 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[ইডেনের মাঠে খেলা‌ হলেই কালোবাজারি শুরু, ৯০০-র টিকিট বিক্রি হচ্ছে ৩০০০ টাকায়?]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/eden-gardens-ticket-black-marketing-900-sold-for-3000/ https://www.cricketwinner.com/bn/cricket-news/eden-gardens-ticket-black-marketing-900-sold-for-3000/ Sun, 01 Mar 2026 12:53:04 GMT souvik-das Eden-Gardens-Ticket
Eden-Gardens-Ticket

আজ, রবিবার ভারতের মরণ-বাঁচন ম্যাচ। জিতলেই প্রথম চারে, আর হারলেই বিদায়ঘণ্টা। তাই বলা চলে ভারতীয় দলের কাছে আজকের ম্যাচ ভীষণই গুরুত্বপূর্ণ। কলকাতার ইডেনের বুকে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তার আগেই শুরু হয়েছে টিকিটের কালোবাজারি।

ইডেনে খেলা দেখার জন্য টিকিটের কালোবাজারি শুরু?

হ্যাঁ, আইপিএলের সময়ে হোক কিংবা ভারতের ম্যাচ, ইডেনের মাঠে খেলা হলেই কালোবাজারির মাত্রা যেন আরও একধাপ বেড়ে যায়। সূত্রের খবর, এবার যেমন, ৯০০-র টিকিট বিক্রি হচ্ছে ৩০০০ টাকায়। সুতরাং, এই অনুপাতে হিসেবে রাখলেই খুব স্পষ্টভাবে বোঝা যাবে যে, এক একটি ধাপের টিকিটের দাম কিরকম হতে পারে। 

আরো পড়ুন: তিনি 'একাই একশো', তবে নিজের সর্বোচ্চটুকু দিয়েও শেষ হাসিটা হাসতে পারলেন না শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন! ভাঙলেন রোহিতের রেকর্ড!

তবে, ইডেনের ম্যাচের উন্মাদনা অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। আজ রীতিমতো মহাযুদ্ধ ইডেনে। যে দু'দল আজ খেলবে সেই দু'দলই হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। ভারত ৭৬ রানে ধরাশায়ী হয়েছিল ঠিকই কিন্তু তারপরে ৭২ রানে জিতেছে  জিম্বাবোয়ের বিরুদ্ধে। ফলে এখন রান রেট নামক চিন্তাটি আর নেই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের মাথায়। আজ দরকার কেবলমাত্র জয়। যদি ভারত জেতে তাহলেই বিশ্বকাপের শেষ চারে চলে যাবে। আর হারলেই বিশ্বকাপ থেকে বিদায়।

ইডেনের বুকে হাড্ডাহাড্ডি লড়াই হবে আজ!

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধরাশায়ী হয়েছে ঠিক, কিন্তু তা সত্ত্বেও রীতিমতো ভয় ধরানো ব্যাটিং লাইন আপ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। শেই হোপ, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড – একের পর এক পাওয়ার দুর্ধর্ষ হিটার রয়েছে ক্যারিবিয়ান দলে। এক সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬০/৬ হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই জায়গা থেকে ১৭৬ রান ছুঁয়েছে ক্যারিবিয়ানদের স্কোর কার্ড। এদিকে ভারতের ব্যাটিংও রয়েছে তুখোড় ফর্মে। রানে ফিরেছেন অভিষেক থেকে তিলক এবং হার্দিক থেকে সঞ্জু। ২৫৬/৪ তুলে বিশ্বকাপ ইতিহাসে ভারত সর্বোচ্চ স্কোর তোলে জিম্বাবোয়ের বিরুদ্ধে। খারাপ সময় কাটিয়ে অর্ধশতরান করেছেন অভিষেক শর্মা। আবার, ১৬ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন তিলক ভার্মা। উল্টোদিকে, বরুণ চক্রবর্তীর ফর্ম বেশ পড়ন্ত। সুপার এইটের দুই ম্যাচে প্রায় ৮০ রান দিয়ে দিয়েছেন তিনি। অতিরিক্ত বুমরা নির্ভর ভারতীয় দল। তবে, আজকের ম্যাচে ভারত কতটা তাদের শক্তি দেখাতে পারে সেটাই এখন দেখার।

আরো পড়ুন: লাখ টাকার গাড়ি উপহার পেতেই নিজের মায়ের হাতে চাবি তুলে দিয়ে আসল 'হিরোগিরি' দেখালেন বৈভব!

]]>
U/A 13+