CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

তিনি 'একাই একশো', তবে নিজের সর্বোচ্চটুকু দিয়েও শেষ হাসিটা হাসতে পারলেন না শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন! ভাঙলেন রোহিতের রেকর্ড!

চলতি টি-২০ বিশ্বকাপে দাসুন শনাকা এযাবৎ মোট ২১টি ছক্কা হাঁকিয়েছেন। যেখানে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ছক্কা হাঁকিয়েছেন ১৯টি।

Dasun-Shanaka
Dasun-Shanaka

শনিবার মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তান নিজেদের ফর্ম দেখিয়েছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তা আর ধোপে টিকল না! শ্রীলঙ্কাকে একটা বড় রানের টার্গেট দিয়েছিল ঠিকই, কিন্তু শ্রীলঙ্কার অধিনায়ক একা হাতেই পাকিস্তানকে হারিয়ে দেওয়ার পর্যায়ে ডচলে গেছিল। চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান ৫ রানে জয়লাভ করেছে। কিন্তু, এই ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক দাসুন শনাকা যে দুর্দান্ত ইনিংসটা খেললেন, তা সকলের হৃদয় জিতে নিয়েছে। সত্যি বলতে, পাকিস্তানি বোলারদের একবারে নাকানিচোবানি খাওয়ালেন শনাকা। একাই হাঁকালেন ৮ ছক্কা। আর সেই সঙ্গে ভেঙে দিলেন রোহিত শর্মার রেকর্ড। 

আরো পড়ুন: লাখ টাকার গাড়ি উপহার পেতেই নিজের মায়ের হাতে চাবি তুলে দিয়ে আসল 'হিরোগিরি' দেখালেন বৈভব!

রোহিতের কোন রেকর্ড ভাঙলেন শনাকা?

চলতি টি-২০ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড শনাকার ঝুলিতেই চলে এল। 
শনিবার পাকিস্তানের বিপক্ষে একেবারে ঝোড়ো ব্যাটিং করলেন দাসুন শনাকা। এদিন শনাকা মাত্র ৩১ বলে ৭৬ রানের দুর্ধর্ষ ইনিংস শ্রীলঙ্কা ক্রিকেট দলকে উপহার দেন। শনাকার স্ট্রাইক রেট ছিল ২৪৫.১৬। তিনি ৮টি ছক্কা এবং ২টি চার মারেন। আর এই ৮ ছক্কার দৌলতেই চলতি টি-২০ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বাধিক ওভার বাউন্ডারির মালিক হলেন শ্রীলঙ্কার অধিনায়ক।

চলতি টি-২০ বিশ্বকাপে দাসুন শনাকা-র মোট ছক্কা!

চলতি টি-২০ বিশ্বকাপে দাসুন শনাকা এযাবৎ মোট ২১টি ছক্কা হাঁকিয়েছেন। যেখানে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ছক্কা হাঁকিয়েছেন ১৯টি। আর এই তালিকায় তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে জস বাটলার ও ক্রিস গেইল। ক্যাপ্টেন হিসেবে দুজনেই ১৭টি করে ছক্কা হাঁকিয়েছেন তাঁরা। 

এছাড়াও, ১৬টি ছক্কা হাঁকিয়ে এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ক্যাপ্টেন 'কুল' মহেন্দ্র সিং ধোনি।

আরো পড়ুন: ইডেনে ওয়েস্ট ইন্ডিজ জিতলেই বিদায়ঘণ্টা বেজে যাবে ভারতের, তার আগে কী বললেন ভারতের সহকারী কোচ?

ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান!

প্রসঙ্গত, চলতি টি-২০ বিশ্বকাপ থেকে অবশেষে বিদায়ঘন্টা বেজে গেল পাকিস্তান ক্রিকেট দলের। শনিবার সলমন আলি আঘার দল শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার এইট পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ২১২ রান তুলেছিল। তবে তাদের সেমিফাইনালে ওঠার জন্য শ্রীলঙ্কাকে ১৪৭ রানের‌ ব্যবধানে আটকাতে হত। কিন্তু, সেই টার্গেট তারা শেষপর্যন্ত পূরণ করতে পারেনি পাক দল। ১৫.৫ ওভারে শ্রীলঙ্কা সেই রান পূরণ করে ফেলে, আর তাই তারা ইতিমধ্যে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে