গম্ভীরের ভুল সিদ্ধান্তই কি ভারতকে ডোবাচ্ছে? ২৬ ম্যাচে ১০ হার—তা সত্ত্বেও কেন অধিনায়ক শ্রেয়সের পাশেই রয়েছেন গম্ভীর?
অধিনায়ক হিসেবে শ্রেয়স আয়ারের সফলতা নিয়ে একের পর এক প্রশ্ন উঠলেও এবার তাঁর পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ় শেষ হলে সাংবাদিক বৈঠকে শ্রেয়সের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

অধিনায়ক হিসেবে শ্রেয়স আয়ার-এর সফলতা নিয়ে একের পর এক প্রশ্ন উঠলেও এবার তাঁর পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ় শেষ হলে সাংবাদিক বৈঠকে শ্রেয়সের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ তিনি। পাশাপাশি, আসন্ন টেস্ট আর ওয়ান ডে সিরিজ নিয়ে গম্ভীর জানান, বোলারদের উপর বাড়তি দায়িত্ব থাকবে।
অনভিজ্ঞ বোলিং আক্রমণ প্রসঙ্গে শ্রেয়সের প্রশংসায় গৌতম গম্ভীর!
এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে ২৬টি ম্যাচে ১৪টিতে জিতেছেন শ্রেয়স। ১০টি ম্যাচে হেরেছে। ৫২টি ম্যাচে ৪০ ম্যাচে জিতেছেন তাঁর আগের অধিনায়ক সূর্যকুমার যাদব। হেরে গিয়েছেন মাত্র আটটি ম্যাচে। তাঁর নেতৃত্বে কোনও সিরিজ় হারেনি ভারত, একইসঙ্গে জয়লাভ করেছে বিশ্বকাপও।
যদিও শ্রেয়সের নেতৃত্ব নিয়ে হাজারো সমালোচনার মমাঝে তাঁর পাশে গম্ভীর। তিনি বলেন, বোলিং আক্রমনে অনভিজ্ঞ হলেও যথেষ্ট ভাল কাজ করেছেন শ্রেয়স। দলের ব্যাটার আর বোলারদের পারফরম্যান্সের উপরেই একজন অধিনায়কের সফলতা নির্ভর করে বলে তিনি মনে করেন।
গম্ভীরের মুখে নিউজিল্যান্ডের পরিবেশে অধিনায়কের মানিয়ে নেওয়ার প্রশংসা!
প্রথম বার নিউজিল্যান্ড সফরে দলের বেশিরভাগ ক্রিকেটার গিয়েছেন। গম্ভীর জানান, সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নেওয়া সোজা নয়। তিনি মনে করেন, এই দেশে দলের ৭০ থেকে ৮০ শতাংশ ক্রিকেটার প্রথম বার মাঠে নেমেছেন। আগামী দিনে এই অভিজ্ঞতা তাঁদের কাজে লাগবে।
আরো পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে 'আলবিদা' জানালেন গ্লেন ম্যাক্সওয়েল! কিন্তু হঠাৎ কেন অবসর নিলেন?
অভিষেকের উন্নতিতে খুবই আনন্দিত গম্ভীর:
ভারতের প্রধান কোচ গম্ভীর অভিষেক শর্মার পারফরম্যান্সেও খুবই খুশি। অতীতে অফ স্পিনারের বিপক্ষে অভিষেকের দুর্বলতা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু এই সিরিজে উন্নতি দেখা গিয়েছে তাঁর পারফরম্যান্স।
অভিষেকের উন্নতিতে সহায়তা করেছেন গম্ভীর:
গম্ভীর জানান, তিনি অভিষেকের সাথে নিয়মিত আলোচনা করেছেন। অভিষেকের ভুলগুলি সুধরে দেওয়ার জন্য পরিশ্রম করা হয়েছে। তার জন্যই উন্নতি এসেছে অভিষেকের খেলায়, এমনটাই জানান কোচ গম্ভীর। একইসঙ্গে বল হাতেও আগামী দিনে আরও বেশি অভিষেককে দেখা যাবে বলে জানান তিনি।
গম্ভীর মনে করছেন, নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট আর ৫০ ওভারের ক্রিকেটকে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। তাঁর কথায়, দলের বোলিং আক্রমণ এই দুটি ফরম্যাটে তুলনামূলক অনভিজ্ঞ। তাই বাড়তি চাপ থাকবে বোলারদের উপর।
গম্ভীর বলেন, টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে ভারত যদি ভাল ফল করে, তাতে কৃতিত্ব বেশি দেওয়া উচিত বোলারদের। ব্যাটারদের নিয়ে তিনি তেমন উদ্বিগ্ন নন। আসন্ন দুই সিরিজে গম্ভীরের বিশেষ নজর থাকবে বোলারদের পারফরম্যান্সে।
আরো পড়ুন: পরিবার নিয়ে বিমানবন্দরে যেতেই চরম হেনস্থার শিকার হলেন এই ক্রিকেটার! তারপর যা হল...!