রবীন্দ্র জাদেজার ওয়ানডে কেরিয়ার কি এবার সত্যিই 'শেষ'? সামনে এল চমকে দেওয়া তথ্য!
ভারতীয় ক্রিকেটে কী হবে রবীন্দ্র জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ? এই নিয়ে ক্রমশ জল্পনা বাড়ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে অভিজ্ঞ অলরাউন্ডার বাদ পড়েছেন। এবার ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপে জাদেজা জায়গা পাবেন কিনা, সেই নিয়ে সংশয় দেখা যাচ্ছে।

ভারতীয় ক্রিকেটে কী হবে রবীন্দ্র জাদেজা-র ওয়ানডে ভবিষ্যৎ? এই নিয়ে ক্রমশ জল্পনা বাড়ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে অভিজ্ঞ অলরাউন্ডার বাদ পড়েছেন। এবার ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপে জাদেজা জায়গা পাবেন কিনা, সেই নিয়ে সংশয় দেখা যাচ্ছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পুজারা জানান, জাদেজার ওয়ানডে কেরিয়ারের সমাপ্তি ঘটাতে পারে এই বাদ পড়ার ঘটনা।
প্রথম পছন্দ কি তবে অক্ষর প্যাটেল?
জিওস্টারকে এক সাক্ষাৎকারে পুজারা বলে , আগামী দিনে ওয়ানডে ম্যাচে জাদেজাকে রাখা হলে তিনি নিউজিল্যান্ড সিরিজের দলে জায়গা পেতেন। তাঁর কথায়, এখন সাদা বলের ক্রিকেটে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অলরাউন্ডার হিসেবে বেশি গুরুত্ব দিচ্ছে অক্ষর প্যাটেল-কে। দলের প্রথম পছন্দ নিয়মিত সুযোগ পাওয়ায় অক্ষর। তাই জাদেজার প্রত্যাবর্তন বেশ কঠিন।
জাদেজাকে শুধু মনোনিবেশ করতে বলা হয়েছে!
পুজারা মনে করেন, বয়স এই দলের ভবিষ্যৎ পরিকল্পনার ভেবে হয়তো জাদেজাকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আগেই টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে জাদেজা অবসর গ্রহণ করেছেন। এবার যদি তিনি ওয়ানডে দলে সুযোগ না পান, তাহলে আন্তর্জাতিক সীমিত ওভারের ক্রিকেটে কার্যত শেষ হয়ে যেতে পারে তাঁর অধ্যায়।
জাদেজার পাশে দাঁড়িয়েছেন অভিষেক নায়ার:
যদিও পুজারার সঙ্গে সহমত নন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ অভিষেক নায়ার। তিনি মনে করেন, এখনও পর্যন্ত ভারতীয় দলের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হতে পারেন রবীন্দ্র জাদেজা। বিশেষত অক্ষর প্যাটেল চোট পেলে জাদেজাই তাঁর বিকল্প নির্ভরযোগ্য ক্রিকেটার। অভিজ্ঞতা, ব্যাটিং আর বোলিং দক্ষতার জন্য দলের কাছে আজও প্রাসঙ্গিক তিনি
বিশ্বকাপের আগে কি কামব্যাক করবেন জাদেজা?
দলের জন্য জাদেজাকে ‘ইনস্যুরেন্স পলিসি’ হিসেবেও দেখেছেন নায়ার। তাঁর কথায়, ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপের পূর্বে যদি অক্ষর চোট পান, তবে জাদেজাকে মাঠে নামানোর সম্ভাবনা বেশি। তাই জাদেজার ওয়ানডে কেরিয়ারের শেষের ইঙ্গিত দেখছেন পুজারা, এদিকে নায়ার ভাবছেন তাঁর জন্য জাতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ নয়। নির্বাচক আর টিম ম্যানেজমেন্ট জাদেজাকে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে সকলে।




