নিউজ

৪০ কোটির আলিসান প্রাসাদে থাকেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ৪৮টি ঘর থেকে ট্রফি রুম—দাদার বাড়ির অন্দরমহলে আর কী কী রয়েছে?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রাসাদোপম পৈতৃক বাড়িটি রয়েছে কলকাতার বেহালায় বীরেন রায় রোডে। ক্রিকেটের ‘রাজকুমার’ সৌরভের এই বাড়িটির মূল্য কত জানেন? প্রায় ৪০ কোটি টাকা। প্রায় ৪৮ টি ঘর আছে এই বাড়িতে। আর কী কী রয়েছে?

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Sourav Ganguly Behala flat
Sourav Ganguly Behala flat

সৌরভ গঙ্গোপাধ্যায়-এর প্রাসাদোপম পৈতৃক বাড়িটি রয়েছে কলকাতার বেহালায় বীরেন রায় রোডে। ক্রিকেটের ‘রাজকুমার’ সৌরভের এই বাড়িটির মূল্য কত জানেন? প্রায় ৪০ কোটি টাকা। প্রায় ৪৮ টি ঘর আছে এই বাড়িতে। রয়েছে রাজকীয় অন্দরসজ্জা, ট্রফি রুম এই বাড়ির উঠোনে রয়েছে ছোট্ট একটি ক্রিকেট পিচ। ক্রিকেটের ময়দানে পরপর সাফল্য অর্জন করেছেন সৌরভ। তাঁর জীবনের নানান অধ্যায় কেটেছে এই বাড়িতেই।

সৌরভের বাড়িতে আভিজাত্যের ছোঁয়ায় ভরা অন্দরসজ্জা!

বাড়ির দেওয়ালের রঙ উজ্জ্বল হওয়ার চেয়ে হালকা পছন্দ করেন সৌরভ। তাই সৌরভের বাড়ির অন্দরসজ্জায় রয়েছে ক্রিম এর অফ-হোয়াইটের মতো হালকা রঙের বাহার। তিনি মনে করেন, এমন রং বাড়ির পরিবেশকে শান্ত আর স্নিগ্ধ করে তোলে। শীতের রোদ আর উষ্ণতার ছোঁয়া পেতেই বাড়িতে বড় জানালা রাখা হয়েছে।

সৌরভের ডাইনিং হলটি কেমন?

আট আসনের রাজকীয় ডিনার টেবিল আছে সৌরভের বাড়ির ডাইনিং হলে। ক্রিম রঙের আসন আর সোনালি কারুকার্যে সাজানো এই ঘরে পুরনো দিনের দেওয়াল ক্যাবিনেট, টেলিভিশন, ছবির ফ্রেম আর নানা সাজসজ্জার সামগ্রী চোখে পড়বে। একাধিক ডাইনিং আর বসার ঘরও রয়েছে সৌরভের বাড়িতে। পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে অতিথিদের সেখানেই আপ্যায়ন করা হয়। 

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

‘আর্লি মর্নিং কর্নার’টি সৌরভের বেশ প্রিয়!

পুরো বাড়ির মধ্যে একটি ঘর খুব পছন্দ করেন সৌরভ। সেই ঘরে আছে ঋষি সবুজ রঙের দেওয়াল আর অলিভ সবুজ সোফা। তাঁর কাছে এই ঘর ‘আর্লি মর্নিং কর্নার’। সকাল সকাল এক কাপ চা আর বিস্কুট নিয়ে এই ঘরে সংবাদপত্র পড়েন সৌরভ। খেলাধুলার খবর পড়েই দিনের সূচনা হয় তাঁর। মূলত সংবাদপত্রের শেষ পাতা থেকেই পড়তে শুরু করেন তিনি 

আরো পড়ুন: গম্ভীরের ভুল সিদ্ধান্তই কি ভারতকে ডোবাচ্ছে? ২৬ ম্যাচে ১০ হার—তা সত্ত্বেও কেন অধিনায়ক শ্রেয়সের পাশেই রয়েছেন গম্ভীর?

বাবার হাতে বানানো স্মৃতি ভরা ট্রফি রুম:

তবে পুরো বাড়ির মধ্যে সবথেকে আবেগের জায়গা হল ট্রফি রুম। দীর্ঘ ক্রিকেট জীবনে সৌরভ যা কিছু স্মৃতি আর সাফল্য অর্জন করেছেন সবই যেন এই ঘরে বন্দী। এই ঘর নিজে তৈরি করেন তাঁর বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়। প্রতিটি ছবি আর ট্রফি নিজের হাতে সাজিয়েছেন সৌরভের বাবা। এই ঘরের সঙ্গে সৌরভের আত্মার টান।

ঘরে প্রতিটি দেওয়ালে রয়েছে সৌরভের বাবার ছোঁয়া:

ইংল্যান্ডের মাটিতে পরপর দুটি টেস্ট সেঞ্চুরিকে স্মারক হিসেবে ২১ বছরের পুরাতন একটি শ্যাম্পেনের বোতল রাখা হয়েছে। এছাড়াও রয়েছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় পাওয়া হেলমেট এবং বিভিন্ন ট্রফি। এই ঘর শুধুমাত্র পুরস্কার সাজিয়ে রাখার জায়গা নয়, বাবার ভালোবাসা স্মৃতি সবকিছুই জড়িয়ে রয়েছে ঘরটির প্রতিটি আনাচে কানাচে।

সৌরভের বাড়ির উঠোনে রয়েছে ক্রিকেট পিচ:

সৌরভের বাড়ির সবুজে ঘেরা উঠোন বেশ নজরকাড়া। চারিদিকে উঁচু গাছ সাদা আর লাল টাইলস দিয়ে তৈরি দৌড়ানোর পথ। রয়েছে একটি ছোট্ট ক্রিকেট পিচ। এখনো পর্যন্ত যে ক্রিকেটের সঙ্গে নিজের আত্মার সম্পর্ক ছিন্ন করেনি সৌরভ, এই ক্রিকেট পিচ তার প্রমাণ। সব মিলিয়ে আভিজাত্য আর সরলতার মিশেলে তৈরি স্মৃতিতে ভরা সৌরভের বাড়ি আজও তাঁর অনুরাগীদের কাছে বিস্ময়ের।

আরো পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে 'আলবিদা' জানালেন গ্লেন ম্যাক্সওয়েল! কিন্তু হঠাৎ কেন অবসর নিলেন?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 869 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে