নিউজ

বৈভবের মধ্যে অধিনায়ক হওয়ার সব গুণ আছে—যুবরাজ সিং বড় কথা বলে দিলেন 'বস বেবি'কে নিয়ে!

অভিষেক শর্মা, ভারতের টি-২০ দলের অন্যতম সেরা তারকা ক্রিকেটার। এবার তাঁকেই আগামী দিনে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে দেখতে চান তাঁর মেন্টর যুবরাজ সিং। এই বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার মনে করেন, অভিষেকের মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রতিটি গুণ বর্তমান।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Vaibhav Suryavanshi, Abhishek Sharma with Yuvraj Singh
Vaibhav Suryavanshi, Abhishek Sharma with Yuvraj Singh

অভিষেক শর্মা, ভারতের টি-২০ দলের অন্যতম সেরা তারকা ক্রিকেটার। এবার তাঁকেই আগামী দিনে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে দেখতে চান তাঁর মেন্টর যুবরাজ সিং। এই বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার মনে করেন, অভিষেকের মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রতিটি গুণ বর্তমান। শুধুমাত্র টি-২০ নয়, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে অভিষেককে এখন থেকেই ওডিআই ক্রিকেটে সুযোগ দেওয়া দরকার বলে মনে করেন যুবরাজ।

ভবিষ্যতের অধিনায়ক হোক অভিষেক, চাইছেন যুবরাজ!

নিউজিল্যান্ড সফরের মধ্যেই ভবিষ্যতের অধিনায়কত্বের দায়িত্ব অভিষেকের দেওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। তিনি মনে করেন, অধিনায়ক হওয়ার সমস্ত গুণ তাঁর মধ্যে থাকলেও, তিনি আদৌ অধিনায়ক হবেন কি না তা এখনই বলা যাচ্ছে না। তবে সতীর্থদের অনুপ্রাণিত করার সমস্ত ক্ষমতার রয়েছে অভিষেকের, এ কথা বিশ্বাস করেন যুবরাজ।

তরুণদের অনুপ্রাণিত করতে পারাই হল সবচেয়ে বড় গুণ!

অভিষেকের নেতৃত্ব ক্ষমতার উদাহরণ হিসেবে বৈভবের সঙ্গে তাঁর সম্পর্কের কথা তুলে ধরেছেন যুবরাজ। একজন দক্ষ অধিনায়কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করার ক্ষমতা। যেভাবে অভিষেক বৈভবকে সাহস দিয়েছেন, তা একজন দক্ষ অধিনায়কের গুণ বলে মনে করেন যুবরাজ।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: রবীন্দ্র জাদেজার ওয়ানডে কেরিয়ার কি এবার সত্যিই 'শেষ'? সামনে এল চমকে দেওয়া তথ্য!

আইপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকা খুব জরুরি:

তবে জাতীয় দলের অধিনায়ক হতে গেলে প্রথমে আইপিএলের কোন দলের হয়ে অধিনায়কত্বের দায়িত্ব পালন করে অভিজ্ঞতা অর্জন করার জরুরি বলে মনে করেন যুবরাজ। আইপিএলের কোন দলে অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে যদি সফল হন অভিষেক তবেই আত্মবিশ্বাস বাড়বে তাঁর। আস্থা অর্জন করতে হবে নির্বাচকদেরও। কিন্তু এখনো আইপিএলে কোন দলের হয়ে অধিনায়কত্বের সুযোগ পাননি অভিষেক।  প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ইশান কিষান সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন।

ওয়ানডে বিশ্বকাপের পূর্বে অভিষেককে সুযোগ দেওয়ার পক্ষে যুবরাজ:

শুধু টি-২০ ক্রিকেটে অভিষেককে সীমাবদ্ধ রাখতে নারাজ যুবরাজ। তিনি মনে করেন, নিয়মিত সাদা বলে ক্রিকেটে রান করছেন অভিষেক শর্মা। সেই জন্য তাঁকে এখনই ওয়ানডে দলে সুযোগ দেওয়া দরকার। ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপের পূর্বে তাঁকে প্রস্তুত করে নেওয়ার পক্ষেও মত দেন যুবরাজ।

ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও দক্ষ অভিষেক। সেই জন্যই বিশ্বকাপের পরিকল্পনায় যুবরাজ তাঁকে গুরুত্ব দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, ওয়ানডে দলে এখন থেকেই সুযোগ পেলে আগামীতে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠার সঙ্গে সঙ্গে অধিনায়কত্ব পেলে, তা সঠিকভাবে পালন করতে পারবেন অভিষেক।

আরো পড়ুন: রবীন্দ্র জাদেজার ওয়ানডে কেরিয়ার কি এবার সত্যিই 'শেষ'? সামনে এল চমকে দেওয়া তথ্য!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 869 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে