<![CDATA[রোহিত-বিরাটই এখন ভরসা, ভারতের এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে লাভবান হতে চাইছে ইংল্যান্ড?]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 08:33:23 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[রোহিত-বিরাটই এখন ভরসা, ভারতের এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে লাভবান হতে চাইছে ইংল্যান্ড?]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/england-eye-benefit-from-rohit-sharma-virat-kohli-form/ https://www.cricketwinner.com/bn/cricket-news/england-eye-benefit-from-rohit-sharma-virat-kohli-form/ Wed, 04 Mar 2026 14:31:00 GMT souvik-das Rohit Sharma-Virat Kohli
Rohit Sharma-Virat Kohli

অনেকদিন হল ক্রিকেট ভক্তরা বিরাট-রোহিতকে মাঠে খেলতে পান না। রো-কো জুটিকে ২২ গজের মাঠে দেখার জন্য একেবারে মুখিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট ফ্যানেরা। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় ক্রিকেটে ইতিমধ্যেই প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। আইপিএল ২০২৬-এর পর্ব শেষ হলেই জাতীয় দলের ফোকাস একেবারে পুরোপুরি ঘুরে যাবে ৫০ ওভারের ফরম্যাটে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্ব মিটতেই আলোচনার কেন্দ্রে চলে আসবেন রোহিত শর্মাবিরাট কোহলি। বিশেষ করে কিং কোহলির সামনে রয়েছে একটি ঐতিহাসিক মাইলফলক, সেটি হল- আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান। সেই লক্ষ্যেই এগোনোর পথে বিরাট হয়তো আরও দু’টি অতিরিক্ত ওয়ানডে ম্যাচের সুযোগও পেতে পারেন।

আরো পড়ুন: আইপিএলের উদ্বোধন হবে কোহলিদের ঘরের মাঠেই! কোহলিরা পাবেন 'এক্সট্রা বেনিফিট'?

চলতি বছর কবে আবার ওয়ানডে ক্রিকেটে ফিরবে ভারত?

২০২৬ সালের জুন মাসেই ফের ওয়ানডে ক্রিকেটে ফিরবে ভারত। ঘরের মাঠেই প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে প্রস্তুতি। আর তারপরেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে আর একটি চমকদার সিরিজ। বছরের শেষদিকে, অর্থাৎ অক্টোবর-নভেম্বরের দিকে ভারতের নিউজিল্যান্ড সফর নির্ধারিত রয়েছে। বর্তমান সূচি অনুযায়ী সেখানে পাঁচটি টি-টোয়েন্টি, দু’টি ওয়ানডে এবং দু’টি টেস্ট খেলার কথা রয়েছে টিম ইন্ডিয়ার।

কেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টির সংখ্যা কমিয়ে দিতে চাইছে?

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড  টি-টোয়েন্টির সংখ্যা কমিয়ে ওয়ানডে বাড়ানোর প্রস্তাব দিয়েছে বলেই জানা‌ যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, পাঁচটির বদলে তিনটি টি-টোয়েন্টি রাখা হতে পারে এবং সেই জায়গায় দু’টি অতিরিক্ত ওয়ানডে যোগ করা হতে পারে বলে খবর। অর্থাৎ সিরিজে তখন তিনটি টি-টোয়েন্টির সঙ্গে চারটি ওয়ানডে ম্যাচ আয়োজনের সম্ভাবনা দেখা যাচ্ছে।

আরো পড়ুন: বড় করা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন, টিকিটের জন্য হাহাকারের দিন শেষ হতে চলেছে!

এ বিষয়ে কী বলছে বিসিসিআই?

ইংল্যান্ডের এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ, তাই দুই দলই চাইছে ৫০ ওভারের ফরম্যাটে নিজেদের আরও তুখোড় করে নিতে। অতিরিক্ত দু’টি ম্যাচ পেলে পরীক্ষানিরীক্ষা, কম্বিনেশন গড়া এবং মূল খেলোয়াড়দের প্রস্তুতি, সবদিক থেকেই লাভবান হওয়া যাবে বলা চলে।

পাশাপাশি, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রোহিত শর্মা ও বিরাট কোহলি বর্তমানে সীমিত ফরম্যাটে মূলত ওয়ানডেতেই মনোনিবেশ করছেন। তাঁরা টি-টোয়েন্টি বা টেস্টে আর নিয়মিত নন। ফলত, ওয়ানডে সিরিজে তাঁদের উপস্থিতি নিশ্চিতভাবেই বেশি সংখ্যক দর্শক টানবে। দুই তারকার জনপ্রিয়তা যে কোনও দেশে বিপুল দর্শকসমাগম ঘটাতে পারে, যা আয়োজক বোর্ডের আর্থিক দিক থেকেও অত্যন্ত লাভজনক হবে। নিউজিল্যান্ড বোর্ডের পক্ষ থেকেও সেই দিকটি মাথায় রাখা হয়েছে বলেই জানা যাচ্ছে।

]]>
U/A 13+