CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

আইপিএলের উদ্বোধন হবে কোহলিদের ঘরের মাঠেই! কোহলিরা পাবেন 'এক্সট্রা বেনিফিট'?

কর্নাটক সরকার সবুজ সঙ্কেত দেওয়ার পরও চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ হওয়া নিয়ে যথেষ্ট সংশয় ছিল। তবে শেষমেষ বিসিসিআইয়ের সিদ্ধান্তে সেই সংশয়ও কাটল।

Chinnaswamy Stadium
Chinnaswamy Stadium

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই আইপিএলের জমজমাটি আসর বসে যাবে। তাই এখন থেকেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ হওয়া নিয়ে কয়েক দিন আগে পর্যন্ত ধোঁয়াশা ছিল। কিন্তু, এবার জটিলতা কাটছে। বেঙ্গালুরুর সেই স্টেডিয়ামেই সম্ভবত আসন্ন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে। আর বিরাট কোহলিরা চিন্নাস্বামীতে বেশ কয়েকটি হোম ম্যাচও খেলার সুযোগ পাবেন। এমনকি, এই প্রতিযোগিতার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে পারে কোহলিদের ঘরের মাঠে।

আরো পড়ুন: বড় করা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন, টিকিটের জন্য হাহাকারের দিন শেষ হতে চলেছে!

কেন আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে ধোঁয়াশা ছিল?

আইপিএল ২০২৫-এর শিরোপা জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হ্যাঁ, প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসবের আয়োজন করেছিলেন আরসিবি কর্তৃপক্ষ। কিন্তু, যথেষ্ট পরিকল্পনার অভাব এবং অতিরিক্ত ভিড়ের কারণে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেখানে। এমনকি সেই ঘটনায় ১১ জন আরসিবি ভক্তের পদপিষ্ট হয়ে মৃত্যুও হয়েছিল। পাশাপাশি, আহত হয়েছিলেন ৫৬ জন। আর সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, চিন্নাস্বামী স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে। কর্নাটক সরকার অনির্দিষ্ট কালের জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন বন্ধ করে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু মাস দুয়েক আগে সব ব্যবস্থা পুনরায় খতিয়ে দেখে আবার ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে সরকার। আর তাতে আইপিএলে কোহলিদের হোম ম্যাচগুলি বেঙ্গালুরুতে হওয়া নিয়ে ধোঁয়াশা অনেকটাই দূর হয়।

আরো পড়ুন: প্রকাশিত হয়ে গেল সেমিফাইনালের আম্পায়ারদের তালিকা, বিরাট চমক দিল আইসিসি!

চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল অনুষ্ঠিত হওয়া নিয়ে কী মতামত কর্ণাটক সরকারের?

আসলে, কর্নাটক সরকার সবুজ সঙ্কেত দেওয়ার পরও চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ হওয়া নিয়ে যথেষ্ট সংশয় ছিল। তবে শেষমেষ বিসিসিআইয়ের সিদ্ধান্তে সেই সংশয়ও কাটল। একটি ক্রিকেট ওয়েব সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, গত বারের চ্যাম্পিয়ন আরসিবির ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামেই এই বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ হবে। পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ হল, আইপিএলের একটি প্লেঅফ ম্যাচ এবং ফাইনালও চিন্নাস্বামীতেই অনুষ্ঠিত হতে পারে। কোহলিরা পাঁচটি হোম ম্যাচও খেলবেন ঘরের স্টেডিয়ামে। আর বাকি দু’টি হোম ম্যাচ তাঁরা খেলবেন রায়পুরে। যদিও বিসিসিআই সরকারি ভাবে এখনও পর্যন্ত এই বিষয়ে তেমন কিছু জানায়নি।

এর আগে চিন্নাস্বামী স্টেডিয়াম নিয়ে অনিশ্চয়তার সময় আরসিবি কর্তৃপক্ষ হোম ম্যাচগুলি রায়পুরে আয়োজনের পরিকল্পনাই করেছিলেন। আর স্বভাবতই সেখানকার ক্রিকেটপ্রেমীদের মধ্যে মাঠে গিয়ে আইপিএলের ম্যাচ দেখার আশাও তৈরি হয়েছিল। যদিও চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি পাওয়ার পরও আরসিবি কর্তৃপক্ষ রায়পুরের ক্রিকেটপ্রেমীদের আশাহত করতে চাননি।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে