CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল ২০২৬ শুরুর আগেই বিরাট খুশির দিয়ে দিল গুজরাত টাইটান্স! গুজরাত শিবিরে এন্ট্রি নিচ্ছেন এই 'বাঘা' ক্রিকেটার!

গুজরাত টাইটান্সের আইপিএলে পারফরম্যান্স গুজরাত টাইটান্স ২০২২ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পা রেখেছিল। তাদের প্রথম মরশুমেই অর্থাৎ আইপিএল ২০২৫-এ গুজরাত ট্রফি জিততে সফল হয়েছিল।

Gujarat Titans
Gujarat Titans

হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএল ২০২৬। তাই এখন থেকেই প্রত্যেকটা দল নিজেদের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছে। কয়েক দিন আগেই আসন্ন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। আগামী ২৮শে মার্চ থেকে শুরু হচ্ছে এবারের টুর্নামেন্ট।

টুর্নামেন্ট শুরুর আগেই বিরাট চমক দিচ্ছে গুজরাত টাইটান্স!

হ্যাঁ, এই মরসুমের আইপিএল শুরু হওয়ার আগেই গুজরাত টাইটান্স বড় চমক দিল। গৌতম গম্ভীরের সহকারী হিসেবে কাজ করা এই প্রাক্তন ক্রিকেটারকে সাপোর্ট স্টাফের দলে অন্তর্ভুক্ত করল গুজরাত শিবির। প্রাক্তন ক্রিকেটার বিজয় দাহিয়াকে সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছে গুজরাত টাইটান্স। বিজয় দাহিয়া ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান। তিনি ১৯টি একদিনের ম্যাচ ও ২টি টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেছেন ও ক্রিকেট জীবন শেষ হওয়ার পরে কোচিংয়ে সক্রিয় হন। 

আরো পড়ুন: শচীন তেন্ডুলকরকে বাদ দেওয়া হচ্ছিল! এবার খোদ নির্বাচক প্রধান শচীনের 'গোপন' কথা ফাঁস করে দিলেন!

কে এই বিজয় দাহিয়া?

গুজরাত টাইটান্স দল তাদের কোচিং স্টাফকে শক্তিশালী করতে একেবারে উঠেপড়ে লেগেছে বলা চলে। এর আগে গুজরাত ফ্র্যাঞ্চাইজি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ম্যাথু হেডেনকে তাদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করেছে। বিজয় দাহিয়ার কোচিংয়ে দিল্লি রঞ্জি ট্রফি ২০০৭-০৮-এর খেতাব জিতেছিল। ভারতীয় ঘরোয়া ক্রিকেটে বিজয় দাহিয়ার নাম খুব সম্মানের সঙ্গেই উচ্চারিত হয়। 

তিনি এর আগেও আইপিএলে কাজ করেছেন । তিনি আইপিএল ২০২২ এবং ২০২৩ মরশুমে লখনউ সুপার জায়ান্টসের সহকারী কোচ হিসেবে নিযুক্ত ছিলেন। গৌতম গম্ভীরের সঙ্গে কাজও করেছেন। এছাড়াও তিনি কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ থাকার পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের জন্য প্রতিভা খোঁজার কাজও করেছেন।

গুজরাত টাইটান্সের আইপিএলে পারফরম্যান্স গুজরাত টাইটান্স ২০২২ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পা রেখেছিল। তাদের প্রথম মরশুমেই অর্থাৎ আইপিএল ২০২৫-এ গুজরাত ট্রফি জিততে সফল হয়েছিল। এরপর গুজরাত আইপিএল ২০২৩-এর ফাইনালেও পৌঁছেছিল, কিন্তু ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে ৫ উইকেটে হারতে হয়।

আরো পড়ুন: সারা তেন্ডুলকর নয়, শুভমন গিলের 'গার্লফ্রেন্ড' হলেন অন্য কেউ, এই 'সুন্দরী অভিনেত্রী'র সঙ্গে প্রেম করছেন ভারতীয় ব্যাটার?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে