CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

শচীন তেন্ডুলকরকে বাদ দেওয়া হচ্ছিল! এবার খোদ নির্বাচক প্রধান শচীনের 'গোপন' কথা ফাঁস করে দিলেন!

ঘটনাচক্রে এর ঠিক পরের বছরই ক্রিকেটবিশ্বকে বিদায় জানান মাস্টার ব্লাস্টার। দীর্ঘদিন ধরে জল্পনা ছিল, শচীনের অবসরের নেপথ্যে নাকি বিসিসিআইয়ের চাপ ছিল।

Sachin Tendulkar and Sandeep Patil
Sachin Tendulkar and Sandeep Patil

শচীন তেণ্ডুলকর, বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। একটা সময় ছিল যখন তাঁর ব্যাটিংয়ের দাপটে প্রতিপক্ষ দল রীতিমতো ভয় পেয়ে যেত। ভক্তরা এনাকে বলেন 'ক্রিকেট ঈশ্বর'। কিন্তু, অবাক করার মতো বিষয় হল, এই শচীন তেণ্ডুলকরকও একটা সময় কেরিয়ারের সায়াহ্নে এসে বাদ পড়ার উপক্রম হয়। এবার এমনই বিস্ফোরক তথ্য উঠে এল। এ কথা খোদ বললেন তৎকালীন নির্বাচকপ্রধান সন্দীপ পাতিল

শেষ‌ হয়ে যেতে বসেছিল‌ শচীন তেন্ডুলকরের কেরিয়ার!

সালটা ছিল ২০১২। শচীনের কেরিয়ার তখন পড়তির মুখে। এর এক বছর আগে বিশ্বকাপ জিতেছে ভারত। কিন্তু তারপর আর সেভাবে রান পাননি শচীন। অবসরের আগে শেষ এক বছরে তাঁর গড় ছিল মোটে ২৩.৮০। ৯ টি টেস্ট ম্যাচ খেলে তিনি একটিও সেঞ্চুরি করতে পারেননি। শেষ ১০টি ওয়ানডে-তে তাঁর গড় ছিল মাত্র ৩১.৫০। আর শচীনের এই পড়তি ফর্ম দেখে নির্বাচকরা সিদ্ধান্ত নেন যে, এবার শচীনের বদলির প্রয়োজন। এবং সেটা সরাসরি শচীনকে বলেও দেওয়া হয়।

আরো পড়ুন: বর্ষসেরা ক্রিকেটার হয়ে গেলেন 'ইনি', বিসিসিআইয়ের তালিকায় বিশ্বকাপ জিতিয়েও জায়গা হল না বুমরাহ বা সঞ্জুর!

শচীনের অজানা কাহিনী নিয়ে কী জানালেন নির্বাচক প্রধান?

এ‌ প্রসঙ্গে নির্বাচক প্রধান সন্দীপ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শচীনের কাছে গিয়ে তিনি সরাসরি বলে দেন, "তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী?" শচীন পালটা জিজ্ঞেস করেন, কেন? তারপরই সন্দীপ বলে দেন, "আমরা তোমার পরিবর্ত খুঁজছি।" মাস্টার ব্লাস্টার নাকি চমকে যান। আর তারপরেই করেন পালটা প্রশ্ন, "আপনি কি সত্যি সত্যিই এমনটা ভাবছেন।" তাতে সন্দীপ দৃঢ় ভাবে বলে দেন, "হ্যাঁ আমরা সত্যিই তোমার বদলি খুঁজছি।"

আর, ঘটনাচক্রে এর ঠিক পরের বছরই ক্রিকেটবিশ্বকে বিদায় জানান মাস্টার ব্লাস্টার। দীর্ঘদিন ধরে জল্পনা ছিল, শচীনের অবসরের নেপথ্যে নাকি বিসিসিআইয়ের চাপ ছিল। সেই জল্পনাতেই এবার একপ্রকার সিলমোহর দিয়ে দিলেন সন্দীপ। যদিও তাঁর দাবি, শচীনকে বাদ দেওয়ার জন্য তাঁকে মনে রাখা হচ্ছে, সেটা ঠিক নয়। তাঁর আমলে আরও অনেক ভালো ক্রিকেটার দলে এসেছেন। সে কথা কেউ মনে রাখা না। আর মনে রাখবেনই বা কেন? যারা এসেছেন তাঁরা হয়তো ভারতীয় ক্রিকেটের নক্ষত্র। কিন্তু কেউই তো আর শচীন তেণ্ডুলকর নন। সুতরাং, একথা খুব সত্যি যে শচীন তেন্ডুলকরের বিকল্প খোঁজা একটু কষ্টকর।

আরো পড়ুন: সারা তেন্ডুলকর নয়, শুভমন গিলের 'গার্লফ্রেন্ড' হলেন অন্য কেউ, এই 'সুন্দরী অভিনেত্রী'র সঙ্গে প্রেম করছেন ভারতীয় ব্যাটার?

ট্যাগ:sachin tendulkarIndia

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে