CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

সাক্ষাৎকারে শচীনকে নিয়ে বড় কথা বলে ফেললেন বিরাট, সুযোগ পেলেই শচীনের সব কেড়ে নেবেন কিং কোহলি!

এখন দেশের মাটিতে চলছে টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। যদিও শচীন এখন ব্যস্ত নিজের একমাত্র ছেলে অর্জুনের বিয়ে নিয়ে। একইসঙ্গে বিরাট লন্ডনে সময় কাটাচ্ছেন নিজের পরিবারের সঙ্গে।

SACHIN TENDULKAR-VIRAT KOHLI
SACHIN TENDULKAR-VIRAT KOHLI

ক্রিকেটের 'ঈশ্বর' বলতে যিনি গোটা বিশ্বে পরিচিত তিনি হলেন‌ শচীন তেণ্ডুলকর। তাঁর হাইট ছোটো হওয়ার জন্য একটা সময় সবাই তাঁকে নিয়ে হাসির খোরাক বানিয়েছিল। কিন্তু, ২২ গজের মাঠে তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছিলেন। বহু রেকর্ড এখনও শচীনের নামে রয়েছে, যা কোনো ক্রিকেটার সেই রেকর্ড ভাঙতে পারেননি। অপরদিকে, বর্তমান প্রজন্মের আর এক অন্যতম ক্রিকেটার হলেন বিরাট কোহলি। যদিও তাঁকে সবাই 'কিং কোহলি' নামেই চেনেন। এমনকি তিনি রান মেশিন নামেও চর্চিত। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি, সবসময় লাইমলাইটে থাকেন। 

কিন্তু, সর্বকালের সেরা কে— এই নিয়ে শচীনভক্ত এবং কোহলিভক্তদের মধ্যে চিরকালীন একটা দ্বন্দ্ব লেগেই থাকে। তবে সেই চর্চায় এবার একটু অন্যরকম 'মশলা' যোগ করলেন কিং কোহলি।

আরো পড়ুন: সেমিফাইনালের দরজা বন্ধ হয়নি পাকিস্তানের, বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ঠিক কী করতে হবে পাকিস্তানকে?

শচীনকে নিয়ে ঠিক কী জানালেন বিরাট কোহলি?

বিরাট কোহলি একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন যে, কিছু শট একেবারেই মারতে পারেন না তিনি। কিন্তু শচীন তেন্ডুলকর সেটা অবলীলায় খেলে দেন। তাই সুযোগ থাকলে শচীনের থেকে সবকিছুই নিয়ে নিতেন বিরাট। 

এখন দেশের মাটিতে চলছে টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। যদিও শচীন এখন ব্যস্ত নিজের একমাত্র ছেলে অর্জুনের বিয়ে নিয়ে। একইসঙ্গে বিরাট লন্ডনে সময় কাটাচ্ছেন নিজের পরিবারের সঙ্গে। বিরাটের এখন ভরা সংসার। স্ত্রী, সন্তান, নিয়ে বিরাট ও অনুষ্কা সুখেই সংসার করছেন। কিন্তু বিশ্বকাপের মাঝেই সম্প্রতি বিরাটের ছোট্ট একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেখানে কিং কোহলিকে প্রশ্ন করা হয় শচীন এবং অন্যান্য ক্রীড়াবিদ সম্পর্কে। আর সেই সাক্ষাৎকারেই ক্রিকেট ঈশ্বরকে নিয়ে মতামত প্রকাশ করেন কিং কোহলি। 

বিরাটকে জিজ্ঞাসা করা হয় যে, শচীনের থেকে কিছু নেওয়ার সুযোগ থাকলে কী নিতেন? এই প্রশ্ন শুনে নিজের ভঙ্গিতে বিরাট জবাব দেন, "সবকিছু নিয়ে নেব।"

আরো পড়ুন: জিম্বাবোয়েকে হারিয়ে মাঠ থেকেই বিদেশি তরুণীকে ভিডিও বার্তা দিলেন তিলকের! এই তরুণীর সাথে দেখাও করতে চান তিলক!

শচীনের কোন কোন জিনিস বিরাটের খুব পছন্দ?

ওই সাক্ষাৎকারে বিরাট জানান, শচীনের ল্যাপ শট তাঁর খুব পছন্দের। এ বিষয়ে কোহলি বলেন, "শচীনের ল্যাপ শটটা নিতে পারলে খুব ভালো হয়। তিনিই প্রথম স্পিনারদের বিরুদ্ধে ল্যাপ শট খেলা শুরু করেন। আমি তো ওরকম শট খেলতে গেলেই সমস্যায় পড়ে যাই।" এখানেই শেষ নয়,  ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নিয়মানুবর্তিতা, লিওনেল মেসির ঐশ্বরিক ক্ষমতাও নিতে চান বিরাট। মহেন্দ্র সিং ধোনির শান্ত থাকার ক্ষমতা বিরাটের ভীষণ পছন্দের।

প্রসঙ্গত, টি-২০ ও টেস্ট থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই অবসর ঘোষণা করে দিয়েছেন। তাঁরা এখন কেবলমাত্র একটা ফরম্যাটই খেলছেন। আর সেটাতেই জিততে চান। দেশের আপামোর ক্রিকেটপ্রেমীও চান, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েই ক্রিকেটকে যেন বিদায় জানান 'রো-কো'। আপাতত তাঁরা ক্রিকেটের আলোকবৃত্ত থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে