CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

জিম্বাবোয়েকে হারিয়ে মাঠ থেকেই বিদেশি তরুণীকে ভিডিও বার্তা দিলেন তিলকের! এই তরুণীর সাথে দেখাও করতে চান তিলক!

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার আগে বেরেকা তাঁর দাদাকে অনুরোধ করেছিলেন যে, তিলকের সঙ্গে দেখা হলে তাঁর কথা বলে একটি ভিডিওবার্তা পাঠানোর।

TILAK VARMA VIDEO CALL
TILAK VARMA VIDEO CALL

তিলক বর্মা বৃহস্পতিবার জিম্বাবোয়েকে হারিয়ে সে দেশেরই এক তরুণীকে বিশেষ প্রতিশ্রুতি দিতেই লাইমলাইটে এলেন। এদিন খেলা শেষ হওয়ার পরই মাঠ থেকেই তাঁকে ভিডিওবার্তা পাঠিয়েছেন ভারতের এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে এদিন জিম্বাবোয়ের মুখোমুখি হয়েছিল ভারত। সিকান্দার রাজারদলের বিপক্ষে ১৬ বলে ৪৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে লাইমলাইটে আসেন তিলক। তাঁর ইনিংস ভারতের রানকে প্রায় জিম্বাবোয়ের ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে যায়। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের ম্যাচগুলিতে তিলককে সেইভাবে তাঁর সেরা ফর্মে পাওয়া যায়নি। জিম্বাবোয়ের বিরুদ্ধে নিজের চেনা ফর্মে ফেরার পর সে দেশেরই এক তরুণীকে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।

আরো পড়ুন: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রিঙ্কু সিংয়ের বাবা, এবার কী করবেন রিঙ্কু সিং?

জিম্বাবোয়ের তরুণীকে এমন কী বার্তা দিলেন তিলক?

আসলে, ম্যাচ শেষ হওয়ার পর ব্র্যাড ইভান্স তিলককে একটি অনুরোধ করেন। সূত্রের খবর, জিম্বাবোয়ের অলরাউন্ডার জানান, তাঁর বোন রেবেকা তিলকের খুব বড় ভক্ত। তাই এই ভারতীয় ক্রিকেটারকে তাঁর বোনের উদ্দেশ্যে একটি ভিডিওবার্তা দেওয়ার অনুরোধ করেন ইভান্স। তারপর কথা মতোই কাজ। প্রতিপক্ষ দলের ক্রিকেটারের অনুরোধ ফেরাননি তিলক। রেবেকার উদ্দেশ্যে হাসিমুখে ভারতের অলরাউন্ডার বলেন, ‘‘তোমার সমর্থন আমার কাছে অনেক কিছু। যখন জিম্বাবোয়ে যাব, আশা করি তখন তোমার সঙ্গে দেখা হবে।’’

আরো পড়ুন: তিনটে বিয়ে করেও সাধ মিটল না, এবার চতুর্থ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পাক ক্রিকেটার শোয়েব মালিক?

বিশ্বকাপে খেলতে আসার আগে কী অনুরোধ করেছিলেন জিম্বাবোয়ের তরুণী?

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার আগে বেরেকা তাঁর দাদাকে অনুরোধ করেছিলেন যে, তিলকের সঙ্গে দেখা হলে তাঁর কথা বলে একটি ভিডিওবার্তা পাঠানোর। ভারতের কাছে হারার পর বিশ্বকাপ থেকে জিম্বাবোয়ের বিদায় একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে। তবে সেই হতাশার মধ্যেও নিজের আদুরে বোনের আবদারের কথা তিলককে জানান ইভান্স। আর তিলকও ভিডিও বার্তা দিতে রাজি হয়ে যান।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে