CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রিঙ্কু সিংয়ের বাবা, এবার কী করবেন রিঙ্কু সিং?

গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রিঙ্কুর বাবা। বাবার চিকিৎসা করাতে কোনোরকম কোনো খামতি রাখেননি রিঙ্কু। কিন্তু, যথার্থ চেষ্টা করেও আর শেষ রক্ষা হল না।

RIKNU SINGH FATHER DIES
RIKNU SINGH FATHER DIES

বাবা হারা হলেন ভারতীয় ব্যাটার রিঙ্কু সিং। হল না শেষরক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বিরাট খারাপ খবর। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রিঙ্কু সিংয়ের বাবা খাচান্দ্র সিংহ। গত মঙ্গলবার ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে হাসপাতাল ভর্তি বাবাকে দেখতে গিয়েছিলেন রিঙ্কু। কিন্তু, জিম্বাবোয়ের সাথে ভারতের ম্যাচ থাকায় পর দিনই ফিরে আসেন তিনি। 

আরো পড়ুন: হার্দিক ও অভিষেক জ্বলে উঠতেই ভারতের স্কোরবোর্ড পৌঁছে গেল ২৫৬ রানে, মাত্র ২৩ বলে অর্ধশতরান করলেন 'কুংফু' পান্ডেয়া!

কী হয়েছিল রিঙ্কুর বাবার?

গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রিঙ্কুর বাবা। বাবার চিকিৎসা করাতে কোনোরকম কোনো খামতি রাখেননি রিঙ্কু। কিন্তু, যথার্থ চেষ্টা করেও আর শেষ রক্ষা হল না। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রিঙ্কুর বাবা। খানচন্দ্র সিং স্টেজ-৪ লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি ঘটেছিল। অবস্থা খুব আশঙ্কাজনক হয়ে পড়েছিল। চিকিৎসকেরা প্রাণপনে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। খাচান্দ্র মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও 'কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি'-তে ছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে, আর তাতেই সবাইকে কাঁদিয়ে চলে যান রিঙ্কুর বাবা। 

আরো পড়ুন: ঝোড়ো ব্যাটিং দিয়ে শুরু করেও টিকতে পারলেন না সঞ্জু!

এই অবস্থায় কী করবেন রিঙ্কু সিং?


জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে রিঙ্কু তড়িঘড়ি বাবাকে দেখতে যান রিঙ্কু। কিন্তু, গুরুত্বপূর্ণ ম্যাচের কারণে বাবাকে দেখেই রিঙ্কু ফের দ্রুত চেন্নাই ফিরে আসেন। যদিও বলা বাহুল্য যে, বৃহস্পতিবারের ম‍্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন না। শুধু পরিবর্ত হিসাবে ফিল্ডিংই করেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রিঙ্কুকে পাওয়া যাবে কি না, সেটা নিয়েই এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনোকিছু ঘোষণা করেনি। তাই নিশ্চিতভাবে এখন কিছুই বলা যাচ্ছে না।

ট্যাগ:IndiaZimbabweRinku Singh

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে